০৭:৩৮ পি.এম
অবৈধভাবে অবস্থান ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে চলতি বছরের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়াজুড়ে ৩০ হাজার ৮০১ জন বিদেশিকে আটক করা হয়েছে। এই আটকদের মধ্যে ২ হাজার ৩২৪ জনের বিরুদ্ধে ভিসার শর্ত ভঙ্গের অভিযোগ রয়েছে।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিরা যে উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন, তা অমান্য করে তারা অন্যান্য কার্যকলাপে সম্পৃক্ত ছিলেন।
মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান মঙ্গলবার (৯ জুন) এক বিবৃতিতে জানিয়েছেন, বৈধ অনুমতি ছাড়া ব্যবসা ও কর্মসংস্থান অথবা পাসের শর্ত লঙ্ঘনকারী বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের জনশৃঙ্খলা রক্ষা, ইমিগ্রেশন ব্যবস্থার সততা এবং একটি ন্যায্য অর্থনৈতিক পরিবেশ নিশ্চিত করতে ইমিগ্রেশন সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য বিভাগটি প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তুলতে চায়: সমাজকল্যাণ মন্ত্রী
আইন প্রয়োগকারী কার্যক্রমকে আরও জোরদার করার জন্য ইমিগ্রেশন বিভাগ বেশ কিছু কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে।
এছাড়া, এর মধ্যে একটি বিশেষ ‘এনফোর্সমেন্ট ইন্সপেক্টরেট’ গঠন করা, ঝুঁকিপূর্ণ এলাকায় লক্ষ্যভিত্তিক অভিযান এবং নিয়ম লঙ্ঘনকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পদক্ষেপও রয়েছে।
এছাড়াও, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে যৌথ অভিযান জোরদার করার পাশাপাশি এই অপরাধ দমনের বিষয়টি বিভাগের বার্ষিক পারফরম্যান্স সূচকের অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: এবার সাইবার হামলার কবলে সিআইএ ও ১৭টি গোয়েন্দা সংস্থা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন