ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আর্জেন্টাইনের ভুলে হারতে বসেছিল ম্যানইউ, ব্রাজিলিয়ানের গোলে রক্ষা


আর্জেন্টাইনের ভুলে হারতে বসেছিল ম্যানইউ, ব্রাজিলিয়ানের গোলে রক্ষা

রোববার ফুলহামের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বেঁচে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ মুহূর্তে সমতা ফেরান মাতেউস কুনিয়া। তবে সাম্প্রতিক এই হতাশাজনক পারফরম্যান্সের পর কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ আরও বেড়েছে।

ক্রেভেন কটেজে জয়ের বিকল্প ছিল না ক্যারিকের দলের সামনে। কিন্তু জয়ের বদলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

ম্যাচের শুরুতেই বিপদে পড়তে বসেছিল ইউনাইটেড। ফুলহাম ফরোয়ার্ড গনসালো গার্সিয়া বিপজ্জনক এক জায়গা থেকে শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়।

আরও পড়ুন: জেমস অ্যান্ডারসন ইতালির টি-টেন দলের সহ-মালিক হলেন

এরপরই জবাব দেয় ইউনাইটেড। ব্রুনো ফের্নান্দেসের পাস থেকে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন মার্তিনেজ। তবে দুর্দান্ত এক সেভে তা ঠেকিয়ে দেন গোলরক্ষক বের্ন্ড লেনো।

এরপর আরও একটি সুযোগ তৈরি করে ইউনাইটেড। কুনিয়ার পাস থেকে জোরালো শট নেন ফের্নান্দেস। তবে বল পোস্টে লেগে ফিরে আসে।

রক্ষণে অস্থিরতা দেখা যায় ইউনাইটেডের। জশ কিংয়ের হাফ-ভলি দারুণভাবে ঠেকান লামেন্স। এরপর স্যান্ডার বার্গের শটও দক্ষতার সঙ্গে রুখে দেন তিনি।

এর কিছুক্ষণ পরই সুবর্ণ সুযোগ পান অস্কার বব। কিন্তু লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি।

আরও পড়ুন: মুশফিক ইনজুরিতে, সিলেট টেস্টে খেলবেন তো?

প্রথমার্ধের শেষ দিকে রক্ষণে আরও নড়বড়ে হয়ে পড়ে  ইউনাইটেড। এই সুযোগে একের পর এক আক্রমণে ওঠে ফুলহাম। কিংয়ের আরেকটি জোরালো শট ঠেকান লামেন্স। এরপর অ্যালেক্স ইওবিকেও রুখে দেন তিনি, গোললাইন ছেড়ে বেরিয়ে এসে।

আক্রমণে তেজ আর নিখুঁততার অভাব এবং রক্ষণের এলোমেলো অবস্থা—সবমিলিয়ে ফুলহামের প্রথম গোলের পথ তৈরি হয়।

নিজেদের অর্ধে বল হারিয়ে ফেলেন কুনিয়া। এই সুযোগে জোরালো শট নেন বাসেয়। লামেন্স সেই শট ঠেকিয়ে দিলেও বল ফিরিয়ে দিতে গিয়ে অদ্ভুতভাবে নিজেদের জালেই পাঠিয়ে দেন মার্তিনেজ। 

তবে শেষ মুহূর্তে আর ভুল করেননি ইউনাইটেড। ৮৯ মিনিটে সমতা ফেরায় তারা। দূর থেকে শট নেন কুনিয়া। তার শট ডেভিড আফেনগ্রুবারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। এবার অন্তত ভাগ্যের সহায়তা পান ক্যারিক।

আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপে আজ মুখোমুখি হচ্ছে কে-কার

শেষ মুহূর্তে কুনিয়ার গোলে টানা তৃতীয় হার এড়ায় ইউনাইটেড। তবে এতে খুব একটা স্বস্তি নেই ক্যারিক এবং তার দলের জন্য।

প্রিমিয়ার লিগের সবশেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জিতেছে ইউনাইটেড। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ইতিমধ্যে ১০ পয়েন্টে পিছিয়ে আছে তারা।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সাতটি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে ইউনাইটেড। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে চরম সমালোচনার মুখে পড়েছেন ক্যারিক।

নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন ক্যারিক। তবে ম্যানচেস্টার সিটি এবং ব্রাইটনের বিপক্ষে টানা দুই হতাশাজনক হারের পর লিগ টেবিলে নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ফুলহামের বিপক্ষে কোনোরকমে ড্র, এটাও এই মৌসুমে ইউনাইটেডের জন্য আরেকটি লজ্জাজনক অধ্যায় বৈকি!

আরও পড়ুন: মিরপুর টেস্টের একাদশে নেই মুশফিক, ইনজুরির কারণে বাদ

গত মৌসুমের মতো অন্তত তৃতীয় স্থানে থাকার প্রত্যাশা ছিল ইউনাইটেডের কাছ থেকে। কিন্তু ক্যারিক স্থায়ী দায়িত্ব নেওয়ার পর থেকে বরং পিছিয়েই গেছে দলটি। এর আগে ভারপ্রাপ্ত কোচ হিসেবে সফল একটি মেয়াদ কাটিয়েছিলেন তিনি।

আগামী ১০ অক্টোবর ঘরের মাঠে তালিকার সবার নিচে থাকা টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে ইউনাইটেড। এই ম্যাচে জয় দিয়ে পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা করবেন ক্যারিক এবং স্পার্স কোচ রবের্তো দে জেরবি, দুজনই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১২ এম


সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন অঞ্চলে গঠিত লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য প্রকাশ করেছে।

এতে উল্লেখ করা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে হবে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, আজ সকাল ৭টা থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ এম


সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে ঢাকার বাসিন্দারা দোকানপাট ও মার্কেটে যান। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার মার্কেট বন্ধ

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

অর্ধদিবস বন্ধ যেসব মার্কেট

পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স ও মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, থাকছে যেসব ম্যাচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ এম


‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, থাকছে যেসব ম্যাচ

ইতিহাসে প্রথমবারের মতো ফিফা উইন্ডোর ব্যাপ্তি বেড়ে দাঁড়াল ১৬ দিনে। তবে এটি ছাপিয়ে আরও অনেক ‘ইতিহাস’ অপেক্ষা করছে এবারের উইন্ডোয়।

সবচেয়ে বড় ঘটনাটি হচ্ছে লিওনেল মেসির বিদায়। এবারের উইন্ডোয়, আরেকটু স্পষ্ট করে বললে আগামী ৫ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন লিওনেল মেসি। এস্তাদিও মনিউমেন্তালে ম্যাচ দিয়ে এই ফুটবল কিংবদন্তিকে বিদায় জানাবে আর্জেন্টিনা।

এই উইন্ডোয় আর্জেন্টিনা খেলবে আরও দুইটি ম্যাচ। বলিভিয়া আর বুরকিনা ফাসোর বিপক্ষে হবে সেই দুই ম্যাচ। এই ম্যাচগুলোয় অবশ্য মেসিকে দেখা যাবে না। 

ইতিহাস অপেক্ষা করছে বাংলাদেশের জন্যও। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফিফা টুর্নামেন্টে খেলতে চলেছে দলটি। আগামী ২৫ সেপ্টেম্বর আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে কোচ থমাস ডুলির দল, প্রতিপক্ষ মালয়েশিয়া। ২৮ সেপ্টেম্বর তুলনামূলক চেনা প্রতিপক্ষ সিঙ্গাপুর আর ১ অক্টোবর ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে দলটি।

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে আছে ভারতও। দলটি আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে খেলবে।

এদিকে ব্রাজিল এই ম্যাচের আগে আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ খেলবে। 

ইউরোপে এই সময়ে চলবে উয়েফা নেশন্স লিগ। স্পেন, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স ও ইংল্যান্ডের মতো দল খেলবে ৪টি করে ম্যাচ।

২৬ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এরপর ২৯ সেপ্টেম্বর ক্রোয়েশিয়া, ৩ অক্টোবর চেকিয়া ও ৬ অক্টোবর ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ আছে তাদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রেনে ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে চুরি, মূল হোতাসহ গ্রেপ্তার ৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫২ এম


ট্রেনে ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে চুরি, মূল হোতাসহ গ্রেপ্তার ৫

কুড়িগ্রামে আন্তঃনগর ট্রেনে যাত্রী ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ।  এদের মধ্যে মূল হোতও রয়েছেনে।

রোববার (২০ সেপ্টেম্বর) তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনি দক্ষিণপাড়ার কেরামত আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৯), গাইবান্ধা শহরের পুলিশ লাইন সংলগ্ন আদর্শপাড়া মহল্লার সুরিং বিশ্বাসের ছেলে সুরুজ মিয়া (৪৮), কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মন্ডলপাড়া গ্রামের রশিদ মিয়ার ছেলে লিটন রানা (৩০), একই উপজেলার তেলীপাড়া মেকুরটারী এলাকার কুব্বাত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৪) এবং নড়াইল সদর উপজেলার ফুলসর পশ্চিমপাড়ার কুটি মিয়া মোল্লার ছেলে রুহুল আমিন (৫৯)।

পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ জানায়, তারা ঢাকাগামী বিভিন্ন আন্তঃনগর ট্রেনে যাত্রীদের টার্গেট করে ছিনতাইয়ের চেষ্টা করত। শনিবার রাতে একতা এক্সপ্রেসে যাত্রীরা ওঠার সময় কৃত্রিম ব্লকেড তৈরি করে ছিনতাইয়ের চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, গ্রেফতাররা আন্তঃজেলা ছিনতাই ও মলম পার্টির সদস্য।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী বলেন, ট্রেনে যাত্রী ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে যাত্রীদের মালামাল চুরির সিন্ডিকেটের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে থানায় আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার তাদের দিনাজপুর আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%