ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজের পুরোপুরি নিয়ন্ত্রণে আলোচনায় কোনো অনুরোধ জানানো হয়নি : ইরান


হরমুজের পুরোপুরি নিয়ন্ত্রণে আলোচনায় কোনো অনুরোধ জানানো হয়নি : ইরান

যুক্তরাষ্ট্র গত ১৩ দিন ধরে ইরানের ওপর অব্যাহত বিমান হামলা চালিয়েছে। এই হামলার প্রেক্ষিতে একাধিক খবরে চাউর হয়েছে যে, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে। কিন্তু ইরান এরকম খবর নাকচ করে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের ওপর ১৩ দিনের বিমান হামলা বন্ধ করেন, তখন সোমবার তেহরানে এই প্রতিক্রিয়া প্রদান করা হয়।

এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই ধরনের খবরের বিষয়ে জানিয়েছে, 'যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করার খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।' তিনি আরো বলেন, 'যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার অনুরোধ করা আমাদের ডিএনএতে নেই।'

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

যদিও আলোচনা সম্পর্কে এই খবর অস্বীকার করা হয়েছে, বাঘাই এটাও উল্লেখ করেছেন যে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান এখনও অব্যাহত রয়েছে। ইরান কূটনীতিকে সম্পূর্ণভাবে বর্জন করেনি।

ইরান দাবি করেছে যে, তারা সোমবার সকালে নিজেদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করায় ছয়টি 'আইন লঙ্ঘনকারী' জাহাজকে ফিরিয়ে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার (২৭ জুলাই) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচির ঘোষণা দেন।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ করা হবে। শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সব অংশীজনের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ জুলাই ও ২৯ জুলাই অনুষ্ঠিত হবে যে কর্মসূচি:

২৮ জুলাই ও ২৯ জুলাই, মঙ্গলবার ও বুধবার, জুলাই-আগস্টের সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতারা শহীদদের কবর জিয়ারত করবেন। এ ছাড়া শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সরকার ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহারসামগ্রী পৌঁছে দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু, নতুন রোগী ৫৪৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু, নতুন রোগী ৫৪৬

 সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন রোগী ৫৪৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বিস্তারিত জানানো হয়েছে যে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে রয়েছেন ১১৪ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ১০৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, বরিশাল বিভাগে ৯৬ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ৩২ জন এবং রংপুর বিভাগে ৯ জন রয়েছেন।

চলতি বছরের এই সময় পর্যন্ত মোট ১২ হাজার ৪৪৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ১২৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৭ জুলাই পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৬৪৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন জুন মাসে, ওই মাসে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯০৭ জন। আর চলতি জুলাই মাসের মধ্যে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৪০ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ হচ্ছেন পুরুষ এবং ৩৮ শতাংশ নারী।

গত বছর, অর্থাৎ ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের মধ্যে প্রধানমন্ত্রীর পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের মধ্যে প্রধানমন্ত্রীর পুরস্কার বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ করেছেন।

সোমবার (২৭ জুলাই) বিকালে ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ এই স্লোগানকে সামনে রেখে চলতি বছরের ২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা শুরু হয়। আসরের প্রতিপাদ্য ছিল ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।’

আজকের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আর্মি স্টেডিয়ামের পুরো মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের অভিবাদনের জবাব দেন।

প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন এবং হাত মেলান।

এ সময় উপস্থিত স্কুল শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

প্রধানমন্ত্রী খুদে ক্রীড়াবিদদের বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালিকা ও বালকদের ১০০ মিটার স্প্রিন্ট মাঠে বসে উপভোগ করেন। খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া, স্কুল শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লেও উপভোগের সুযোগ পান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ এর প্রথম আসরের শুভ সূচনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুটিংয়ে আহত রাম চরণ, হয়েছে অস্ত্রোপচার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


শুটিংয়ে আহত রাম চরণ, হয়েছে অস্ত্রোপচার

শুটিং চলাকালে গুরুতর চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হবে দক্ষিণী সুপারস্টার রাম চরণকে। কব্জিতে আঘাত পাওয়ার পরও কাজ চালিয়ে গেলেও শেষ পর্যন্ত অস্ত্রোপচারই ছিল একমাত্র উপায়।

বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রবিবার কোয়েম্বাটুরের একটি হাসপাতালে রাম চরণের অস্ত্রোপচার সম্পন্ন হয়। শুটিংয়ের সময় তিনি আহত হলেও ব্যস্ততার কারণে সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। রবিবারই হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দর থেকে কোয়েম্বাটুরের উদ্দেশে রওনা দেন ৩৯ বছর বয়সী এই অভিনেতা। তাঁর সঙ্গে ছিলেন বাবা ও অভিনেতা চিরঞ্জীবী, মা সুরেখা এবং স্ত্রী উপাসনা কামিনেনি।

জানা গেছে, কোয়েম্বাটুরের গঙ্গা হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে।

চিকিৎসক সূত্রে জানা যায়, চোটটি জটিল হওয়ায় যুক্তরাষ্ট্র থেকে হাত ও কব্জি বিশেষজ্ঞ চিকিৎসককে আনা হয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি চিকিৎসক দল অস্ত্রোপচার সম্পন্ন করেন।

বর্তমানে রাম চরণকে কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকদের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত তিনি শুটিংয়ে ফিরতে পারবেন না। তাঁর শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পেড্ডি’ সিনেমার প্রচারণার সময়ও রাম চরণের কব্জির চোট অনেকের নজরে এসেছিল। তবে তখনও তিনি প্রচার কার্যক্রম চালিয়ে যান।

এদিকে রাম চরণের পরবর্তী সিনেমা ‘আরসি ১৭’-এর প্রস্তুতি চলছে। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা সুকুমার। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে চলছে। রাম চরণ পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই শুরু হবে সিনেমাটির শুটিং।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%