প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নড়াইল আদালতে মামলার হাজিরা দিতে এসে পুলিশ ১১ জনকে আটক করেছে, যাদের কাছে দেশীয় অস্ত্র ছিল। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের কাছ থেকে রামদা, চাপাতি ও দা উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন, এস্কেন্দার শেখ (৪৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৫৮), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) এবং শরিফুল মোল্যা (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, তারা একটি মামলায় হাজিরা দিতে নড়াইল আদালতে এসেছিলেন। পরে আদালত চত্বরের আইনজীবীর চেম্বারে অবস্থান করার সময় সদর থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তাদের আটক করা হয় এবং পরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
নড়াইল সদর থানার ওসি মো. রাসেল সারোয়ার জানিয়েছেন, "নড়াইল আদালতের এক আইনজীবীর চেম্বার থেকে ১২টি দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন