ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইসিজির মাধ্যমে হৃদরোগের ঝুঁকি স্বাভাবিক অবস্থাতেও ধরা পড়বে


ইসিজির মাধ্যমে হৃদরোগের ঝুঁকি স্বাভাবিক অবস্থাতেও ধরা পড়বে

হৃদরোগ শনাক্তে নতুন সম্ভাবনা সৃষ্টি করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এতদিন হৃদযন্ত্রের বৈদ্যুতিক কার্যক্রম পরীক্ষা করার জন্য ব্যবহৃত সাধারণ ইসিজি এখন এআইয়ের সহায়তায় আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে সক্ষম হয়েছে। পরীক্ষার ফল স্বাভাবিক দেখালেও, হৃদরোগের গোপন ঝুঁকি শনাক্ত করতে পারে এই প্রযুক্তি।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া–এর ২৫ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এআই প্রযুক্তি ইসিজির এমন কিছু সূক্ষ্ম সংকেত ও ধরন বিশ্লেষণ করতে পারছে, যা চিকিৎসকের খালি চোখে ধরা পড়া কঠিন। এর মাধ্যমে সম্ভাব্য হার্ট অ্যাটাক, হৃদযন্ত্রের পেশি দুর্বল হয়ে যাওয়া, হৃৎপিণ্ডের ভাল্বের সমস্যা এবং বয়সের তুলনায় হৃদ্‌যন্ত্রের দ্রুত বুড়িয়ে যাওয়ার লক্ষণ শনাক্ত করা সম্ভব হতে পারে।

যুক্তরাষ্ট্রের ইউসিএলএর ডেভিড গেফেন স্কুল অব মেডিসিনের শিক্ষক ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আফশিন এমরানি মন্তব্য করেছেন, ইসিজি এখন হৃদ্‌রোগ নির্ণয়ের নতুন সম্ভাবনাময় একটি হাতিয়ার হয়ে উঠেছে। এই পরীক্ষা তুলনামূলকভাবে কম খরচে এবং সহজে করা যায়। প্রতিবছর বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের ইসিজি করা হয়। এআই যুক্ত হওয়ায় পরীক্ষার ফল থেকে আরও বেশি তথ্য বের করা সম্ভব হচ্ছে।

আরও পড়ুন: ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস সেন্টার চালু হচ্ছে: এমপি সরোয়ার

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, শুধু নিয়মিত হৃদযন্ত্র পরীক্ষা নয়, বড় ধরনের হার্ট অ্যাটাকের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা দেওয়ার ক্ষেত্রেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুক্তরাষ্ট্র ও ভারতে হৃদ্‌রোগ শনাক্ত এবং চিকিৎসার পদ্ধতিতে এই প্রযুক্তি পরিবর্তন আনছে।

বিশেষ করে ইসিজির মাধ্যমে হৃদযন্ত্রের বয়স, পেশির কার্যক্ষমতা এবং সম্ভাব্য জটিলতার ইঙ্গিত পাওয়ার সুযোগ চিকিৎসকদের জন্য আগাম সতর্কতা তৈরিতে সহায়ক হতে পারে।

তবে এআইনির্ভর ইসিজি প্রচলিত চিকিৎসা পরীক্ষা ও চিকিৎসকের মূল্যায়নের বিকল্প নয়। বরং এটি রোগের ঝুঁকি আগেভাগে শনাক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসার সিদ্ধান্ত নিতে সহায়ক প্রযুক্তি হিসেবে কাজ করতে পারে।

আরও পড়ুন: শীতে এক দিন গোসল না করলে ত্বকে হতে পারে ক্ষতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল

মহিলা লীগ নেত্রীর মন্তব্য, 'হাসিনাকে ছেড়ে দেব না'

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


মহিলা লীগ নেত্রীর মন্তব্য,

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। এই বক্তব্যের একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

মোবাইলের অপর প্রান্তে থাকা নারীকে মাহমুদা বেগম কৃক বলেন, "আমি যে বেঁচে আছি এই তো বেশি। কেন করবে; উনার (শেখ হাসিনা) কি বাপের একার দল নাকি এটা। আমরাও এ দলটি বানিয়েছি- এটা আমাদেরও দল। উনার একার দল না। উনি যা মন চাইবে তাই করবে।"

মহিলা লীগের এই নেত্রী আরও বলেন, "আমাকে কিছু দিতে পারবেন না শেখ হাসিনা। বাংলাদেশেকে কিছু দিতে পারবেন না শেখ হাসিনা। তুমি লিখে রাখ; তুমি আজকে আমার নাম দিয়ে লিখে রাখ। ভবিষ্যৎ খুব খারাপ জানো? কিছুই জানো না। আমি অনেক জায়গায় খবর রাখি। অনেক দেশের সঙ্গে যোগাযোগ রাখি। উনার কোনো ক্ষমতা আছে? উনার কী ক্ষমতা আছে এখন- বলো আমাকে। কী ক্ষমতা আছে? দেশে ঢুকতে পারে না কেন?"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূঞাপুরে তরুণদের জন্য বিদেশি ভাষা শেখার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


ভূঞাপুরে তরুণদের জন্য বিদেশি ভাষা শেখার সুযোগ

ভাষার দক্ষতা হচ্ছে প্রধান যোগ্যতা। বিদেশী ভাষা শিখে ঘরে বসে অনলাইনে কাজ করে ডলার উপার্জন করা সম্ভব। এছাড়া, উচ্চ বেতনে বিদেশে কাজের সুযোগও কয়েকগুণ বেড়ে যায়। এই বিষয়টি মাথায় রেখে টাঙ্গাইলে আরবী, ইংরেজি সহ বিভিন্ন ভাষার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে। এর ফলে বেকারত্বের হতাশা কাটিয়ে নতুন স্বপ্ন দেখছেন তরুণরা। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এই উদ্যোগ গ্রহণ করেছেন, যা দেশের জন্য একটি নতুন পদক্ষেপ। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তরুণ সমাজ এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষজন।

ভূঞাপুর উপজেলা ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। উপজেলার বেকারত্ব সমস্যা দূর করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। ২০২৬-২৭ অর্থ বছরের আওতায় গোবিন্দাসী ও ফলদা ইউনিয়নের বেকার তরুণদের জন্য ভাষা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বিনা খরচে আরবী, ইংরেজি সহ বিভিন্ন ভাষার প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন তারা। প্রতি ব্যাচে ১৫ জন করে ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বিদেশী ভাষা শিখে অংশগ্রহণকারীরা সৌদি আরব, দুবাই, কাতার, মালেশিয়া, চীন, জাপান এবং ইউরোপসহ বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পাবেন। এক মাস মেয়াদী এই কোর্সে ভাষা শিক্ষার পাশাপাশি ফ্রিল্যান্সিং, কাস্টমার সাপোর্ট এবং বিদেশগামী তরুণদের জন্য প্রয়োজনীয় দক্ষতা শেখানো হচ্ছে।

ভাষা শেখার প্রশিক্ষণে অংশগ্রহণকারী রাউৎবাড়ী গ্রামের মাহবুব হোসেন এবং কষ্টাপাড়ার হাফিজুর রহমান বলেন, "এটি আমার প্রথম বিদেশী ভাষা শিখন প্রশিক্ষণে অংশগ্রহণ। ভাষা না শিখলে প্রবাসে গিয়ে বিদেশিদের সাথে কাজের ক্ষেত্রে নানা বিড়ম্বনায় পড়তে হয়। বিনা খরচে বিদেশী ভাষা শেখানোর এই উদ্যোগটি আমাদেরকে দক্ষ করে তোলার একটি বড় সুযোগ। বিদেশী মানুষের সাথে তাদের কর্মক্ষেত্রে তাল মিলিয়ে কাজ করা অনেক সহজ হবে।"

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুব হাসান বলেন, "সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বিদেশগামী তরুণদের কর্মদক্ষ হিসেবে গড়ে তোলার জন্য চর ও গ্রাম পর্যায়ে তরুণদের বিনা খরচে ভাষা শেখানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: ডা. জাহেদ উর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মন্তব্য করেছেন, ডিসেম্বর মাস আসন্ন। পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা দেশে ফেরার জন্য আওয়াজ তুলছেন। কিন্তু, তার দেশে ফেরার সম্ভাবনা একেবারেই নেই।

তথ্য উপদেষ্টা বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনা এবং তার দলের যে তাণ্ডব চালানো হয়েছে, তা প্রকাশ পায়। তিনি জানান, এ ধরনের জাদুঘরের মাধ্যমে এই স্মৃতিকে ক্রমাগত সজীব ও সতেজ রাখতে চান।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে শুধু শেখ হাসিনার নয়, বরং এই দলেরও কবর হোক জনগণের মনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুনার প্রদেশে স্কুলের পাশে বিস্ফোরণে ৬ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


কুনার প্রদেশে স্কুলের পাশে বিস্ফোরণে ৬ শিক্ষার্থী নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ঘটে যাওয়া বিস্ফোরণের ফলে অন্তত ছয় শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এই ঘটনায় ৯৭ জন আহত হয়েছে। স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আলজাজিরাকে এই তথ্য জানিয়েছেন।

শনিবার কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ আলজাজিরাকে জানান, হতাহতদের সংখ্যা প্রাথমিকভাবে জানা গেছে। তিনি সতর্ক করে বলেন, হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।

কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতিবিষয়ক পরিচালক মাওলভি সামিউল হক জানান, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে (গ্রিনিচ মান সময় ০৫টা ৩০ মিনিট) প্রদেশের আন্দার সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত বাড়িতে বিস্ফোরণটি ঘটে।

তিনি উল্লেখ করেন, বিস্ফোরণের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বাড়িটি খননকাজের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তির মালিকানাধীন ছিল। সেখানে ডিনামাইট মজুত করে রাখা হয়েছিল।

তবে বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি এবং হতাহতের সংখ্যা সম্পর্কে সামিউল হক বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, এ মুহূর্তে এ বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর কুনার প্রদেশের তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পাকিস্তান সীমান্তসংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলে অবস্থিত এই প্রদেশে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।

এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল কমপ্লেক্সে গ্রেনেড হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সি ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%