০৪:১৩ পি.এম
অর্চিতা স্পর্শিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অভিনেত্রী সেখান থেকে নিয়মিত ভ্রমণ, শিল্প এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। বৃহস্পতিবার তিনি একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাঁকে একটি সোফায় বসে দেখা যায়। তাঁর পরনে লাল টপ এবং বাদামি প্যান্ট রয়েছে। মুখে তাঁর চিরপরিচিত মিষ্টি হাসি ছিল। ছবিটির সঙ্গে তিনি নিজের কিছু চিন্তা ভাগ করে নিয়েছেন।
তিনি লিখেছেন, ‘তারা বলে, ঝাঁপ দেওয়ার আগে দুবার ভাবো। আমি বলি, আগে ঝাঁপ দাও, তার পর যত খুশি ভেবো।’ বাংলায় যুগ যুগ ধরে প্রচলিত একটি প্রবাদ হলো ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’। এর অর্থ হলো, কোনো কাজ করার আগে তার ভালো-মন্দ বিবেচনা করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ কাজটি হয়ে যাওয়ার পর অনেক ক্ষেত্রেই কিছু করার থাকে না। তবে স্পর্শিয়ার চিন্তাভাবনায় রয়েছে ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি। তাঁর কথায় যেন ফুটে উঠেছে জীবনের অনিশ্চয়তা, সাহস, এবং রোমাঞ্চের উপভোগ করার মানসিকতা। স্পর্শিয়ার পরিবারের সদস্যরা নিউইয়র্কে বসবাস করেন। তাই তিনি বছরের বেশিরভাগ সময় সেখানেই কাটাচ্ছেন। প্রবাসজীবনে ঘোরাঘুরির পাশাপাশি শিল্প ও সংস্কৃতির নানা আয়োজনও তিনি উপভোগ করছেন।
সম্প্রতি নিউইয়র্কে একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ দেখার অভিজ্ঞতা ও নিজের প্রতিক্রিয়া অনুসারীদের সঙ্গে তিনি ভাগ করে নেন। এরপর তিনি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে গিয়ে মার্থা গ্রাহামের একটি প্রদর্শনী দেখেন। স্পর্শিয়ার প্রবাসজীবন ভ্রমণ ও শিল্পের নানা দিক অনুভবের মধ্য দিয়েই কাটছে।
আরও পড়ুন: সাদপন্থিদের ইজতেমা মাঠ ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি শীর্ষ আলেমদের
এদিকে, অভিনয়ের ক্ষেত্রেও তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। বর্তমানে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ তাঁকে দেখা যাচ্ছে। নাটকটিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, শামীম হাসান সরকারসহ অনেকেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন