শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৫১ পি.এম
শেরপুরের নকলায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও শীত নিবারনের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে বিতরণ করেছে দেশের সর্ববৃহৎ দাতব্য স্বেচ্ছাসেবী সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশত শীতার্ত পরিবার প্রধানের হাতে শীতবস্ত্র ও শীত নিবারনের জন্য প্রয়োজনীয় সামগ্রীর একটি করে প্যাকেট তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে একটি করে শীতের হুডি জ্যাকেট, একটি কম্বল, একটি মাথার টুপি, এক জোড়া পায়ের মোজা ও দুটি করে দাওয়াহমূলক ইসলামিক বই দেওয়া হয়।
এ উপলক্ষে কায়দা বাজারদী গোরস্থান মসজিদ মাঠে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নকলা উপজেলা শাখার সমন্বয়ক হাফেজ মাওলানা রমজান আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে আগত আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি মো. যোবাইর হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও নকলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মু. হাসিবুল হাসান হাসিব, কায়দা বাজারদী গোরস্থান মাদরাসা ও আহমদীয়া এতিমখানার মুহতামিম হাফেজ আহমাদ উল্লাহ, মমিনা কান্দা আল-আমিন দাখিল মাদরাসার সাবেক সুপার মাওলানা মুহাম্মদ হযরত আলী, লয়খা খিচা রাণীশিমুল কওমি মাদরাসার শিক্ষক আজিজুল হক ও বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. মোশারফ হোসাইন প্রমুখ।
এসময় মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা সাইম ইসলাম তূর্য, সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল-আমিন, সহ-প্রচার সম্পাদক হাসান মিয়া, তরুণ সাংবাদিক লিখম মিয়াসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অর্ধশত শীতার্ত নর-নারী ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের নকলা উপজেলা শাখার সমন্বয়ক হাফেজ মাওলানা রমজান আলী জানান, শীতের শুরুতেই শীতবস্ত্র বিতরণ করলে অসহায় শীতার্তরা শীতের একটি দিনও শীতে কস্ট পেতে হবেনা; তাই শীত মৌসুমের শুরুতেই আস-সুন্নাহ ফাউন্ডেশন সারাদেশে অন্তত ৩০ হাজার শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে নকলায় প্রথম ধাপে ৫০ জনের মাঝে শীতবস্ত্র ও শীত নিবারনের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হলো। তিনি আরো জানান, গত বর্ষা মৌসুমে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সারাদেশ ব্যাপি ২ লক্ষ গাছের চারা রোপন করা হয়েছে। এছাড়া বন্যায় গৃহহারা শেরপুরের দরিদ্র পরিবারের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে বেশ কয়েকটি ঘর নির্মান করে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২ নং দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আলী হোসেন গ্রামবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
প্রচারণার শুরুতে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নকে একটি উন্নত, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান। বিশেষ করে এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অগ্রাধিকার দেবেন।
তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা করাই তাঁর মূল লক্ষ্য।
এলাকার উন্নয়ন ও জনকল্যাণে তাঁর এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ