০৪:০৫ পি.এম
জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবে না, এটি সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী।
মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। বাংলাদেশ জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বিশেষ বৈঠক ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করবেন এবং ভোটাররা প্রকাশ্যে ভোট দেবেন।
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না, এটি আমাদের জন্য দুঃখজনক এবং হতাশার। তবে তিনি এখনও আশা করেন যে নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক।
আরও পড়ুন: ঈশ্বরদীতে জমি বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি
সভায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মো. জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া, এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) এমপি।
সভায় রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, যাবতীয় লজিস্টিক সাপোর্ট প্রদান এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণের বিষয়ে কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধন সহ নিশ্চিত করা হয়।
ভারপ্রাপ্ত স্পিকার আরও বলেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ৩ ধারা অনুযায়ী নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার।
আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন