০৮:৫৬ পি.এম
দেশের গ্রামীণ জনপদসহ মহানগরে খেলার মাঠের সুব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি খেলার মাঠে রূপান্তর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ সোমবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি আদেশে এ বিষয়ে বলা হয়েছে।
অধিদপ্তরের অধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রধানদের জন্য এ নির্দেশনা প্রদান করা হয়।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
নির্দেশনায় পরামর্শ দেওয়া হয়েছে যে, প্রতিষ্ঠানগুলোর অব্যবহৃত জমি যদি থাকে, তবে তা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্দিষ্ট ডিজাইন অনুসরণ করে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে খেলার মাঠে রূপান্তরিত করার উদ্যোগ নিতে হবে।
এছাড়া, খেলার মাঠ তৈরির উপযোগী জমির পরিমাণ, তফসিল এবং মৌজা ম্যাপে অবস্থান চিহ্নিত করে তা কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
ক্লভগুলো বর্তমানে ব্যবহৃত মাঠগুলোর সুবিধা বৃদ্ধি করতে প্রয়োজন অনুযায়ী সমঝোতা স্মারক (এমওইউ)-এর মাধ্যমে সংস্কার করে ক্রীড়ার অনুপযোগী মাঠগুলোকে ব্যবহার উপযোগী করে তোলার জন্যও তাগিদ দেওয়া হয়েছে।
আদেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের গৃহীত কার্যক্রমের প্রতিবেদন ই-মেইলে ([email protected]) কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন