০১:০১ পি.এম
আবাসন খাতে স্বচ্ছতা, আস্থা ও বিশ্বস্ততার নতুন প্রত্যয় নিয়ে রংপুরে যাত্রা শুরু করেছে মদিনা প্রোপার্টিজ লিমিটেড। আধুনিক পরিকল্পনা, আইনগত নিরাপত্তা, মানসম্মত ভূমি উন্নয়ন এবং গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনই মদিনা প্রোপার্টিজ লিমিটেডের প্রধান লক্ষ্য। সততা, আমানতদারিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে মূলনীতি হিসেবে ধারণ করে প্রতিটি প্রকল্পে আইনগত নিরাপত্তা এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তাঁদের প্রত্যাশা, শুধু জমি বা আবাসন বিক্রি নয়; বরং মানুষের স্বপ্ন, সঞ্চয় ও ভবিষ্যতের নিরাপদ ঠিকানা গড়ে তোলার মাধ্যমে মদিনা প্রোপার্টিজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের পরিচিতি অর্জন করবে।
আরও পড়ুন: কাঠালিয়ায় ৫ পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম নামের এক মাদক কারবারি গ্রেফতার
সংশ্লিষ্টরা মনে করছেন, রংপুর অঞ্চলে পরিকল্পিত নগরায়ণ ও আবাসন খাতের বিকাশে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
মদিনা প্রোপার্টিজ লিমিটেডের প্রত্যাশা—আস্থা, নিরাপত্তা ও বিশ্বস্ততার প্রতিশ্রুতি নিয়ে গ্রাহকদের পাশে থেকে আবাসন খাতে একটি নির্ভরযোগ্য অবস্থান তৈরি করা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন