ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে অপ্টা


আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে অপ্টা

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি চমক দেখাতে প্রস্তুত সুইজারল্যান্ড? মাঠে লড়াই শুরু হওয়ার আগেই সম্ভাব্য ফল জানিয়ে দিয়েছে অপ্টার সুপার কম্পিউটার। তাহলে কোন দলের পাল্লা ভারি?

বাংলাদেশ সময় রোববার (১১ জুলাই) সকাল ৭টায় কানসাস সিটিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুটি দল।

অপ্টার সবশেষ সুপার কম্পিউটার বিশ্লেষণে পরিষ্কারভাবে এগিয়ে রাখা হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। হাজার হাজার সিমুলেশনের ভিত্তিতে করা পূর্বাভাসে লিওনেল মেসিদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৫৭.১ শতাংশ। অন্যদিকে স্বাক্ষর সুইজারল্যান্ডের সরাসরি জয়ের সম্ভাবনা ১৮.৭ শতাংশ, আর নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৪.২ শতাংশ।

আরও পড়ুন: জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব বাড়াতে চায় বাংলাদেশ

পরিসংখ্যানের দিক থেকে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও, নকআউট ফুটবলে কোনো সমীকরণই শেষ কথা নয়। রাউন্ড অব সিক্সটিনে মিশরের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে বললেও, রক্ষণে কিছু দুর্বলতার ইঙ্গিত দিয়েছে লিওনেল স্কালোনির দল। সেই সুযোগ কাজে লাগানোর জন্য সুইসরা অপেক্ষায় থাকবে।

অন্যদিকে সুইজারল্যান্ড আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। তারা শেষ ষোলোতে শক্তিশালী কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্থান করে নিয়েছে। দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়া দলটি এবার আরও বড় স্বপ্ন দেখছে।

এই ম্যাচে স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও তিনি দুর্দান্ত ছন্দে আছেন এবং নকআউট পর্বেও দলের আক্রমণের প্রধান ভরসা। তবে সুইসদের বিশ্বাস, শুধু মেসিকে আটকে রাখলেই হবে না; পুরো আর্জেন্টিনা দলকেও নিয়ন্ত্রণ করতে হবে।

ইতিহাসও কিছুটা আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোতে এই দুই দলের লড়াই অতিরিক্ত সময়ে গড়িয়েছিল। শেষ মুহূর্তে অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে ১-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। এবারও দুই দলের লড়াই জমজমাট হওয়ার প্রত্যাশা ফুটবল বিশ্লেষকদের।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের ২০২৬ সালের সাধারণ নির্বাচনে আগাম ভোটগ্রহণ শুরু

তবে পরিসংখ্যান কেবল সম্ভাবনার গল্প বলে, নিশ্চিত ফল নয়। মাঠের ৯০ মিনিট—অথবা প্রয়োজনে অতিরিক্ত সময় ও টাইব্রেকার—শেষেই মিলবে আসল উত্তর। অপ্টা আর্জেন্টিনাকেই এগিয়ে রাখলেও, বিশ্বকাপের নকআউট পর্বে এক মুহূর্তেই বদলে যেতে পারে সব হিসাব-নিকাশ। আর সেই অনিশ্চয়তাই আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াইকে করে তুলেছে এবারের কোয়ার্টার ফাইনালের অন্যতম আকর্ষণীয় ম্যাচ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। ছবিঃবাসস

 চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।

আজ শনিবার দুপুরে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ইলশা ওয়ার্ডে ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল এবং ২০০ প্যাকেট শুকনো ও রান্না করা খাবার বিতরণ করেন তিনি।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শুক্রবার চট্টগ্রামে পৌঁছে প্রতিমন্ত্রী প্রথমে সার্কিট হাউসে সরকারের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে তিনি বন্যাকবলিত এলাকায় গিয়ে দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ইমন্ত্রী অংশ নেন। চট্টগ্রাম বিভাগ ও জেলার সাম্প্রতিক বন্যাজনিত দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমের সমন্বয় ও তদারকি জোরদারের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনসহ সরকারের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অনলাইন প্ল্যাটফর্মে জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা যুক্ত ছিলেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘বন্যা-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং কর্মহীন মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

তিনি বলেন, ‘পরিকল্পিত ও সমন্বিতভাবে কাজ করলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘব করা সহজ হবে। আশ্রয়কেন্দ্রে শুধু আশ্রয়ের ব্যবস্থা করলেই হবে না, সেখানে অবস্থানরত মানুষ ঠিকমতো খাবার পাচ্ছেন কি না, প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করাসহ প্রতিটি বিষয় নিবিড়ভাবে তদারকি করতে হবে।’

এ সময় প্রতিমন্ত্রী জেলা প্রশাসককে একটি মনিটরিং সেল গঠনের নির্দেশ দেন।

উল্লেখ্য, গতকাল জারি করা এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাম্প্রতিক বন্যাজনিত দুর্যোগ মোকাবেলায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল ও সুসমন্বিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব প্রদান করে সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলায় তিন দিনে ৫ গরু চুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলায় তিন দিনে ৫ গরু চুরি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গরু চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। সর্বশেষ তিন দিনে উপজেলার বিভিন্ন তিনটি গ্রাম থেকে অন্তত পাঁচটি গরু চুরি হয়েছে। একের পর এক চুরির ঘটনায় কৃষক ও খামারিরা আতঙ্কে রয়েছেন। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও চোর চক্রকে ধরতে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

স্থানীয় সূত্র জানায়, ১০ জুলাই দিবাগত রাতে উপজেলার বলিদাপাড়া গ্রামের রবিউল ইসলামের গোয়ালঘর থেকে দুটি গাভী ও একটি বাছুরসহ মোট তিনটি গরু চুরি হয়েছে। একই রাতে মেগুরখির্দা গ্রাম থেকেও আরও একটি গরু চুরি হয়েছে। এর আগে ৯ জুলাই, ইশ্বরবা গ্রামের আইয়ুব হোসেনের গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়েছে। এই সব ঘটনার সঙ্গে জড়িতদের চলাচলের দৃশ্য পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

রবিউল ইসলাম বলেছেন, "তিনটি গরুই ছিল আমার পরিবারের একমাত্র অবলম্বন। দুধ বিক্রি করেই সংসার চলতো। এক রাতেই সব শেষ হয়ে গেল।" আইয়ুব হোসেন বলেন, "অনেক কষ্ট করে গরু পালন করি। কিন্তু এক রাতে চোরেরা সব চুরি করে নিয়ে গেছে। এমন চলতে থাকলে গরু পালন ছেড়ে দিতে হবে।" স্থানীয়দের অভিযোগ, ধারাবাহিক গরু চুরির ঘটনায় কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণে চোরচক্রটি আরও সক্রিয় হয়ে উঠেছে। নিরাপত্তার জন্য অনেক এলাকায় গ্রামবাসী রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছেন।

এর আগে, গত ১৫ জুন থেকে ২৬ জুন পর্যন্ত মাত্র ১০ দিনে উপজেলার বিভিন্ন এলাকায় ১০টি গরু চুরির ঘটনা সংগঠিত হয়েছে। এর মধ্যে ২৬ জুন দিবাগত রাতে আগমুন্দিয়া গ্রামের সৈয়দ আলীর বাড়ি থেকে পাঁচটি গরু, ২০ জুন ভাদঘারা গ্রামের আব্দুস ছালামের বাড়ি থেকে একটি ষাঁড় গরু এবং ১৫ জুন একই গ্রামের নায়েব আলীর তিনটি গরু চুরি হয়েছে। ২৫ জুন রাতে ভাদঘারা গ্রামের বাসিন্দারা গরু চোর সন্দেহে তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে গরু চুরির কোনো আলামত না পাওয়ায় পুলিশ তাদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানিয়েছেন, গরু চুরির ঘটনাগুলোর তদন্ত চলছে এবং এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান আর জাহাজে হামলা করবে না, নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:০১ পি.এম


ইরান আর জাহাজে হামলা করবে না, নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাটি তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র চায়, ইরান আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিক যে, এই গুরুত্বপূর্ণ জলপথটি উন্মুক্ত থাকবে এবং তারা আর কোনো বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালাবে না।

গত সপ্তাহে তিনটি বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলার কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ফলে পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠেছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, ইরান ব্যক্তিগত পর্যায়ে স্বীকার করেছে যে, জাহাজগুলোতে হামলার ঘটনা তাদের পক্ষ থেকে একটি ভুল ছিল এবং এর পেছনে কোনো বিদ্রোহী গোষ্ঠী জড়িত থাকতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই হামলার কারণে পূর্বের যুদ্ধবিরতি চুক্তি কার্যত শেষ হয়ে গেছে। তবে সংকট নিরসনে আলোচনা চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাল্টা অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্রই চুক্তির শর্ত ভঙ্গ করেছে।

বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং উচ্চপদস্থ মার্কিন প্রতিনিধিরা ওমানে পৌঁছাতে শুরু করেছেন। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ওমানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে সেখানে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র তেহরানের প্রতি এই বার্তা দিয়েছে যে, হরমুজ প্রণালি নিরাপদ রাখার বিষয়ে ইরানকে জনসমক্ষে অঙ্গীকার করতে হবে। মার্কিন কর্মকর্তারা সতর্কবাণী দিয়ে বলেছেন, ইরান যদি এই শর্ত মেনে না নেয়, তবে তাদের জন্য এর পরিণাম শুভ হবে না।

হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল, কারণ বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে সরবরাহ করা হয়। বর্তমানে এই প্রণালী ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিপরীতমুখী অবস্থান বিদ্যমান। ইরান দাবি করছে যে, তাদের জলসীমা দিয়ে যাতায়াতের সময় জাহাজগুলোকে টোল বা মাসুল দিতে হবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র এই জলপথকে অবাধ ও মুক্ত রাখার পক্ষে অনড়।

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ইরানের গুপ্তহত্যার পরিকল্পনার অভিযোগ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও ট্রাম্প ব্যক্তিগতভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন, তবে তিনি কঠোর হুমকি দিয়ে বলেছেন যে, যদি এমন কোনো চেষ্টা হয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শনে সচিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শনে সচিব

দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে প্রস্তাবিত বিভিন্ন সেতু প্রকল্পের পরিদর্শনে রয়েছেন সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সচিব মো. আবদুর রউফ। এ প্রেক্ষিতে গত সময়ে ঝালকাঠির সুগন্ধা নদীর সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন তিনি।

শনিবার (১১ জুলাই) সকালে ঝালকাঠি কলেজ খেয়াঘাট থেকে স্পিডবোটে নদীপথে পরিদর্শনে যান সেতু সচিব এবং তার সফরসঙ্গী ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এই সময়ে তারা সুগন্ধা নদীর নলছিটির ষাইটপাকিয়া, সুতালড়ী এবং ঝালকাঠি পেট্রোল পাম্প সংলগ্ন তিনটি সম্ভাব্য স্থান ঘুরে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্টদের কাছে বিভিন্ন কারিগরি তথ্য সংগ্রহ করেন।

সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, যদি প্রস্তাবিত সেতুটি বাস্তবায়িত হয়, তবে এটি শুধু দুই উপজেলার যোগাযোগকে সহজ করবে না, বরং দক্ষিণাঞ্চলের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাও শক্তিশালী করে তুলবে। একই সঙ্গে নদীর দুই তীরের অবহেলিত জনপদে বিনিয়োগ, কর্মসংস্থান এবং আর্থসামাজিক উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%