প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ঘটে যাওয়া বিস্ফোরণের ফলে অন্তত ছয় শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এই ঘটনায় ৯৭ জন আহত হয়েছে। স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আলজাজিরাকে এই তথ্য জানিয়েছেন।
শনিবার কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ আলজাজিরাকে জানান, হতাহতদের সংখ্যা প্রাথমিকভাবে জানা গেছে। তিনি সতর্ক করে বলেন, হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।
কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতিবিষয়ক পরিচালক মাওলভি সামিউল হক জানান, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে (গ্রিনিচ মান সময় ০৫টা ৩০ মিনিট) প্রদেশের আন্দার সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত বাড়িতে বিস্ফোরণটি ঘটে।
তিনি উল্লেখ করেন, বিস্ফোরণের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বাড়িটি খননকাজের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তির মালিকানাধীন ছিল। সেখানে ডিনামাইট মজুত করে রাখা হয়েছিল।
তবে বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি এবং হতাহতের সংখ্যা সম্পর্কে সামিউল হক বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, এ মুহূর্তে এ বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর কুনার প্রদেশের তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পাকিস্তান সীমান্তসংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলে অবস্থিত এই প্রদেশে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।
এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল কমপ্লেক্সে গ্রেনেড হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সি ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন