০৮:৪৭ এম
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর জানিয়েছেন তার সন্তান তানভীর আহমেদ রবিন। তানভীর সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার মৃত্যুর বিষয়টি উল্লেখ করে একটি পোস্ট দিয়েছেন।
তিনি বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বু আর নেই। তিনি তার রবের কাছে চলে গিয়েছেন। রাত ৮ টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সবার কাছে আমার আব্বুর জন্য দোয়ার দরখাস্ত করছি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।’
আজ বুধবার বাদ জোহর সালাহউদ্দিন আহমেদের জানাজার নামাজ রাজধানীর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গঠনের লক্ষ্যে বিএনপি: প্রতিমন্ত্রী টুকু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন