প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ চীন সাগরে একটি ফিলিপাইনের নৌযানকে ধাক্কা দিয়েছে চীনের কোস্ট গার্ডের একটি জাহাজ, যা জ্বালানি সরবরাহের মিশনে ছিল। ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি) জানায়, এই ঘটনায় নৌযানটির রেলিং ও ডেকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এতে কোনো আহতের খবর নেই।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ফিলিপাইনের মৎস্য ও জলজ সম্পদ ব্যুরোর (বিএফএআর) ‘বিআরপি দাতু মাগাত সালামাত’ নামের নৌযানটি দেশটির পালাওয়ান প্রদেশের উপকূল থেকে প্রায় ৫৪ নটিক্যাল মাইল দূরে ফিলিপিনো জেলেদের মধ্যে জ্বালানি বিতরণের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় একটি চীনা কোস্ট গার্ড জাহাজ কয়েক দফায় কৌশলীভাবে গতিপথ পরিবর্তন করে ফিলিপাইনের জাহাজটির সঙ্গে সংঘর্ষে জড়ায়, এমনটাই জানিয়েছে পিসিজি।
পিসিজি এক বিবৃতিতে এই ঘটনাটিকে ‘মানবিক ও জীবিকাসংক্রান্ত মিশনে থাকা বেসামরিক সরকারি নৌযানকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা’ বলে উল্লেখ করেছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের আগে নাবিকরা ‘সংঘর্ষের জন্য প্রস্তুত হও’ বলে চিৎকার করছেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টা ১৩ মিনিটে সংঘর্ষটি ঘটে।
অন্যদিকে, চীনের কোস্ট গার্ড দাবি করেছে যে, সাবিনা শোলের কাছে তারা আইন প্রয়োগের অভিযান চালানোর সময় ফিলিপাইনের নৌযানটি বারবার সতর্কতা উপেক্ষা করে হঠাৎ গতিপথ পরিবর্তন ও গতি বাড়িয়ে তাদের জাহাজের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের বক্তব্য, চীনা নৌযানটি পেশাদারভাবে দায়িত্ব পালন করেছে এবং সংঘর্ষের জন্য ফিলিপাইনই দায়ী।
ফিলিপিনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লি লিপটন এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি চীনা কোস্ট গার্ডের ‘ইচ্ছাকৃত ধাক্কার’ বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এর জবাবে, ফিলিপিনে চীনা দূতাবাস মার্কিন দূতাবাসের অবস্থানের সমালোচনা করেছে এবং সাবিনা শোলের কাছে ফিলিপাইনের ‘লঙ্ঘন ও উসকানি’র প্রতি সমর্থন দেওয়ার অভিযোগ তুলেছে।
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে একাধিক উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছে। জুলাই মাসে ফিলিপাইন অভিযোগ করেছিল যে, স্কারবরো শোলের কাছে তাদের সরকারি নৌযান লক্ষ্য করে চীনা কোস্ট গার্ড জলকামান ব্যবহার করেছে। একই মাসে, সেকেন্ড থমাস শোলের কাছে সংঘর্ষের সময় চীনা কোস্ট গার্ডের সদস্যরা ফিলিপাইনের এক নৌসেনাকে কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করেছেন বলেও অভিযোগ তুলেছিল ম্যানিলা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন