১২:২২ পি.এম
যশোরের অভয়নগরে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ফলে মোটরসাইকেলচালক আব্দুল্লাহ আল আপন (২২) নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো একজন ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া এলাকায় উড়োতলা নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল আপন বুইকারা গ্রামের ওবাইদুল কাদেরের পুত্র। তিনি পায়রাহাট ইউনাইটেড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আব্দুল্লাহ আল আপন তার বন্ধু আল-আমিন (২৮) কে নিয়ে ঘুরতে বের হন। রাত ১০টার দিকে চেঙ্গুটিয়া এলাকার উড়োতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় মোটরসাইকেলচালক আব্দুল্লাহ আল আপন এবং তার বন্ধু আল-আমিন আহত হন। গুরুতর আহত অবস্থায় দুজনকে খুলনা গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বুধবার (৪ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহ আল আপন মারা যান।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘খবর পেয়ে রাতে দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাক ও চালককে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন