ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

টেকনাফে ফের লোকালয়ে ঢুকে পড়েছে গুলিবিদ্ধ বন্যহাতি


টেকনাফে ফের লোকালয়ে ঢুকে পড়েছে গুলিবিদ্ধ বন্যহাতি

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় একটি বন্যহাতি, যা গুলিবিদ্ধ এবং পায়ে আঘাতপ্রাপ্ত, আবারও বন থেকে লোকালয়ে প্রবেশ করেছে। বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) এবং স্থানীয় জনগণ হাতিটিকে নিরাপদে বনে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে একটি বসতবাড়ির আঙিনায় হাতিটি ঢুকে পড়ে।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, শনিবার সকালে শীলখালী রেঞ্জের হলবনিয়া গ্রামের একটি বসতবাড়ির আঙিনায় গুলিবিদ্ধ ও আহত বন্যহাতিটি আবার ফিরে আসে। হাতিটি যখন ওই বাড়িতে অবস্থান করছিল, তখন স্থানীয়রা আগুন জ্বালিয়ে ভয় দেখান এবং ঢিল ছুড়ে সেটিকে বনে ফেরানোর চেষ্টা করেন।

আরও পড়ুন: ভুয়া সনদে বাবার শত বিঘার জমি দখলের অভিযোগ

তবে আঘাতপ্রাপ্ত হাতিটি তার ডান পা স্বাভাবিকভাবে মাটিতে রাখতে পারছে না। কোনো রকমে ধীরে ধীরে এটি বনের কাছাকাছি চলে যায়। এসময় বন বিভাগ ও ইআরটি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে হাতিটিকে বনে ফেরানোর চেষ্টা চালান। কিন্তু এখনও হাতিটি পুরোপুরি বনে প্রবেশ করেনি; ঘুরেফিরে বনের কাছাকাছি অবস্থান করছে। এদিকে হাতিটিকে দেখতে সেখানে শয়ে শয়ে উৎসুক মানুষ ভিড় করছেন।

টেকনাফের শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘আঘাতপ্রাপ্ত হাতিটি পুনরায় লোকালয়ে চলে আসায় আমরা তাকে নিরাপদে বনে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছি। এর আগে হাতিটির শরীরে আটটি গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল। সে সময় তাকে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে হাতিটির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলেদের অমানুষিক নির্যাতন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলেদের অমানুষিক নির্যাতন

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ সেলিম। পেশায় তিনি একজন জেলে এবং তাবলীগ জামাতের সদস্য। ২০২৫ সালের ৩ ডিসেম্বর ভোরে জীবিকার তাগিদে মাছ ধরার উদ্দেশ্যে গিয়েছিলেন হোয়াইক্যং সীমান্তের ঝিমংখালী নাফ নদীসংলগ্ন এলাকায়। তার সাথে ছিলেন আরও পাঁচজন জেলে। মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ছয় জেলেকে আটক করে নিয়ে যায়।

পরে তাদেরকে রাখাইন (আরাকান) রাজ্যের ভেতরে আরাকান আর্মির কারাগারে বন্দি করে রাখা হয়। আটকের প্রায় এক বছর পর বৃহস্পতিবার কঙ্কালসার অবস্থায় মোহাম্মদ সেলিম স্বজনদের কাছে ফিরে আসেন। তার সাথে ফিরে এসেছেন ৪২ জন বাংলাদেশি জেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যস্থতায় ফিরে আসা এই জেলেদের শারীরিক অবস্থার অবস্থা দেখে তাদের স্বজনেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। একই পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে মোহাম্মদ সেলিমকেও। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনকে ফিরে পেলেও তার শোচনীয় চেহারা দেখে পরিবারে আনন্দের পাশাপাশি গভীর বেদনা সৃষ্টি হয়েছে।

মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কারাগারে বাংলাদেশি জেলেদের উপর দিনের পর দিন অমানবিক নির্যাতন চালানো হয়েছে। তাদেরকে অনাহারে রাখা হয়েছে এবং কঠোর শারীরিক পরিশ্রমে বাধ্য করা হয়েছে।

মোহাম্মদ সেলিম জানান, তার উপর শুধু শারীরিক নির্যাতনই করা হয়নি; আরাকান আর্মির সন্ত্রাসীরা তার মুখের সুন্নতি দাঁড়িও তুলে ফেলেছে। মুক্তি পাওয়া আরেক জেলে সাংবাদিকদের জানান, তাদের মধ্যে কেউ দেড় বছর, কেউ এক বছর, আবার কেউ তিন মাস বন্দিশালায় থাকতে হয়েছে।

তাদের মতে, প্রতিদিন ১০ থেকে ১১ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো আরাকান আর্মির দ্বারা। কেউ অনিহা প্রকাশ করলে তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হতো। কাটা পাথর ভাঙা, বাড়ি-ঘর ভাঙাসহ কঠোর শারীরিক পরিশ্রম করতে বাধ্য করা হতো।

ফিরে আসা জেলেদের মতে, ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের উপর দখলদার বাহিনী যেভাবে অমানবিক নির্যাতন চালায়, ঠিক একই কায়দায় আরাকান আর্মিও নিরপরাধ বাংলাদেশি জেলে এবং রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে।

.

আরাকান আর্মির ‘নির্যাতন সেল’ থেকে ফিরে আসা মোহাম্মদ সেলিম মনে করেন, কিছু ক্ষেত্রে আরাকান আর্মি ইসরায়েলের চেয়েও বেশি নির্যাতন করছে।

তিনি বলেন, দিনশেষে উভয়েই মজলুম মুস

মায়ানমার থেকে ফিরিয়ে আনা জেলেরা আরাকান আর্মির হাতে নির্যাতিত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশিরা জেলেরা নির্যাতনের শিকার হয়েছেন এবং তাদের কঠোর পরিশ্রমের কাজ করানো হয়েছে। প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু একজন নয়, ফিরিয়ে আনা প্রত্যেক জেলের মাথা ও দাঁড়ি মুন্ডানো ছিল।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসিজির মাধ্যমে হৃদরোগের ঝুঁকি স্বাভাবিক অবস্থাতেও ধরা পড়বে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


ইসিজির মাধ্যমে হৃদরোগের ঝুঁকি স্বাভাবিক অবস্থাতেও ধরা পড়বে

হৃদরোগ শনাক্তে নতুন সম্ভাবনা সৃষ্টি করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এতদিন হৃদযন্ত্রের বৈদ্যুতিক কার্যক্রম পরীক্ষা করার জন্য ব্যবহৃত সাধারণ ইসিজি এখন এআইয়ের সহায়তায় আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে সক্ষম হয়েছে। পরীক্ষার ফল স্বাভাবিক দেখালেও, হৃদরোগের গোপন ঝুঁকি শনাক্ত করতে পারে এই প্রযুক্তি।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া–এর ২৫ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এআই প্রযুক্তি ইসিজির এমন কিছু সূক্ষ্ম সংকেত ও ধরন বিশ্লেষণ করতে পারছে, যা চিকিৎসকের খালি চোখে ধরা পড়া কঠিন। এর মাধ্যমে সম্ভাব্য হার্ট অ্যাটাক, হৃদযন্ত্রের পেশি দুর্বল হয়ে যাওয়া, হৃৎপিণ্ডের ভাল্বের সমস্যা এবং বয়সের তুলনায় হৃদ্‌যন্ত্রের দ্রুত বুড়িয়ে যাওয়ার লক্ষণ শনাক্ত করা সম্ভব হতে পারে।

যুক্তরাষ্ট্রের ইউসিএলএর ডেভিড গেফেন স্কুল অব মেডিসিনের শিক্ষক ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আফশিন এমরানি মন্তব্য করেছেন, ইসিজি এখন হৃদ্‌রোগ নির্ণয়ের নতুন সম্ভাবনাময় একটি হাতিয়ার হয়ে উঠেছে। এই পরীক্ষা তুলনামূলকভাবে কম খরচে এবং সহজে করা যায়। প্রতিবছর বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের ইসিজি করা হয়। এআই যুক্ত হওয়ায় পরীক্ষার ফল থেকে আরও বেশি তথ্য বের করা সম্ভব হচ্ছে।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, শুধু নিয়মিত হৃদযন্ত্র পরীক্ষা নয়, বড় ধরনের হার্ট অ্যাটাকের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা দেওয়ার ক্ষেত্রেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুক্তরাষ্ট্র ও ভারতে হৃদ্‌রোগ শনাক্ত এবং চিকিৎসার পদ্ধতিতে এই প্রযুক্তি পরিবর্তন আনছে।

বিশেষ করে ইসিজির মাধ্যমে হৃদযন্ত্রের বয়স, পেশির কার্যক্ষমতা এবং সম্ভাব্য জটিলতার ইঙ্গিত পাওয়ার সুযোগ চিকিৎসকদের জন্য আগাম সতর্কতা তৈরিতে সহায়ক হতে পারে।

তবে এআইনির্ভর ইসিজি প্রচলিত চিকিৎসা পরীক্ষা ও চিকিৎসকের মূল্যায়নের বিকল্প নয়। বরং এটি রোগের ঝুঁকি আগেভাগে শনাক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসার সিদ্ধান্ত নিতে সহায়ক প্রযুক্তি হিসেবে কাজ করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল

মহিলা লীগ নেত্রীর মন্তব্য, 'হাসিনাকে ছেড়ে দেব না'

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


মহিলা লীগ নেত্রীর মন্তব্য,

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। এই বক্তব্যের একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

মোবাইলের অপর প্রান্তে থাকা নারীকে মাহমুদা বেগম কৃক বলেন, "আমি যে বেঁচে আছি এই তো বেশি। কেন করবে; উনার (শেখ হাসিনা) কি বাপের একার দল নাকি এটা। আমরাও এ দলটি বানিয়েছি- এটা আমাদেরও দল। উনার একার দল না। উনি যা মন চাইবে তাই করবে।"

মহিলা লীগের এই নেত্রী আরও বলেন, "আমাকে কিছু দিতে পারবেন না শেখ হাসিনা। বাংলাদেশেকে কিছু দিতে পারবেন না শেখ হাসিনা। তুমি লিখে রাখ; তুমি আজকে আমার নাম দিয়ে লিখে রাখ। ভবিষ্যৎ খুব খারাপ জানো? কিছুই জানো না। আমি অনেক জায়গায় খবর রাখি। অনেক দেশের সঙ্গে যোগাযোগ রাখি। উনার কোনো ক্ষমতা আছে? উনার কী ক্ষমতা আছে এখন- বলো আমাকে। কী ক্ষমতা আছে? দেশে ঢুকতে পারে না কেন?"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূঞাপুরে তরুণদের জন্য বিদেশি ভাষা শেখার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


ভূঞাপুরে তরুণদের জন্য বিদেশি ভাষা শেখার সুযোগ

ভাষার দক্ষতা হচ্ছে প্রধান যোগ্যতা। বিদেশী ভাষা শিখে ঘরে বসে অনলাইনে কাজ করে ডলার উপার্জন করা সম্ভব। এছাড়া, উচ্চ বেতনে বিদেশে কাজের সুযোগও কয়েকগুণ বেড়ে যায়। এই বিষয়টি মাথায় রেখে টাঙ্গাইলে আরবী, ইংরেজি সহ বিভিন্ন ভাষার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে। এর ফলে বেকারত্বের হতাশা কাটিয়ে নতুন স্বপ্ন দেখছেন তরুণরা। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এই উদ্যোগ গ্রহণ করেছেন, যা দেশের জন্য একটি নতুন পদক্ষেপ। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তরুণ সমাজ এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষজন।

ভূঞাপুর উপজেলা ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। উপজেলার বেকারত্ব সমস্যা দূর করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। ২০২৬-২৭ অর্থ বছরের আওতায় গোবিন্দাসী ও ফলদা ইউনিয়নের বেকার তরুণদের জন্য ভাষা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বিনা খরচে আরবী, ইংরেজি সহ বিভিন্ন ভাষার প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন তারা। প্রতি ব্যাচে ১৫ জন করে ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বিদেশী ভাষা শিখে অংশগ্রহণকারীরা সৌদি আরব, দুবাই, কাতার, মালেশিয়া, চীন, জাপান এবং ইউরোপসহ বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পাবেন। এক মাস মেয়াদী এই কোর্সে ভাষা শিক্ষার পাশাপাশি ফ্রিল্যান্সিং, কাস্টমার সাপোর্ট এবং বিদেশগামী তরুণদের জন্য প্রয়োজনীয় দক্ষতা শেখানো হচ্ছে।

ভাষা শেখার প্রশিক্ষণে অংশগ্রহণকারী রাউৎবাড়ী গ্রামের মাহবুব হোসেন এবং কষ্টাপাড়ার হাফিজুর রহমান বলেন, "এটি আমার প্রথম বিদেশী ভাষা শিখন প্রশিক্ষণে অংশগ্রহণ। ভাষা না শিখলে প্রবাসে গিয়ে বিদেশিদের সাথে কাজের ক্ষেত্রে নানা বিড়ম্বনায় পড়তে হয়। বিনা খরচে বিদেশী ভাষা শেখানোর এই উদ্যোগটি আমাদেরকে দক্ষ করে তোলার একটি বড় সুযোগ। বিদেশী মানুষের সাথে তাদের কর্মক্ষেত্রে তাল মিলিয়ে কাজ করা অনেক সহজ হবে।"

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুব হাসান বলেন, "সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বিদেশগামী তরুণদের কর্মদক্ষ হিসেবে গড়ে তোলার জন্য চর ও গ্রাম পর্যায়ে তরুণদের বিনা খরচে ভাষা শেখানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%