ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণ ওষুধ নিতে আগ্রহী কেনিয়া


বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণ ওষুধ নিতে আগ্রহী কেনিয়া

কেনিয়া বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের ওষুধ সংগ্রহের প্রতি আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে তৃতীয় দফা পররাষ্ট্র দফতর পরামর্শ সভায় (এফওসি) এই তথ্য জানানো হয়।

সভায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়াবলি অনুবিভাগের সচিব ড. নজরুল ইসলাম। অন্যদিকে, কেনিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের রাজনৈতিক এবং কূটনৈতিক বিষয়াবলির মহাপরিচালক (সচিব) রাষ্ট্রদূত জোসফাত মাইকারা।

আরও পড়ুন: কৃষ্ণসাগরে জাহাজে ড্রোন হামলার ঘটনায় যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে বুলগেরিয়া

এ সময় বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ ও স্বাস্থ্য, কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, সুনীল অর্থনীতি, সংস্কৃতি, খেলাধুলা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ দ্বৈত কর পরিহার, বিনিয়োগের প্রসার ও সুরক্ষা, সুনীল অর্থনীতিতে সহযোগিতা, চুক্তিভিত্তিক কৃষি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে বিদ্যমান চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত চূড়ান্ত করার বিষয়ে একমত হয়।

বাংলাদেশ ওষুধশিল্প, তৈরি পোশাক, হালকা প্রকৌশল পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং কৃষিপণ্যসহ বিভিন্ন খাতে নিজেদের সক্ষমতা তুলে ধরে। কেনিয়ার পক্ষ থেকে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের ওষুধ সংগ্রহের আগ্রহ প্রকাশ করা হয়। একইসঙ্গে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোকে কেনিয়ায় আরও বেশি বিনিয়োগে উৎসাহিত করার প্রস্তাব দেওয়া হয়।

অন্যদিকে, কেনিয়ার পক্ষ থেকে বাংলাদেশে উচ্চমানের কফি, শিম, তুলা ও প্রক্রিয়াজাত মাংস রপ্তানির প্রস্তাব করা হয়। এছাড়া শিগগিরই ঢাকায় দূতাবাস স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়।

জাতিসংঘ, কমনওয়েলথ এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা (আইওআরএ)-তে সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি উচ্চপর্যায়ের সফর বিনিময়ে উৎসাহিত করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।

আরও পড়ুন: ঋণ কমাবেন, সামাজিক ব্যয় কমাবেন না: ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও

বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে চতুর্থ দফা পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভা ২০২৮ সালের অক্টোবর মাসে নাইরোবিতে অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ মাসে দুটি লংমার্চ, উদ্দেশ্য সম্পর্কে অজ্ঞ চিফ হুইপ নুরুল ইসলাম মনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


পাঁচ মাসে দুটি লংমার্চ, উদ্দেশ্য সম্পর্কে অজ্ঞ চিফ হুইপ নুরুল ইসলাম মনি

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি মন্তব্য করেছেন, ‘আমরা ৫ মাসের মধ্যে দুটি লংমার্চ প্রত্যক্ষ করেছি। যারা এই কার্যক্রম করে, তাদের উদ্দেশ্য সম্পর্কে আমি অবগত নই। তারা দাবি করে- গ্যাস দাও, বিদ্যুৎ দাও, নইলে গতি ছেড়ে দাও। বিদ্যুৎ কি কারো পক্ষে আটকে রাখা সম্ভব?’

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বরগুনার সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

তিনি আরও বলেন, ‘তাদের সেই জ্ঞান ও বুদ্ধি হয়েছে কিনা, তা আমি জানি না। তারা আবারও বলে- গ্যাস দাও, বিদ্যুৎ দাও, নইলে গতি ছেড়ে দাও। বিদ্যুৎ কি কারো পক্ষে আটকে রাখা সম্ভব? চাইলেই বিদ্যুৎ বিক্রি করা যাবে না, আটকে রাখা যাবে না, গোপন করা যাবে না- সেই বিদ্যুৎ না দিয়ে প্রধানমন্ত্রী কষ্ট দেবেন কেন? প্রধানমন্ত্রী বিদ্যুৎ না দিয়ে আপনাদের সবাইকে কষ্ট দিলেন এবং ভবিষ্যতে আপনারা বিএনপিকে ভোট দিলেন না, তাহলে প্রধানমন্ত্রীর লাভ কি হল?’

চিফ হুইপ আরও বলেন, ‘ঐতিহাসিকভাবে বাংলাদেশের যত দুঃসময় আসে, তখন দেশের শাসনভার থাকে বিএনপির কাঁধে। বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো বলেই তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছেন।’

তিনি বলেন, ‘পতিত শেখ হাসিনা সরকার বিদ্যুতের বিষয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে গেছেন। সামিট গ্রুপ বিদ্যুতের সমস্ত টাকা নিয়ে গেছে এবং বিদ্যুৎ উৎপাদন যাতে না হয় সেই ব্যবস্থা করেছে।’

পাওয়ার প্লান্টের অবস্থা সম্পর্কে তিনি জানান, ‘পাওয়ার প্লান্ট আছে কিন্তু সেখানে বিদ্যুৎ তৈরি হয় না। তারা খারাপ যন্ত্রপাতি এনে পাওয়ার প্লান্ট ভরে রেখেছে, যা দিয়ে উৎপাদন করা সম্ভব হচ্ছে না। একটা দেশ ধ্বংস করার এক রকম পরিকল্পনা হতে পারে, এটা ভিতরে ঢোকার পর আমি বুঝেছি।’

পায়রা বন্দরের চ্যানেল খননের বিষয়ে তিনি বলেন, ‘৬ হাজার কোটি টাকা ব্যয়ে পায়রা বন্দরের চ্যানেল খনন করা হয়েছে। খননের আগে গভীরতা ছিল পাঁচ মিটার এবং খনন শেষেও গভীরতা ৫ মিটার। অথচ দেশের ছয় হাজার কোটি টাকা নেই। এ রকম লুটপাট এবং দেশ ধ্বংস যে কেমন করে হয়, এটা না দেখলে বুঝতে পারবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই সনদ দ্রুত কার্যকর করার দাবি ইনকিলাব মঞ্চের

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


জুলাই সনদ দ্রুত কার্যকর করার দাবি ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর আপত্তি আলোচনা করে সমাধান করার মাধ্যমে জুলাই সনদ দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন। তিনি সরকারের সমালোচনা করেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া এবং শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়ার জন্য।

‎

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর প্রেসক্লাব চত্বরে শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে আবদুল্লাহ আল জাবের এসব কথা বলেন।

‎

তিনি উল্লেখ করেন, জুলাই সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। সনদের যেসব বিষয়ে আপত্তি রয়েছে, সেগুলো আলোচনা করে দ্রুত কার্যকর করতে হবে। শহীদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

‎

সরকারের আট মাসের কার্যক্রমের সমালোচনা করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, বিচারহীনতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। শহীদ ওসমান বিন হাদি হত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

‎

কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড. ইউনূসের প্রতি ঋণী, হেনস্তাকারীরা স্বৈরাচার: আবিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


ড. ইউনূসের প্রতি ঋণী, হেনস্তাকারীরা স্বৈরাচার: আবিদ

নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার ও হেনস্তার তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। তিনি মন্তব্য করেছেন, রাজনৈতিক মতপার্থক্য ও ভিন্নতার ঊর্ধ্বে উঠে বাংলাদেশের জনগণ ড. ইউনূসের কাছে ঋণী, যা জুলাই গণঅভ্যুত্থানের ফল।

সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাসে আবিদুল ইসলাম খান বলেন, ‘আমরা আজকে যে গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেয়েছি, তা জুলাই গণঅভ্যুত্থানেরই ফল। ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থানেরই অংশ, আমাদের দীর্ঘদিনের সংগ্রামের শেষ পেরেক। তাই রাজনৈতিক মতপার্থক্য কিংবা ভিন্নতার বাইরেও জুলাইয়ের জন্য ড. ইউনূসের কাছে আমরা ঋণী।’

ড. ইউনূসকে হেনস্তাকারীদের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘ড. ইউনূসকে হেনস্তাকারী স্বৈরাচারী শক্তির তীব্র বিরোধিতা করি, নিন্দা জানাই। বিদেশে বসে ভেজা বিড়ালের মতো এসব হ্যারেজমেন্ট না করে সাহস থাকলে দেশে এসে আমাদের ফেস করুন, আমরা এখনো রাজপথেই আছি।’

স্ট্যাটাসের শেষাংশে জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে স্বৈরাচারবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জুলাইয়ের প্রশ্নে বাংলাদেশে স্বৈরাচারবিরোধী সব রাজনৈতিক শক্তি সর্বদা ঐক্যবদ্ধ রয়েছে এবং থাকবে, ইনশাআল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় নীতিতে পরিবর্তন আনেনি যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় নীতিতে পরিবর্তন আনেনি যুক্তরাষ্ট্র

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৬ : মার্কিন একজন কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের নীতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো পরিবর্তন আনা হয়নি।

এই মন্তব্যটি এসেছে কিয়েভের পক্ষ থেকে ওয়াশিংটনের সমালোচনার প্রেক্ষাপটে, যেখানে রাশিয়ার আসন্ন হামলা সম্পর্কে সতর্ক না করার অভিযোগ তোলা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি ব্রাসেলস থেকে এ তথ্য প্রকাশ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা এএফপি-কে জানিয়েছেন, "যুক্তরাষ্ট্র ইউক্রেনের মতো মিত্র ও অংশীদারদের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের নীতিতে কোনো পরিবর্তন আনেনি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%