ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

গ্যাসের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত


গ্যাসের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

 

বাসাবাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহ ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: পলো বাওয়া উৎসব আছে, কিন্তু নেই আগের মতো মাছ

মানববন্ধনে পূর্ব সানারপাড়, মনু মিয়া মার্কেট, বক্সনগর, নিমাইকাশারী, মাদানীনগর, মুক্তিনগর ও রসুলবাগ এলাকার বাসিন্দারা অংশ নেন।

স্থানীয় বাসিন্দা মো. রবিউল ইসলাম বাবু বলেন, ‘গত ৭-৮ বছর ধরে আমাদের এলাকায় চরম গ্যাস সংকট চলছে। মাসে মাসে বিল পরিশোধ করলেও দিনের অধিকাংশ সময় গ্যাস থাকে না। তিতাস কর্তৃপক্ষকে বারবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি। বাধ্য হয়ে আমরা রাজপথে নেমেছি।’

আরেক বাসিন্দা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এর আগেও একই দাবিতে আন্দোলন করা হয়েছিল। তখন সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। বৈধ গ্রাহকরা গ্যাস না পেলেও বিভিন্ন অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।’

এ সময় বাসিন্দারা তিতাসের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে সমস্যা সমাধান করার আহ্বান জানান। তা না হলে আরও কঠোর কর্মসূচি এবং প্রয়োজনে গ্যাসের বিল পরিশোধ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন: ঈশ্বরদীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ গেল খামারির

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় ৪৫টি পয়েন্টে নদীভাঙনে বিপাকে ৭ শতাধিক পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


গাইবান্ধায় ৪৫টি পয়েন্টে নদীভাঙনে বিপাকে ৭ শতাধিক পরিবার

 

গাইবান্ধায় করতোয়া ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও ব্রহ্মপুত্র ও ঘাঘট নদের পানি কমছে। জেলার নদ-নদীগুলোর পানি কখনো বৃদ্ধি পাচ্ছে এবং কখনও কমছে। এর ফলে নদীতীরবর্তী মানুষের মধ্যে বন্যা ও নদীভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে। ইতোমধ্যে জেলার চার উপজেলার ৪৫টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ শতাধিক পরিবার।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে এবং ঘাঘট নদের পানি ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে করতোয়া নদীর পানি ৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে এবং তিস্তা নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবো জানায়, চলমান বর্ষা মৌসুমে এখন পর্যন্ত জেলার কোনো নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

তবে বর্ষা শুরু হওয়ার পর থেকেই ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট, তিস্তা ও করতোয়া নদীতে তীব्र ভাঙন শুরু হয়েছে। এতে নদীতীরবর্তী ৪৫টি পয়েন্টে শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ি, ফসলি জমি, সড়কসহ বিভিন্নস্থাপনা বিলীন হয়ে যাচ্ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার নদীভাঙনে ৭ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ভাঙনকবলিত এলাকাগুলোর মধ্যে রয়েছে ফুলছড়ি উপজেলার দক্ষিণ রসুলপুর, চৌমহন চর, খাটিয়ামারি, দক্ষিণ খাটিয়ামারি, কাউয়াবাদা ও রতনপুর; সুন্দরগঞ্জ উপজেলার কেরানীর চর, কালির খামার ও চর চরিতাবাড়ী; গোবিন্দগঞ্জ উপজেলার পূর্বপাড়া এবং সদর উপজেলার কামারজানি ইউনিয়ন ও সাঘাটা উপজেলার কয়েকটি এলাকা।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, ‘ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চন্দ্রগঞ্জ উপজেলা স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে: পানিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১০:০০ পি.এম


চন্দ্রগঞ্জ উপজেলা স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের দেড় মাসের অন্তর্ভুক্তি চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে। এটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়েছে।’

শুক্রবার বিকেলে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা অজিফা উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসনিক কার্যক্রম ও অস্থায়ী উপজেলা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের কার্যক্রম শুরুর পর এত দ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন, তা আমরা নিজেও ভাবতে পারিনি। আজকের দিনটি ইতিহাসের একটি অংশ হয়ে থাকবে। যারা দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জকে উপজেলা হিসেবে দেখতে চেয়েছিলেন, তাদের সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। এটি আমার জীবনেও একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।’

জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, পুলিশের সুপার আবু তারেক, এবং চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুফা ইয়াছমিন নিপা।

অনুষ্ঠান শেষে কৃষি বিভাগের উদ্যোগে উপজেলার ২০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের মাঝে পাঁচটি করে মোট ১ হাজার ১৫টি নারিকেল গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সাল পর্যন্ত এসি মিলানেই থাকছেন মদ্রিচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


২০২৭ সাল পর্যন্ত এসি মিলানেই থাকছেন মদ্রিচ

২০২৭ সালের জুন পর্যন্ত ইতালির ক্লাব এসি মিলানের সাথে চুক্তি নবায়ন করেছেন ক্রোয়েশিয়ার ৪১ বছর বয়সি মিডফিল্ডার লুকা মদ্রিচ। তিনি এসি মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছেন।

এসি মিলানের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মদ্রিচের সঙ্গে চুক্তি নবায়ন বিষয়ে এসি মিলান জানায়, ‘আনন্দের সঙ্গে এসি মিলান ঘোষণা করছে যে, লুকা মদ্রিচ আরও এক মৌসুম, অর্থাৎ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের হয়ে খেলার চুক্তিতে স্বাক্ষর করেছেন।’

২০১৮ সালে ব্যালন ডি’অর জয়ী মদ্রিচ এসি মিলানের সাথে চুক্তি নবায়নে উচ্ছ্বসিত। ক্লাবের দেওয়া এক বিবৃতিতে তিনি নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এসি মিলানে থাকতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। প্রথম দিন থেকেই আমাকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন এবং যেভাবে আপন করে নিয়েছেন, সেটি অসাধারণ ও অতুলনীয়।’

মদ্রিচ ২০২৫ সালের জুনে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে ১৩ বছরের অধ্যায় শেষ করে এক বছরের চুক্তিতে এসি মিলানে যোগদান করেছিলেন। গত মৌসুমে তিনি মিলানের হয়ে ৩৭ ম্যাচ খেলে দুই গোল করেন।

এসি মিলান গত মৌসুমে সিরি আ-তে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করে। সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এসি মিলান কোপা ইতালিয়ার শেষ ১৬ থেকে বিদায় নেয়, যেখানে মদ্রিচের দল হয়।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে মদ্রিচ পঞ্চবারের মতো ক্রোয়েশিয়ার হয়ে মাঠে নেমেছিলেন। শেষ ৩২-এ পর্তুগালের কাছে পরাজিত হয়ে ক্রোয়েশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

সব প্রতিযোগিতা মিলিয়ে ক্রোয়েশিয়ার হয়ে মদ্রিচ ২০২ ম্যাচ খেলে ২৯ গোল ও ৩২ অ্যাসিস্ট করেন। তিনি দেশটির হয়ে ২শ বা তার বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা একমাত্র ফুটবলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষাই সরকারের প্রধান লক্ষ্য: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষাই সরকারের প্রধান লক্ষ্য: মাহদী আমিন

শুক্রবার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি: বাসস

ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ (বাসস): মাহদী আমিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে মানবাধিকার, আইনের শাসন এবং বাকস্বাধীনতা সুরক্ষা করাই সরকারের মূল লক্ষ্য।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালেটিকস (দায়রা) আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্বে এসেছে। বিগত ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনামলে সংঘটিত রাজনৈতিক নিপীড়ন ও নৃশংসতার চিত্র তুলে ধরে তিনি বলেন, তৎকালীন সময়ে গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যু কিংবা ভুয়া মামলার সবচেয়ে বড় ভুক্তভোগী দেশের জনগণ ও সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এই স্থান থেকে সরকার ভুক্তভোগী পরিবারগুলোর বেদনার সঙ্গে আত্মিকভাবে যুক্ত।

মাহদী আমিন আরও বলেন, অতীতে ক্ষমতার উৎস জনগণ ছিল না, বরং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

সরকারের ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, গত পাঁচ মাসে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমন-পীড়ন, হেফাজতে মৃত্যু কিংবা গুমের একটি ঘটনাও ঘটেনি। আমরা এই ইতিবাচক ধারা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন রাজনীতিতে প্রতিশোধের সংস্কৃতির অবসান ঘটিয়ে ন্যায্য বিচার প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, একদিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের সহাবস্থান নিশ্চিত করা হবে, অন্যদিকে বিগত শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের মূল অপরাধী ও হুকুমদাতাদের আইনের আওতায় আনা হবে। কোনো অপরাধী যেন পার না পায় এবং কোনো নির্দোষ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেটিই সরকারের সুনির্দিষ্ট লক্ষ্য।

তিনি আরও জানান, প্রশাসনিক গতি আনতে প্রতিটি মন্ত্রণালয় ১৮০ দিনের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করছে। জুলাই গণঅভ্যুত্থান ও দীর্ঘ ১৬ বছরের ত্যাগের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক অবস্থান তৈরি হয়েছে, তার ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বে দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%