ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কওমি হেফাজত দিশেহারা, ফায়দা লুটছে জামায়াত-লামাযহাবীরা: মুফতী মোযযাম্মিল হক মাছুমী


কওমি হেফাজত দিশেহারা, ফায়দা লুটছে জামায়াত-লামাযহাবীরা: মুফতী মোযযাম্মিল হক মাছুমী

বিএনপি ক্ষমতায় আসার আগে ও পরে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত ও লামাযহাবী গোষ্ঠী তুলনামূলকভাবে বেশি লাভবান হচ্ছে বলে মন্তব্য করেছেন মুফতী মোযযাম্মিল হক মাছুমী।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কওমি অঙ্গনে বিভাজন ও ভাঙনের পাশাপাশি জামায়াত ও লামাযহাবী মতাদর্শে যুক্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এর ফলে কওমি অঙ্গন সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

মুফতী মোযযাম্মিল হক মাছুমী বলেন, “অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এবার বিএনপি ক্ষমতায় আসার আগে-পরে সবচেয়ে বেশি গেইনার জামায়াত আর লামাযহাবীরা। আর কওমি অঙ্গনে ভাঙনসহ যে হারে জামায়াত ও লামাযহাবীতে যুক্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আছে কওমিরা। বেঁচে গেলো চরমোনাই ও সুন্নীরা।”

আরও পড়ুন: গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সকলের সমর্থন ও দোয়া চান মোহাঃ সাদিকুল ইসলাম

তবে নিজের এই বাস্তব ধারণা ভুল প্রমাণিত হোক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

মামুনুল হককে জামায়াত জোটে নেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “মাওলানা মামুনুল হক সাহেবের মতো একটা ফিগারকে জামায়াত জোটে নেওয়া চাট্টিখানি ব্যাপার নয়। সাথে ওসামার মতো বাকপটুকে নিয়ে জামায়াতের যে সুচিন্তিত মিশন বাস্তবায়ন হচ্ছে, তা এখন কওমি অঙ্গন হাড়ে হাড়ে টের পাচ্ছে।”

এ সময় তিনি আরও দাবি করেন, নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে ধর্মীয় অঙ্গনের কিছু ব্যক্তির সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের ঘনিষ্ঠতা এবং পরবর্তী সময়ে বিভিন্ন পদ-পদবি দেওয়ার ঘটনাকে ঘিরেও নানা প্রশ্ন তৈরি হয়েছে।

অন্যদিকে দেশের সুন্নী দরবার, পীর-মাশায়েখ ও খানকাগুলোর মধ্যে আগের তুলনায় ঐক্য বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন মুফতী মোযযাম্মিল হক মাছুমী। তাঁর ভাষ্য, আমলের ক্ষেত্রে কিছু অসঙ্গতি ও মাসলাকগত মতপার্থক্য থাকলেও দেশের অধিকাংশ সুন্নী দরবার ও পীর-মাশায়েখ প্রচলিত রাজনীতিকে তুলনামূলক কম গুরুত্ব দিয়ে ধর্মীয় ও সামাজিক বিষয়ে ঐক্যবদ্ধ হচ্ছেন।

আরও পড়ুন: রাজশাহীতে আমির হামজার মাহফিলের প্যান্ডেল খুলে ফেলা হলো

তিনি বলেন, উগ্রবাদ ও দ্বিচারিতার মোকাবিলায় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ধর্মীয় সম্প্রীতির প্রশ্নে সুন্নী অঙ্গনের মানুষ নিজেদের শান্তিপ্রিয় হিসেবে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে।

সর্বশেষে তিনি বলেন, আল্লাহর দ্বীনের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সকল দল-মতের ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হলে দেশের মুসলমান, আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের রাষ্ট্র পরিচালনায় আরও বেশি গুরুত্ব দেওয়া হতো।

মুফতী মোযযাম্মিল হক মাছুমীর এসব বক্তব্য নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে শতাধিক অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বৃক্ষরোপণ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর বিএনপি।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে নগরীর হাজী মোহাম্মদ মহসিন হাই স্কুল (মাদ্রাসা মাঠ) সংলগ্ন মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান জনি, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, খালিদ বিন ওয়ালিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈদুর রহমান মঈদ, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পরভেজসহ বিভিন্ন থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরজীবনে নির্মল ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।
নেতৃবৃন্দ বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলোকে বাঁচিয়ে রাখতে নিয়মিত পরিচর্যা করতে হবে। পরিবেশ সুরক্ষায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতেও এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
 
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা আয়োজনের মধ্য দিয়ে সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
 
এ উপলক্ষে বুধবার (২ আগস্ট) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সময়ের প্রত্যাশা পত্রিকার বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রিজুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, উপজেলা প্রকৌশলী রেজওয়ান খান, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর জাহান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ মহসিন খান, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিত কুমার দাস এবং বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক, প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়া,বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুর জ্জামান লিটন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান, মোঃ আজমল হোসেন, জাহিদুর রহিম মোল্লা, জাকির পাটোয়ারী, জয়নাল আবেদীন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তনু সিকদার সবুজ, ওয়াজেদ আলী, মিজানুর রহমানসহ বালিয়াকান্দিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে বক্তারা সময়ের প্রত্যাশা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আল্লাহ চাইলে ভোলার উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করব: আন্দালিব রহমান পার্থ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


আল্লাহ চাইলে ভোলার উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করব: আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা ভোলায় সফর করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। দীর্ঘ আট বছর পর ভোলা থেকে মন্ত্রিসভায় স্থান পাওয়ায় জেলাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। তাকে স্বাগত জানাতে শহরের বিভিন্ন মোড়ে ফুল হাতে অপেক্ষা করেছেন দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

বুধবার দুপুর ১টার দিকে বরিশাল হয়ে স্পিডবোটে ভোলার খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছান মন্ত্রী পার্থ। সেখানে জেলা প্রশাসক শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাবেক মেয়র শফিউর রহমান কিরন, হুমায়ুন কবির সোপানসহ বিএনপি ও বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান। পরে ফুল দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়।

পার্থের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ভোলা শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিভিন্ন মোড়ে ফুল হাতে অবস্থান নেন নেতা-কর্মী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন পর ভোলা থেকে মন্ত্রী হওয়ার ফলে জেলার মানুষের মধ্যে আনন্দের পাশাপাশি উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, আন্দালিব রহমান পার্থের মন্ত্রিত্বের সময়ে জেলার যোগাযোগব্যবস্থা, অবকাঠামো ও নাগরিক সুবিধার উন্নয়ন আরও গতিশীল হবে। বিশেষ করে ভোলার দীর্ঘদিনের যোগাযোগ ও অবকাঠামোগত সমস্যাগুলোর সমাধানে তাঁর ভূমিকা রাখার আশা করছেন তাঁরা।

নতুন বাজারের জেলা বিজিপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে পার্থ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, তাঁর পরিবারের কেউ টেন্ডারবাজি বা চাঁদাবাজির সঙ্গে যুক্ত নন। ভোলার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মন্ত্রী বলেন, "ভোলা বরিশাল সেতু নিয়ে ভোলার সকল মানুষ আন্দোলন করেছে। এটা ভোলাবাসীর প্রাণের দাবী।" ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করতে সরকার বিশেষ পরিস্থিতিতে পরিকল্পনা নিয়ে কাজ করছে। ভোলা বরিশাল সেতু নিয়ে কেউ বিভ্রান্ত করবেন না। "আমরা সরকারে আছি ভোলার উন্নয়নে ভোলাবাসীকে সাথে নিয়ে ভোলার যেভাবে সুবিধা হবে, দেশের যেভাবে সুবিধা হবে সেভাবেই কাজ করতে হবে।" সরকারের একটি নিজস্ব পরিকল্পনা রয়েছে। ভোলার উন্নয়নে অনেক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ভোলায় মেডিকেল কলেজ হবে, নদী ভাঙ্গন রোধে ৭ শ কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে, রাস্তা ঘাট উন্নয়নেও কাজ হবে। বিগত সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। তারেক রহমানের সরকার ক্ষমতায় আসছে মাত্র কিছুদিন হলো। "একটা কঠিন সময়ে তিনি দেশের দায়িত্ব নিয়েছেন। দেশের জনগণের কল্যাণে তার অনেক পরিকল্পনা রয়েছে।"

 

এক্ষেত্রে একটু সময় দিতে হবে। সরকার যা করে তা দেশ ও জনগণের কল্যাণেই করে। তাঁর সঙ্গে সবাই থাকলে এবং আল্লাহ চাইলে ভোলায় সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করবেন। উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিরোধী দল, জামায়াত, ইসলামী আন্দোলনসহ সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করতে চান বলেও জানান তিনি। কাউকে বাদ না দিয়ে ভোলার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, "ভোলায় কোন কাটা কাটি মারা মারি, টেন্ডারবাজী, সন্ত্রাসী হতে দেয়া যাবে না। আমি একমাত্র আল্লাহর উপর ভরসা করে আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।" আপনারা আমার পাশে ছিলেন বিদায় আমি মাত্র ১২ দিন নির্বাচন করে এমপি হয়েছি। "আমি কথা দিলাম আমি কোন মন্ত্রী এমপি হিসেবে নয় আমি আপনাদের মন্জু মিয়ার ছেলে হিসেবে থাকতে চাই।" টিআর, জিআর, কাবিখা আমার বংশের কেউ খায় না। আমার কোন ভাগ্নে ভাতিজা নাই। কোন সন্ত্রাসী বাহিনী নাই। ভোলা হবে শান্ত ও উন্নয়নের জেলা। তাকে মন্ত্রী করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনের জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা চান পার্থ। একই সঙ্গে তাঁর বাবা নাজিউর রহমান মঞ্জুর নাম ও রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখার জন্যও সবার সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বাবা বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির প্রতিষ্ঠাতা প্রয়াত নাজিউর রহমান মঞ্জু ভোলার রাজনীতি ও ভোলার উন্নয়নে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্থানীয়ভাবে ভোলার উন্নয়নে তাঁর ভূমিকার কারণে তিনি ‘ভোলার উন্নয়নের রূপকার’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন। বাবার সেই রাজনৈতিক ও উন্নয়নমূলক ভূমিকার ধারাবাহিকতা ধরে রেখে পার্থও ভোলার মানুষের পাশে থাকবেন এমন প্রত্যাশা করছেন স্থানীয় নেতা-কর্মী ও বাসিন্দাদের অনেকে। পরে মন্ত্রী হিসেবে আন্দালিব রহমান পার্থকে তার নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিকেলে আন্দালিব রহমান পার্থ তচর গ্রামের বাড়ি দক্ষীন দিঘলদিতে তার বাবা প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর করব জিয়াতের কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাহাজ কোম্পানিগুলোকে ইরানি বাহিনীর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


জাহাজ কোম্পানিগুলোকে ইরানি বাহিনীর হুঁশিয়ারি

দুটি তেলবাহী ট্যাঙ্কার অনুমতিহীন ও ঝুঁকিপূর্ণ রুট ব্যবহার করার সময় আইআরজিসির পূর্ব-চিহ্নিত মাইন বেল্টে আঘাত হেনেছে এবং ভয়াবহ বিস্ফোরণের শিকার হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে দাবি করেছে যে, মার্কিন সামরিক বাহিনীর উসকানিতে ও প্রত্যক্ষ নির্দেশে নির্ধারিত আইনসম্মত নৌপথ পরিহার করায় এই দুর্ঘটনা ঘটেছে। বুধবার একটি যৌথ বিবৃতিতে এই ঘটনার বিস্তারিত তুলে ধরে, বিশ্বজুড়ে সমুদ্রগামী জাহাজ পরিচালনা সংস্থাগুলোকে কড়া ভাষায় সতর্ক করেছে আইআরজিসির পাবলিক রিলেশনস বিভাগ।

আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কার দুটিকে মার্কিন এজেন্টরা আগেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল এবং বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে রহস্যজনকভাবে সেগুলোর ক্রু সদস্যদের সড়িয়ে ফেলা হয়। মার্কিন বলয়ে পরিচালিত জাহাজ দুটি পরবর্তীতে ইরানি নৌবাহিনীর বারবার দেওয়া নিষেধাজ্ঞা ও সুনির্দিষ্ট সতর্কতা উপেক্ষা করে একটি নির্দিষ্ট মাইনবহুল প্রণালিতে প্রবেশ করে। কিছুক্ষণ পর সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং জাহাজ দুটিতে দাবানলের মতো আগুন ধরে যায়। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন বাহিনী পারস্য উপসাগরে নিজেদের তথাকথিত আধিপত্য জাহির করতেই আন্তর্জাতিক নৌ-সংস্থাসমূহকে বিভ্রান্ত করছে এবং নিরীহ বাণিজ্যিক জাহাজগুলোকে বলির পাঠা বানানোর চক্রান্তে মেতেছে।

এই ঘটনার প্রেক্ষাপটে, আইআরজিসি বিশ্বজুড়ে শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করে বলেছে, যারা আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া ও নির্দিষ্ট অনুমোদিত রুট উপেক্ষা করে মার্কিন অশুভ এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করবে, তাদের বিরুদ্ধে অতি শিগগিরই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। কোনো কোম্পানি যেন তাদের জলযান শত্রুপক্ষের হাতে তুলে না দেয়, সে বিষয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে। বিবৃতিতে মার্কিন বাহিনীর সমালোচনা করে আরও বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে অতীতে বিয়ের অনুষ্ঠান বা বেসামরিক জমায়েতে হামলা চালিয়ে যেভাবে তারা আতঙ্ক সৃষ্টি করেছিল, ঠিক একই কায়দায় তারা হরমুজ প্রণালিতেও ভীতি ছড়ানোর চেষ্টা করছে। তবে ইরানি জনগণ ও প্রতিরোধ বাহিনী এই সস্তা কৌশলে বিন্দুমাত্র বিচলিত নয় বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে কেবল সুনির্দিষ্ট সমঝোতা স্মারকের অধীনে অনুমোদিত বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি থাকলেও, সার্বিক পরিস্থিতি অত্যন্ত কঠোরভাবে পর্যবেক্ষণ করছে তেহরান। ইরানি ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আঞ্চলিক যুদ্ধ সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত, ইরানের ওপর থেকে সমস্ত বেআইনি অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এবং ওয়াশিংটন তার প্রতিশ্রুতি রক্ষা না করা পর্যন্ত এই স্ট্র্যাটেজিক জলপথ পূর্ণাঙ্গভাবে উন্মুক্ত করা হবে না। আইআরজিসি তাদের বিবৃতিতে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানিয়েছে, কোনো ধরনের পশ্চিমা আগ্রাসন বা বিভ্রান্তিকর প্রদর্শনী হরমুজ প্রণালীর ওপর ইরানের ঐতিহাসিক এবং পূর্ণ সামরিক নিয়ন্ত্রণকে দুর্বল করতে পারবে না।

সূত্র: আল মায়াদিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%