ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

পিরোজপুরে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে


পিরোজপুরে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে

পিরোজপুরে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হচ্ছে। আজ সোমবার সকাল ৬.৩০ টায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনি বাজানোর পর স্থানীয় বলেশ্বর নদী ঘাটের শহীদস্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়।

এই অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু উপস্থিত ছিলেন। এছাড়া জেলা আইনজীবী সমিতি, পিরোজপুর প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে মাল্য অর্পণ করে।

সকাল ৯.৩০ টায় স্থানীয় সরকারী বালক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। পরে জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। শিশু কিশোরদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যায় মেলা মাঠে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ‘সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, তা নিশ্চিত করব’ এমপি খোকন তালুকদার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে মহান বিজয় দিবসে জামায়াতের বর্ণাঢ্য র‌্যালী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৬ এম


পিরোজপুরে মহান বিজয় দিবসে জামায়াতের বর্ণাঢ্য র‌্যালী

মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরে জামায়াত ইসলামী একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালী আয়োজন করেছে। আজ সোমবার সকাল ১০.৩০ মিনিটে জামায়াত ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে জেলা শহরে কয়েক সহস্রাধিক নেতা-কর্মী এই র‌্যালীতে অংশগ্রহণ করে। র‌্যালীটি স্থানীয় বাইপাস সড়ক আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুরান কাপুড়িয়া পট্টিতে গিয়ে শেষ হয়। সেখানে জেলা জামায়াতের নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়।

আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল একটি স্বাধীন সার্বভৌম ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর দেশ স্বাধীন হলেও দেশে বৈষম্য অব্যাহত থাকে। দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয় এবং গণতন্ত্রকে হত্যা করা হয়। জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়ে মানুষ আবার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। দেশের মানুষ তথা রাজনৈতিক দলগুলো চায় মানুষের প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র।

সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারী আব্দুর রাজ্জাক শেখসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে আ.লীগ ভেবে নাগরিক কমিটির নেতাদের ওপর হামলা, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৭ এম


বরিশালে আ.লীগ ভেবে নাগরিক কমিটির নেতাদের ওপর হামলা, আহত ৪

কৃষক ও যুবদলের নেতাকর্মীরা বরিশাল মহানগর নাগরিক কমিটির নেতাকর্মীদের ওপর হামলা করেছে, যাদের আওয়ামী লীগ মনে করা হয়েছিল। সোমবার সকালে নগরীর সোহেল চত্বরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিজয় দিবসের সমাবেশ শুরুর প্রাক্কালে এই হামলার ঘটনা ঘটে, যেখানে নাগরিক কমিটির চারজন নেতাকর্মী আহত হন।

এই ঘটনার পর নাগরিক কমিটির নেতৃবৃন্দ বিচারের দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। তারা হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতির কথাও উল্লেখ করেছেন। নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব ডা. মাহমুদা মিতু জানান, তারা বিজয় দিবসের শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করেছিলেন। এ সময় কৃষক ও যুবদলের নেতাকর্মীরা এসে তাদের ওপর অর্তকিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে যুবদল নেতা আখতারুজ্জামান শাওনকে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও বলেন, হামলাকারীরা তাদের ব্যানার ছিড়ে ফেলে এবং চেয়ার ভাঙচুর করে। প্রশাসন থেকে সভা করার অনুমতিপত্র দেখানো সত্বেও হামলাকারীরা থামেনি। হামলার ফলে আহত রুমানা বেগম, হাঞ্জালা মৃধা, মেহেদী হাসান ও ডা. মাহমুদা মিতুকে শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ডা. মাহমুদা মিতু আরও বলেন, হামলার ঘটনায় বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তবে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

হামলার বিষয়ে মহানগর বিএনপির দায়িত্বশীল কোন নেতা মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক বিএনপি নেতা বলেছেন, তাদের কাছে পূর্বে খবর ছিলো যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কৌশলে বিজয় দিবসের অনুষ্ঠান পালন করবেন। সম্ভবত সেই ধারণা থেকেই বিএনপির কেউ দলের কাছে ভাল সাজতে আওয়ামী লীগ মনে করে নাগরিক কমিটির অনুষ্ঠানে হামলা চালিয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, হামলার ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেলান্দহে ঠান্ডার কারণে বীজতলার ক্ষতির আশংকা, কৃষক উদ্বিগ্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪০ এম


মেলান্দহে ঠান্ডার কারণে বীজতলার ক্ষতির আশংকা, কৃষক উদ্বিগ্ন

জামালপুরের মেলান্দহে ঠান্ডার কারণে বীজতলার ক্ষতির আশংকা করছেন কৃষকরা। উপজেলার ১১টি ইউনিয়ন এবং দু’টি পৌরসভার বিভিন্ন এলাকায় কৃষকদের মধ্যে এই পরিস্থিতি লক্ষ্য করা গেছে। বীজতলায় বীজ বপনের পরপরই প্রচন্ড শীতের প্রভাব পড়েছে ফসলের উপর, যা মানুষের পাশাপাশি গবাদি পশুর উপরও প্রভাব ফেলছে।

পৌরসভার কৃষক মোরশেদুল আলম (৫৬) জানান, “আমার ৮ কাঠা জমির বীজতলা আছে। ১০/১৫ দিন আগে বীজ বপন করেছি। বীজ গজানোর পরপরই প্রচন্ড শীত। এই গজানো বীজগুলো সাদা হয়েছে। কোন কোন বীজ গজায়নি। কীটনাশক-সার প্রয়োগ করেও কোন সুফল পাওয়া যাচ্ছে না। এ নিয়ে মহা চিন্তায় আছি। আশ পাশের জমির মালিকদেরও একই অবস্থা।” ঝাউগড়া ইউনিয়নের রেজাউল সাবির (৬০) মাস্টার জানান, “ঠান্ডা-ঘনকোয়াশায় আমার এলাকার প্রায় সকল বীজতলার ক্ষতির আশংকা করছি। যা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এই অবস্থায় বোরো মৌসুমের ক্ষতির আশংকা করছি। রোদ না থাকায় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।”

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বীজতলার লক্ষ্যমাত্রা ছিল ৫ শ’ ৩ হেক্টর। এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে হাইব্রিড ৪১৫ হেক্টর এবং উফসি জাতের ৪৯২ হেক্টরসহ সর্বমোট ৯০৭ হেক্টর জমির বীজতলা রোপন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার আব্দুর রউফ জানান, “প্রচন্ড ঠান্ডায় বীজতলা ছাড়াও সবজি জাতীয় ফসলও আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। বৈরী আবহাওয়া কেটে রোদের ঝলক দেখা দিলে ক্ষতি কাটিয়ে উঠবে।” ঠান্ডা থেকে বীজতলা কিংবা ফসল রক্ষায় কৃষকদের পলিথিনে ডেকে রাখা, সকালে ক্ষেতে হালকা পানি রাখা, বিকেলে পানি নামিয়ে দেয়াসহ করণীয় সম্পর্কে পরামর্শ দেয়া হচ্ছে।

প্রতিদিন সকালে বীজতলা ছাড়াও অন্যান্য ফসলের ডগায় জমানো শিশির ঝারিয়ে দিতে, হলুদ চারায় ইউরিয়া, জিপসাম প্রয়োগসহ আনুসাঙ্গিক বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে। ক্ষেত্রবিশেষ ওষুধ প্রয়োগেরও পরামর্শ দেয়া হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হবার পর ক্ষয়ক্ষতি নিরুপণ করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেলান্দহে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪১ এম


মেলান্দহে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহে, গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ৭ জানুয়ারি বিকেল ৪টায় হরিপুর-পাথালিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি হিসেবে নাংলা ইউপি চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, বিএনপি নেতা আবু হাসান, উপজেলা বিএনপি’র সহসভাপতি আনোয়ারুল কাদির, শ্যামল তালুকদার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, ওলামা দলের সভাপতি মাও. জাকির হোসেন, বিএনপি নেতা আতাউল হক চিশতী, প্রবাসী শাহজামাল, রফিক মেম্বার, মফিজ উদ্দিন, বজলুর রহমান, এরশাদ হাসান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%