ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঝাড়ু হাতে ক্যাম্পাস পরিষ্কারে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য


ঝাড়ু হাতে ক্যাম্পাস পরিষ্কারে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

রবিবার সকাল। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের (নেবি) টিএসসি ও ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে তখন পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। তবে সবার দৃষ্টি আটকে যায় একটি দৃশ্যে। হাতে ঝাড়ু, পরনে গ্লাভস ও মাথায় সার্জিক্যাল ক্যাপ—ক্যাম্পাসের আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে থাকা একজন ব্যক্তিকে এভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নিতে দেখে সেখানে থাকা শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় আগ্রহ। উপাচার্য নিজেই ঝাড়ু হাতে নিয়ে ক্যাম্পাস পরিষ্কারে অংশ নেন এবং অন্যদেরও পরিচ্ছন্নতার কাজে উদ্বুদ্ধ করেন।

দেশে ডেঙ্গুর প্রকোপের মধ্যে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়েও শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬।

আরও পড়ুন: টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

কার্যক্রমে অংশ নিয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের কাছে তিনি একটি বার্তা দিতে চান। তাঁর ভাষায়, ‘আমি শিক্ষার্থীদের বার্তা দিচ্ছি, আমি একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক। আমি এখানে ভিসি হিসেবে নিজেকে প্রশাসক মনে করি না।’

উপাচার্যের মতে, নেতৃত্ব শুধু নির্দেশ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; নিজের কাজের মাধ্যমে অন্যদের উৎসাহিত করাও নেতৃত্বের অংশ। তিনি নিজে পরিচ্ছন্নতার কাজে অংশ নিলে শিক্ষার্থীরাও এতে উৎসাহিত হবে বলে মনে করেন।

বিশ্ববিদ্যালয়ে চলমান পরীক্ষার কারণে অনেক শিক্ষার্থী ইচ্ছা থাকা সত্ত্বেও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে পারেননি। পরীক্ষা শেষ হলে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বড় পরিসরে পরিচ্ছন্নতা কার্যক্রম আয়োজনের কথা জানিয়েছেন উপাচার্য।

তবে তাঁর পরিকল্পনা শুধু তিন মাসের এই অভিযানে সীমাবদ্ধ নয়। ক্যাম্পাসের পাশাপাশি বাড়ির আঙিনা, ফুলের টবসহ আশপাশের পরিবেশ সারা বছর পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। তাঁর বক্তব্যে উঠে এসেছে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও।

আরও পড়ুন: চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

উপাচার্য বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্য বাড়ায় না, বিভিন্ন রোগ প্রতিরোধেও ভূমিকা রাখে। ডেঙ্গুর মতো রোগ থেকে বাঁচতে নিজেদেরও সচেতন ও সতর্ক হতে হবে।

রবিবারের সেই সকাল তাই শুধু একটি পরিচ্ছন্নতা অভিযানের কর্মসূচি ছিল না। উপাচার্যের ঝাড়ু হাতে নেওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সামনে উঠে এসেছে একটি সরল বার্তা—পরিচ্ছন্নতার দায়িত্ব অন্যের ওপর ছেড়ে না দিয়ে শুরু করতে হবে নিজেকেই দিয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রাম-নাগেশ্বরী মহাসড়কে সারের দাবিতে কৃষকদের অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


কুড়িগ্রাম-নাগেশ্বরী মহাসড়কে সারের দাবিতে কৃষকদের অবরোধ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের দাবিতে কৃষকরা আবারও সড়ক অবরোধ করেছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে তারা কুড়িগ্রাম–নাগেশ্বরী মহাসড়ক অবরোধ করে। এই কারণে স্থানীয় সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

কৃষকরা জানিয়েছেন, তারা সঠিক পরিমাণে সার পাচ্ছেন না। সারের দাবিতে তারা এই সড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন।

 

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের জন্য কৃষকরা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছিলেন। এর ফলে স্থানীয় মাদারগঞ্জ-কচাকাটা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই সময় ঘটনাস্থলে উপস্থিত এক কৃষি কর্মকর্তাকে কৃষকরা প্রায় চার ঘণ্টা ধরে ডিলারের গুদামে অবরুদ্ধ করে রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইফোনের লোভে স্কুল শিক্ষার্থী অপ্রতিমকে হত্যা: পুলিশ সুপার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


আইফোনের লোভে স্কুল শিক্ষার্থী অপ্রতিমকে হত্যা: পুলিশ সুপার

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানিয়েছেন, স্কুল শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা করা হয়েছে আইফোনের লোভে। তিনি উল্লেখ করেছেন যে, অপ্রতিম নিখোঁজ হওয়ার দিন বিকেল ৫-৬টার মধ্যে তাকে হত্যা করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদে এ তথ্য উঠে এসেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার।

তিনি বলেন, অপ্রতিমকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। বাধা দিলে তার সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এসময় তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় একাধিক আঘাত করেন। এক পর্যায়ে তার মৃত্যু নিশ্চিত হলে তারা আইফোন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এই ঘটনার পর তুহিন, ফাহাদ, কামরুল এবং সিয়ামসহ মোট চারজনকে আটক করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, তারা সবাই হত্যার দায় স্বীকার করেছে।

এদিকে, আজ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘সব আলামত পাওয়া গেছে। তারা ঘটনা স্বীকার করেছেন। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রম বা ১৬৪ করানো যায় কি না, এগুলো নিয়ে কাজ করছে।’

রামিসা হত্যার মতো অপ্রতিম হত্যার দ্রুত বিচারের জন্য পুলিশ সহযোগিতা করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বিচার করবেন আদালত, আমরা সব সহযোগিতা করব।’

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন কোটবাড়ী এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। গতকাল শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশেই লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে পুলিশ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইল আদালতে হাজিরা দিতে এসে ১১ জন আটক, উদ্ধার দেশীয় অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


নড়াইল আদালতে হাজিরা দিতে এসে ১১ জন আটক, উদ্ধার দেশীয় অস্ত্র

নড়াইল আদালতে মামলার হাজিরা দিতে এসে পুলিশ ১১ জনকে আটক করেছে, যাদের কাছে দেশীয় অস্ত্র ছিল। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের কাছ থেকে রামদা, চাপাতি ও দা উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন, এস্কেন্দার শেখ (৪৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৫৮), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) এবং শরিফুল মোল্যা (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, তারা একটি মামলায় হাজিরা দিতে নড়াইল আদালতে এসেছিলেন। পরে আদালত চত্বরের আইনজীবীর চেম্বারে অবস্থান করার সময় সদর থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তাদের আটক করা হয় এবং পরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

নড়াইল সদর থানার ওসি মো. রাসেল সারোয়ার জানিয়েছেন, "নড়াইল আদালতের এক আইনজীবীর চেম্বার থেকে ১২টি দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের নৌযানকে ধাক্কা দিল চীনা কোস্ট গার্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের নৌযানকে ধাক্কা দিল চীনা কোস্ট গার্ড

দক্ষিণ চীন সাগরে একটি ফিলিপাইনের নৌযানকে ধাক্কা দিয়েছে চীনের কোস্ট গার্ডের একটি জাহাজ, যা জ্বালানি সরবরাহের মিশনে ছিল। ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি) জানায়, এই ঘটনায় নৌযানটির রেলিং ও ডেকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এতে কোনো আহতের খবর নেই।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ফিলিপাইনের মৎস্য ও জলজ সম্পদ ব্যুরোর (বিএফএআর) ‘বিআরপি দাতু মাগাত সালামাত’ নামের নৌযানটি দেশটির পালাওয়ান প্রদেশের উপকূল থেকে প্রায় ৫৪ নটিক্যাল মাইল দূরে ফিলিপিনো জেলেদের মধ্যে জ্বালানি বিতরণের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় একটি চীনা কোস্ট গার্ড জাহাজ কয়েক দফায় কৌশলীভাবে গতিপথ পরিবর্তন করে ফিলিপাইনের জাহাজটির সঙ্গে সংঘর্ষে জড়ায়, এমনটাই জানিয়েছে পিসিজি।

পিসিজি এক বিবৃতিতে এই ঘটনাটিকে ‘মানবিক ও জীবিকাসংক্রান্ত মিশনে থাকা বেসামরিক সরকারি নৌযানকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা’ বলে উল্লেখ করেছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের আগে নাবিকরা ‘সংঘর্ষের জন্য প্রস্তুত হও’ বলে চিৎকার করছেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টা ১৩ মিনিটে সংঘর্ষটি ঘটে।

অন্যদিকে, চীনের কোস্ট গার্ড দাবি করেছে যে, সাবিনা শোলের কাছে তারা আইন প্রয়োগের অভিযান চালানোর সময় ফিলিপাইনের নৌযানটি বারবার সতর্কতা উপেক্ষা করে হঠাৎ গতিপথ পরিবর্তন ও গতি বাড়িয়ে তাদের জাহাজের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের বক্তব্য, চীনা নৌযানটি পেশাদারভাবে দায়িত্ব পালন করেছে এবং সংঘর্ষের জন্য ফিলিপাইনই দায়ী।

ফিলিপিনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লি লিপটন এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি চীনা কোস্ট গার্ডের ‘ইচ্ছাকৃত ধাক্কার’ বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এর জবাবে, ফিলিপিনে চীনা দূতাবাস মার্কিন দূতাবাসের অবস্থানের সমালোচনা করেছে এবং সাবিনা শোলের কাছে ফিলিপাইনের ‘লঙ্ঘন ও উসকানি’র প্রতি সমর্থন দেওয়ার অভিযোগ তুলেছে।

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে একাধিক উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছে। জুলাই মাসে ফিলিপাইন অভিযোগ করেছিল যে, স্কারবরো শোলের কাছে তাদের সরকারি নৌযান লক্ষ্য করে চীনা কোস্ট গার্ড জলকামান ব্যবহার করেছে। একই মাসে, সেকেন্ড থমাস শোলের কাছে সংঘর্ষের সময় চীনা কোস্ট গার্ডের সদস্যরা ফিলিপাইনের এক নৌসেনাকে কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করেছেন বলেও অভিযোগ তুলেছিল ম্যানিলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%