ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

এনবিআরের দুর্নীতিবাজ কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ


এনবিআরের দুর্নীতিবাজ কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে কর্মস্থলে দুর্নীতির অভিযোগ থাকলে তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এনবিআর চেয়ারম্যান আহসান হাবিবকে পাঠানো চিঠিতে সচিব সভার এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।

রাজস্ব প্রশাসনের কার্যক্রমের মধ্যে কর নির্ধারণ, রাজস্ব আদায়, শুল্কায়ন, ভ্যাট ব্যবস্থাপনা, কর অডিট এবং করদাতাদের সেবা দেওয়ার ক্ষেত্রে মাঠপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি অপরিহার্য। এজন্য সচিব সভার সিদ্ধান্তে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল হাজিরা ব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

দাপ্তরিক কাজের অগ্রগতি পর্যবেক্ষণ, কর্মসম্পাদন পরিকল্পনা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। সরকারি কর্মচারিদের মধ্যে চাকরির ক্ষেত্রে অন্য কোন ব্যক্তির মাধ্যমে যেকোন ধরণের তদবির করলে তা শৃঙ্খলাপরিপন্থী বিষয় হিসেবে গণ্য হবে।

আরও পড়ুন: ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা

এসব নির্দেশনার আওতায় দেশের সব কর অঞ্চল, কাস্টমস হাউস, ভ্যাট কমিশনারেট, কর গোয়েন্দা ও তদন্ত সংস্থাসহ রাজস্ব প্রশাসনের বিভিন্ন দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে দাপ্তরিক কার্যক্রমের মূল্যায়ন এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত তদারকির ওপর জোর দেওয়া হয়েছে। এনবিআরের অধীন কর অঞ্চল, কাস্টমস ও ভ্যাটের বিভিন্ন দপ্তরকে এসব নির্দেশনা অনুসরণ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৬ এম


ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, ১ হাজার ৯৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে গতকাল মঙ্গলবার এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ৩১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১২ দিনে ৭১ জন মারা গেছেন। সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৫৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৬৫ জন। মোট ৯৭ হাজার ২৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যেখানে ৮৪৫ জন। এছাড়া চট্টগ্রামে ৩১৮ জন, খুলনায় ২৩০ জন, বরিশালে ১৯৬ জন, রাজশাহীতে ১৮৪ জন, ময়মনসিংহে ৯৭ জন এবং রংপুরে ৭১ জন রোগী ভর্তি হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপি’র কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৭ এম


এনসিপি’র কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন হচ্ছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়েছে, যা দলের গঠনের দুই বছরের মাথায় হচ্ছে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দলের প্রথম কাউন্সিলের প্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটির কিছু শীর্ষ পদে পরিবর্তন এবং দায়িত্ব পুনর্বণ্টনের কাজ চলছে। মঙ্গলবার এনসিপির দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, দলের শীর্ষ দুই পদ অপরিবর্তিত রেখে মুখপাত্র, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং মুখ্য সমন্বয়ক পদগুলো বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পরিষদ’-এর সভায় চারটি পদ বিলুপ্তির বিষয়টি চূড়ান্ত হয়। বর্তমানে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম কাজ করছেন। এছাড়া, দলের মুখপাত্রের দায়িত্বে আসিফ মাহমুদ এবং মুখ্য সমন্বয়ক হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সারজিস আলম ও আসিফ মাহমুদকে সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে। জানা যায়, গত রোববার অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের বিষয়টি চূড়ান্ত করা হয়। বৃহস্পতিবারের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, এনসিপির এবারের পুনর্গঠনের মূল লক্ষ্য হচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদকে অধিকতর গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া। দল গঠনের পর, গত জাতীয় নির্বাচনে এবং সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুগুলিতে এই নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বিষয়টি দলের পদেও প্রতিফলিত হবে।

এর আগে, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে। নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্যসচিব করে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এনসিপি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। ওই দিন থেকেই দলের মুখ্য সমন্বয়ক পদে পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস দায়িত্ব পালন করে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এনসিপিতে যোগ দিয়ে দলের মুখপাত্রের দায়িত্ব পান সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের ইন্তেকাল, জানাজা আজ বাদ জোহর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৭ এম


বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের ইন্তেকাল, জানাজা আজ বাদ জোহর

বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর জানিয়েছেন তার সন্তান তানভীর আহমেদ রবিন। তানভীর সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার মৃত্যুর বিষয়টি উল্লেখ করে একটি পোস্ট দিয়েছেন।

তিনি বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বু আর নেই। তিনি তার রবের কাছে চলে গিয়েছেন। রাত ৮ টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সবার কাছে আমার আব্বুর জন্য দোয়ার দরখাস্ত করছি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।’

আজ বুধবার বাদ জোহর সালাহউদ্দিন আহমেদের জানাজার নামাজ রাজধানীর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অলিসের লাল কার্ডে বায়ার্নকে রুখে দিল ভাইকিং

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৮ এম


অলিসের লাল কার্ডে বায়ার্নকে রুখে দিল ভাইকিং

চ্যাম্পিয়নস লিগের এক নাটকীয় ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৩-৩ গোলে রুখে দিয়েছে নরওয়ের ভাইকিং, ফলে তারা একটি স্মরণীয় পয়েন্ট অর্জন করেছে। দুই গোল পিছিয়ে পড়ার পরও হ্যারি কেনের জোড়া গোলে ম্যাচে ফিরে আসে বায়ার্ন। এরপর লুইস দিয়াজের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জার্মান জায়ান্টরা জয় ধরে রাখতে পারেনি। মাইকেল অলিসের অপ্রয়োজনীয় লাল কার্ডের পর ৯০ মিনিটে হারমান হাউগেনের গোলেই সমতা ফেরায় ভাইকিং।

ম্যাচের শুরুতেই স্বাগতিকরা মাত্র ৭১ সেকেন্ডে এগিয়ে যায়। জ্লাতকো ত্রিপিচের কর্নার থেকে জিয়ান্নি স্টেনসনেস হেড করে বল পাঠান বায়ার্নের গোলরক্ষক ইয়োনাস উরবিগের জালে। শুরুতেই ধাক্কা খেয়ে বায়ার্ন আক্রমণে উঠলেও লুইস দিয়াজ, অলিস ও কেনের কয়েকটি চেষ্টা ভাইকিং গোলরক্ষক আরিল্ড অস্তব ঠেকিয়ে দেন।

প্রথমার্ধ শেষ হওয়ার সাত মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করে ভাইকিং। এরিক বোথেইমের থ্রু বল ধরে বায়ার্নের নাথানিয়েল ব্রাউনকে কাটিয়ে গোল করেন পিটার ক্রিশ্চিয়ানসেন। ফলে বিরতিতে ২-০ গোলে এগিয়ে ছিল নরওয়ের দলটি।

দ্বিতীয়ার্ধের শুরুতে বায়ার্ন পেনাল্টির আবেদন করলেও ভিএআর পর্যালোচনার পর তা বাতিল হয়। তবে কিছুক্ষণ পর বায়ার্ন পেয়ে যায় পেনাল্টি। কনরাড লাইমারকে ফাউল করার ঘটনায় ভিএআরের পর স্পট কিকের সিদ্ধান্ত দেন রেফারি। ৫২ মিনিটে সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান কমান কেন।

এক ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই আবার গোল করেন ইংলিশ স্ট্রাইকার। জশুয়া কিমিখের চিপ করা ক্রস থেকে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোল করে বায়ার্নকে ২-২ সমতায় ফেরান কেন। এই গোলের পর মনে হচ্ছিল ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি জার্মান ক্লাবটির হাতে চলে গেছে।

এরপর দিয়াজ একবার গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে। কেনের বাড়ানো বল থেকে লাইমার ভলি করে দিয়াজকে সুযোগ তৈরি করে দেন, আর সেই সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠিয়ে বায়ার্নকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন দিয়াজ।

কিন্তু মাত্র দুই মিনিট পরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অলিস। প্রথমে হেনরিক হেগহেইমকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ফরাসি উইঙ্গার। এরপর ত্রিপিচের দিকে বল ছুড়ে দেওয়ায় মাত্র এক মিনিটের ব্যবধানে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ১০ জনের বায়ার্নকে এরপর চেপে ধরে ভাইকিং।

শেষ পর্যন্ত ৯০ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত সমতাসূচক গোল। ত্রিপিচের বাঁ প্রান্ত থেকে উঁচু করে বাড়ানো ক্রসে বক্সের দূরের পোস্টে সবচেয়ে উঁচুতে উঠে হেড করেন বদলি খেলোয়াড় হারমান হাউগেন। তার সেই গোলেই ৩-৩ সমতায় শেষ হয় ম্যাচ। ইউরোপীয় ফুটবলে বড় এক দলের বিপক্ষে অবিশ্বাস্য এই ড্র ভাইকিং সমর্থকদের জন্য হয়ে থাকে স্মরণীয় রাত।

ম্যাচে বায়ার্নের আক্রমণাত্মক আধিপত্য থাকলেও ফল নিজেদের পক্ষে নিতে পারেনি তারা। বায়ার্নের প্রত্যাশিত গোল বা xG ছিল ৩.৫১, যেখানে ভাইকিংয়ের মাত্র ০.৫৬। তবু কার্যকর আক্রমণ এবং শেষ মুহূর্তের দৃঢ়তায় গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নেয় স্বাগতিকরা।

এদিকে দুর্দান্ত ফর্মে থাকা কেন আরও একটি মাইলফলক গড়েছেন। ৩০ বছর বয়সের পর চ্যাম্পিয়নস লিগে ৪০ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৬। একই বয়সের পর এই প্রতিযোগিতায় লিওনেল মেসির ৩৫ গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন তিনি। ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়নস লিগে টানা নয় ম্যাচে গোল করেছেন কেন; তার চেয়ে দীর্ঘ গোলের ধারাবাহিকতা সর্বশেষ দেখা গিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রে, ২০১৮ সালের এপ্রিলে টানা ১১ ম্যাচে।

কেনের দুর্দান্ত ফর্মে বায়ার্নও ইউরোপে গোলের বন্যা বইয়ে দিচ্ছে। কোনো দল তাদের বিপক্ষে ক্লিন শিট রাখতে পারার পর থেকে ২৩ ম্যাচে ৬৫ গোল করেছে তারা। তবে অলিসের লাল কার্ডের মূল্য এবার বড়ভাবেই দিতে হলো বায়ার্নকে। ভাইকিংয়ের বিপক্ষে দুই পয়েন্ট হারানোর পাশাপাশি পরের ম্যাচে গত মৌসুমের রানার্সআপ আর্সেনালের বিপক্ষে অলিসকে পাবে না ভিনসেন্ট কোম্পানি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%