ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

“৬ জুলাই নবীনবরণ, ৭ জুলাই থেকে বাকৃবির ক্লাস শুরু”


“৬ জুলাই নবীনবরণ, ৭ জুলাই থেকে বাকৃবির ক্লাস শুরু”

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ক্লাস আগামী ৭ জুলাই থেকে শুরু হবে। এর মধ্যে, ৬ জুলাই কেন্দ্রীয়ভাবে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। 

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুখ আহমেদের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি, একই দিনে অনুষদ ও হলভিত্তিক ওরিয়েন্টেশন কার্যক্রমও সম্পন্ন হবে। এরপর, পরদিন ৭ জুলাই থেকে সব অনুষদে নিয়মিত ক্লাস শুরু হবে। 

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

নবাগত শিক্ষার্থীদের হলে ওঠার জন্য জানানো হয়েছে, কেন্দ্রীয় ওরিয়েন্টেশনের পূর্বের দিন অর্থাৎ ৫ জুলাই সকাল থেকে শিক্ষার্থীরা নিজ নিজ হলে উঠে পড়তে পারবেন। যারা মাইগ্রেশনের মাধ্যমে বিভাগ পরিবর্তন করছেন, তাদের লটারির মাধ্যমে হল বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 

এছাড়া, কেন্দ্রীয় ওরিয়েন্টেশনের দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে এবং যদি নির্ধারিত কোনো পরীক্ষা থাকে, তা স্থগিত থাকবে। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেছেন, আগামী ৬ জুলাই ১ম বর্ষের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। 

প্রতিবছরের মতো এবারও শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নবীনবরণের আয়োজনের পরিকল্পনা রয়েছে। মিলনায়তনে সংস্কারকাজ চললেও নির্ধারিত সময়ে প্রস্তুতি সম্পন্ন করে অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা সম্ভব হবে বলে আশা করছি। 

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

বিশ্ববিদ্যালয় সূত্র জানাচ্ছে, কেন্দ্রীয় ওরিয়েন্টেশনে নবীন শিক্ষার্থীদের একাডেমিক কাঠামো, নিয়ম-কানুন ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপাচার্যসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত থাকেন। 

উল্লেখ্য, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বাকৃবির ৬টি অনুষদে মোট ১ হাজার ৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন

বরগুনার আমতলীতে নিবন্ধিত শিশুদের নিয়ে আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার  সকালে আমতলী উপজেলার সোনালী কমিউনিটি সেন্টারে আমতলী এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং এনএসএস-এর আয়োজনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার নিবন্ধিত ৪ হাজার ৮০ জন কোমলমতি শিশুর জন্য বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি শিশুকে একটি করে মশারি, একটি গোসলের সাবান এবং এক প্যাকেট হুইল ওয়াশিং পাউডার প্রদান করা হয়।
এনএসএস-এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আমতলী এডিপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার ও সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী আবু জিহাদ, চাইল্ড প্রোটেকশন ও এপি স্পন্সরশিপ অফিসার চার্চিল দাস, জুনিয়র প্রোগ্রাম অফিসার অতিদাস ও প্রতিভা মণ্ডল, ফিল্ড অপারেশন অফিসার মো. জহির, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যাকলিন টুম্পা মণ্ডল, খোকন দাস ও রাধারাণী মণ্ডলসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও এনএসএস-এর কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে আমন্ত্রিত শিশু ও তাদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিশুদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিশাল আকৃতির একটি জন্মদিনের কেক কেটে শিশুদের মাঝে আনন্দ ভাগাভাগি করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওসি আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। শিশুদের ওপর অযথা মানসিক চাপ সৃষ্টি না করে তাদের মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে হবে।”বক্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংস্থাটি শিক্ষা উপকরণ বিতরণ, খাদ্য সহায়তা, পুষ্টি চাহিদা পূরণে হাঁস বিতরণ, বাড়ির আঙিনায় সবজি চাষের জন্য বীজ সরবরাহ, শীতকালে কম্বল বিতরণ এবং শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব কার্যক্রমের মাধ্যমে শিশুদের সার্বিক বিকাশ ও পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন এবং মাইক্রোওভেন চেয়েছেন।

বুধবার বিকেল ৩টা ২ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।

মিজানুর রহমান বলেন, সরকারি ফ্ল্যাটের জানালা-দরজায় এখনো পর্দা ঝোলানো হয়নি।

এদিকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ বন্দি আটক রয়েছে।

তিনি আজ সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘৭ জুন পর্যন্ত প্রাপ্তি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে সর্বমোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ (পুরুষ ৪৩ হাজার ১০৭ + মহিলা ২ হাজার ২৯) জনের বিপরীতে বর্তমানে ৭৭ হাজার ৪০ জন (পুরুষ ৭৪ হাজার ৩৬ + মহিলা ২ হাজার ৭৭) জন বন্দি আটক আছে, যা ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারিবারিক বিরোধে থানার সামনে সংঘর্ষ, আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


পারিবারিক বিরোধে থানার সামনে সংঘর্ষ, আটক ৩

কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে, এবং থানায় অভিযোগ দিতে এসে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

এ বিষয়ে নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামের দুই সহোদর ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে একটি পারিবারিক বিরোধ চলছিল। বুধবার সকালে ওই বিরোধকে কেন্দ্র করে এক ভাই জামাল হোসেনের বাড়িতে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ সময়, প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে কিছু লোক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর, পারিবারিক স্তরে বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও এ চেষ্টা ব্যর্থ হয়। পরে, ভুক্তভোগী শাহজাহান লিখিত অভিযোগ দিতে থানায় যান।

পুলিশ জানায়, অভিযোগ দায়ের করার পর শাহজাহান ও তাঁর স্বজনরা থানার সামনে অবস্থান করছিলেন। তখন সেখানে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তাদের একটি বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে, উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং থানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।

ওসি মমিরুল হক বলেন, পারিবারিক বিরোধের জেরে প্রথমে গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে অভিযোগ দিতে এসে থানার সামনেও দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১১৪ মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১১৪ মামলা দায়ের

 রাজধানী ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ২১১৪টি মামলা রুজু করেছে।

মঙ্গলবার (১৬ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই মামলাগুলো দায়ের করে।

ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ৬৭টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৪টি বাস, ৮টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৮১টি মোটরসাইকেলসহ মোট ১৫৯টি মামলা দায়ের করা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, ৫টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৮৫টি সিএনজি ও ২৭৮টি মোটরসাইকেলসহ মোট ৪৭৭টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২১টি বাস, ১৫টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ১৯৫টি মামলা করা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৪টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ১৪৭টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫টি বাস, ১০টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ২৫৮টি মোটরসাইকেলসহ মোট ৪০৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯টি বাস, ১টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৯৩টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ৪৫১টি মামলা করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৮টি বাস, ৮টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৬৬টি মোটরসাইকেলসহ মোট ২১৩টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও, অভিযানকালে মোট ৩৯৫টি গাড়ি ডাম্পিং এবং ৩১৭টি গাড়ি রেকারকৃত হয়েছে।

ঢাকা মহানগর এলাকা জুড়ে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%