প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন রোগী ৫৪৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বিস্তারিত জানানো হয়েছে যে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে রয়েছেন ১১৪ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ১০৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, বরিশাল বিভাগে ৯৬ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ৩২ জন এবং রংপুর বিভাগে ৯ জন রয়েছেন।
চলতি বছরের এই সময় পর্যন্ত মোট ১২ হাজার ৪৪৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ১২৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৭ জুলাই পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৬৪৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন জুন মাসে, ওই মাসে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯০৭ জন। আর চলতি জুলাই মাসের মধ্যে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৪০ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ হচ্ছেন পুরুষ এবং ৩৮ শতাংশ নারী।
গত বছর, অর্থাৎ ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন