ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রশ্ন ফাঁস নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে হুলুস্থুল কাণ্ড


প্রশ্ন ফাঁস নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে হুলুস্থুল কাণ্ড

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ঘটেছে এক হুলুস্থুল কাণ্ড। বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের পরীক্ষা কমিটির সভাপতি প্রদিতি রাউত প্রমার বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক ড. আতিজা দীল আফরোজ। পরীক্ষার জন্য কমিটি থেকে পদত্যাগ করায় দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা দীর্ঘ পাঁচ মাস ধরে স্থগিত রয়েছে। এর ফলে, প্রথম বর্ষের কার্যক্রম শেষ হওয়ার পর আট মাস পেরিয়ে গেলেও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ অবস্থায়, বিভাগীয় প্রধানের প্রতি অনাস্থা জানিয়ে শিক্ষার্থীরা সাত দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) উপাচার্যের কাছে শিক্ষার্থীরা স্মারকলিপি জমা দেন। তাদের অভিযোগ হল, প্রশ্নফাঁসের অভিযোগ তুলে পরীক্ষার কমিটির সদস্য পদ থেকে বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক ড. আতিজা দীল আফরোজ পদত্যাগ করার পর পরীক্ষা কার্যক্রম স্থবির হয়ে গেছে। এই বিষয়ে তারা একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। বরং সমাধানের পরিবর্তে অসহযোগিতামূলক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশের বিপরীত আচরণের সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, সাত থেকে আটবার বিভাগীয় প্রধানের কাছে গিয়েও কোনো সহযোগিতা পাননি। এতে শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। শিক্ষার্থীরা আরও জানান, প্রথম বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে ড. আতিজা দীল আফরোজ প্রায় ১৮ মাস বিলম্বে ফল প্রকাশ করেছেন। এর ফলে নির্ধারিত সময়ে পরবর্তী বর্ষের পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়েছে এবং শিক্ষার্থীরা সেশনজটে পড়েছেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা বিভাগীয় প্রধানকে চলমান সংকট-সংশ্লিষ্ট কার্যক্রম থেকে অব্যাহতি, তিন কার্যদিবসের মধ্যে স্থগিত পরীক্ষার সময়সূচি ঘোষণা, বিকল্প ব্যবস্থায় পরীক্ষা গ্রহণ, শিক্ষার্থীদের একাডেমিক স্বার্থ সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং তদন্ত চলমান রেখেই দ্রুত পরীক্ষা গ্রহণের দাবি জানান। ফোকলোর বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শায়খ মোহাম্মদ বলেন, আমাদের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার শেষ হয়েছে ২০২৫ সালের নভেম্বরে। কিন্তু তিন মাস ধরে পরীক্ষা বন্ধ থাকায় আমরা মারাত্মক সেশনজটের মুখে পড়েছি। প্রশ্নফাঁসের অভিযোগের দায় সাধারণ শিক্ষার্থীদের নয়। অথচ আমরা সহযোগিতার পরিবর্তে বারবার অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছি। তিনি আরও বলেন, পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতা অনেক আগেই সম্পন্ন হয়েছে। কোনো প্রশাসনিক অবহেলা বা ব্যক্তিগত জটিলতার দায় সাধারণ শিক্ষার্থীরা কেন নেবে? এ বিষয়ে ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. আতিজা দীল আফরোজ মন্তব্য করেছেন, একটি রেকর্ডিংয়ে শুনতে পাই যে মডারেশন করা প্রশ্নপত্র পরীক্ষা কমিটির সভাপতির ব্যাগে ছিল, যা তিনি নিজেও স্বীকার করেছেন। এমন পরিস্থিতিতে ওই কমিটিতে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই আমি পদত্যাগ করি। পরবর্তীতে বিভাগের অন্য দুই শিক্ষকও একই কারণে কমিটিতে দায়িত্ব নিতে রাজি হননি। এ কারণে, পরীক্ষা স্থগিত রয়েছে। তবে আমি পরীক্ষা গ্রহণের বিষয়ে ডিন ও উপাচার্যকে জানিয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, শিক্ষার্থীরা আমাকে পুনরায় দায়িত্ব নেওয়ার দাবি জানিয়েছিল। আমি অপারগতা প্রকাশ করলে এক শিক্ষার্থী উচ্চস্বরে কথা বলে ও অপমানকর আচরণ করে। তখন আমিও কিছুটা কঠোর আচরণ করেছি। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের কোন তদন্ত চলমান কিনা সে বিষয়ে তিনি জানান, বিভাগের বার্ষিক ভ্রমণে শিক্ষিকার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। তখন সেই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করেই যখন প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সামনে আসে, তখন সেই একই কমিটি বিষয়টি দেখছে। এদিকে প্রশ্নফাঁসের অভিযোগের বিষয়ে দ্বিতীয় বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি প্রদিতি রাউত প্রমার সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এছাড়া শিক্ষার্থীদের স্মারকলিপি দেওয়ার সাথেও তিনি সম্পৃক্ত নন বলে জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৩৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৩৯

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে, ১৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয়জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।

২৪ ঘণ্টায়, ১২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট চার হাজার ৬৯২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ২২ জুন পর্যন্ত, মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৩৯ জন। এর মধ্যে ৬২ দশমিক ছয় শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক চার শতাংশ নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত, মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গু রোগে মোট ৪১৩ জনের মৃত্যু ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদে নামাজরত যুবককে কু-পিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


মসজিদে নামাজরত যুবককে কু-পিয়ে হত্যা

বরিশালের মেহেন্দীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে এসেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। রবিবার (২১ জুন) দুপুরে উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের কাঞ্চন সরদার বাড়িতে এ ঘটনাটি ঘটে।

এই হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি মো. নজরুল সরদার (৪৫)। তিনি আন্দারমানিক ইউনিয়নের কাঞ্চন সরদারের ছেলে। অভিযুক্ত বড় ভাই আফাল যিনি হলেন হারুন সরদার, বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, কাঞ্চন সরদারের বড় ছেলে হারুন সরদার এবং চতুর্থ ছেলে মজিবুর সরদারের মধ্যে জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। তাদের তৃতীয় ভাই সৌদিপ্রবাসী মো. নজরুল সরদার মজিবুর সরদারের পক্ষে কথা বলায়, হারুন সরদার ক্ষিপ্ত হন। ফলে, জোহরের নামাজ পড়ার সময় মো. নজরুল সরদারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন হারুন। ভুক্তভোগীর ডাকচিৎকার শুনে আত্মীয়-স্বজন এবং আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাজিরহাট থানা পুলিশের ওসি মো. সিদ্দিকুর রহমান কালের কণ্ঠকে বলেন, ভাইদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এক ভাই অন্য ভাইয়ের পক্ষে কথা বলায় ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নজরুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনার বিরুদ্ধে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে লাঠির আঘাতে বৃদ্ধ বাবাকে হত্যার পর পালালেন ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


রাজশাহীতে লাঠির আঘাতে বৃদ্ধ বাবাকে হত্যার পর পালালেন ছেলে

রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে রেজাউল (৬৫) ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২২ জুন) সকাল ৮টার দিকে নগরের চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কড়ইতলা পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রাকিবুল ইসলাম পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, রাকিবুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। তিনি পড়াশোনা শেষ করার পরে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। পারিবারিক কলহের কারণে বিরোধের এক পর্যায়ে তার লাঠির আঘাতে বাবা রেজাউলের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউলের সঙ্গে প্রায়ই তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো এবং কখনো কখনো রেজাউল তার স্ত্রীকে মারধরও করতেন। সোমবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির এক অবস্থায় মারধর করার সময় রাকিবুল তার মায়ের পক্ষ নেওয়ার কারণে উত্তেজিত হয়ে বাঁশের লাঠি দ্বারা বাবার মাথায় আঘাত করেন। আঘাতের ফলে রেজাউল গুরুতর আহত হন।

ঘটনার পর রাকিবুল মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরিবারের সদস্যরা দ্রুত রেজাউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। তবে ছেলের লাঠির আঘাতেই বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই রাকিবুল পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গায়ক মনির খানের মা আইসিইউয়ে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


গায়ক মনির খানের মা আইসিইউয়ে

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের মা, মনোয়ারা খাতুন গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে আইসিইউতে অবস্থান করছেন। তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করার পর প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায়, তাকে যশোরের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

চিকিৎসার পর বর্তমানে শিল্পীর মায়ের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে বলে জানিয়েছেন তিনি। মনির খান গণমাধ্যমে জানিয়েছেন, মায়ের অসুস্থতার বিষয়ে, ‘আম্মা (২০ জুন) সন্ধ্যার দিকে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেছিলেন। এরপর আমার ছোট ভাইরা হাসপাতালে নিয়ে যান।’

গায়ক মনির খান আরও বলেন, ‘মাকে হাসপাতালে নিয়ে গেলে আইসিইউতে ভর্তি করা হয়। প্রথমদিকে পরিবারের সদস্যরা হার্ট অ্যাটাকের আশঙ্কা করলেও, চিকিৎসকরা জানান, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর যে এটি হৃদ্‌রোগজনিত সমস্যা নয়। বরং শরীরের অভ্যন্তরীণ সংক্রমণের কারণেই এই ব্যথা দেখা দিতে পারে।’

তিনি জানান, ‘আমার মনে হয়েছিল তিনি কার্ডিয়াক অ্যাটাক করেছেন।’

মায়ের শারীরিক অবস্থার ব্যাপারে সচেতন থাকায়, এই গায়ক আশাবাদী। তিনি বলেন, ‘সেখানে চিকিৎসার পরে তার বেশ উন্নতি হয়েছে।’

এছাড়া, মায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে মনির খান দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘আম্মার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%