ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান


ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরুদ্ধে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাস আহ্বান জানিয়েছে।

শুক্রবার হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে জানান, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা সম্পর্কে ইসরাইলি সরকারের দুই মন্ত্রীর ধারাবাহিক বক্তব্য ‘অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে।’

তিনি আরও বলেন, ‘এই পরিকল্পনা মোকাবিলায় আরব ও ইসলামি দেশগুলোকে কঠোর ও ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে। এসব পরিকল্পনা ঠেকাতে কার্যকর অবস্থান ও ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে

ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বৃহস্পতিবার গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার একটি পরিকল্পনা উপস্থাপন করেন।

তার পরিকল্পনার মধ্যে প্রথম বছরে ২ লাখ ৫০ হাজার ফিলিস্তিনিকে গাজা ছাড়তে হবে। এরপর পরবর্তী ছয় বছরে সেখানকার প্রায় ২০ লাখ বাসিন্দার বাকিদেরও সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।

এর এক দিন আগে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছিলেন, সমুদ্র ও স্থলপথে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে ইসরাইল প্রস্তুত।

তবে তিনি উল্লেখ করেন, জনগণকে কোথায় পাঠানো হবে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে এবং ইসরাইল যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

এর আগে, কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ফিলিস্তিনিদের অধিকৃত পশ্চিম তীর থেকেও সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সেখানে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ক্রমেই বাড়ছে।

অধিকৃত ভূখণ্ডে বেসামরিক মানুষকে জোরপূর্বক অন্যত্র সরিয়ে দেওয়া জেনেভা কনভেনশনের অধীনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে হামলার পর থেকে গাজার প্রায় পুরো জনগোষ্ঠী একাধিকবার নিজেদের এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ওই হামলা ছিল ইসরাইলের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী হামলা। ওই হামলায় নিহতদের বেশির ভাগই ছিলেন বেসামরিক নাগরিক।

ইসরাইলি মন্ত্রীদের সাম্প্রতিক এসব বক্তব্য আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে এসেছে। জনমত জরিপে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে নির্বাচনী লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: গণতন্ত্রের শর্ত ও রাজনৈতিক সংকটের গুরুত্ব: তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক

নেতানিয়াহু তার সরকারে এমন কয়েকজন কট্টর ডানপন্থী মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেছেন, যারা আগে রাজনৈতিকভাবে অনেকটাই উপেক্ষিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুতে বিশ্বকে চমকে দিয়ে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিয়ে যুদ্ধবিধ্বস্ত ভূমধ্যসাগরীয় এই ভূখণ্ডকে একটি বিলাসবহুল পর্যটনকেন্দ্রে পরিণত করার প্রস্তাব দিয়েছিলেন।

তবে মিসরসহ বিভিন্ন দেশের তীব্র আপত্তির মুখে পরে তিনি সেই অবস্থান থেকে সরে আসেন। ইসরাইল ছাড়া মিসরই গাজার একমাত্র সীমান্তবর্তী দেশ।

আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়াল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুপ্রবেশের অভিযোগে ইন্দোনেশিয়ায় ৮ বাংলাদেশি আটক ১৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


অনুপ্রবেশের অভিযোগে ইন্দোনেশিয়ায় ৮ বাংলাদেশি আটক ১৬

ইন্দোনেশিয়ার নৌবাহিনী আট বাংলাদেশি সহ মোট ১৬ জনকে আটক করার তথ্য প্রকাশ করেছে অনুপ্রবেশের অভিযোগে।

দেশটির সংবাদমাধ্যম জাকার্তা পোস্টের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমাঞ্চলীয় ডুমাই জেলা থেকে গত সোমবার তাদের আটক করা হয়।

নৌ কর্মকর্তা আগুং এন. কুসুমাজির উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় রিয়াউ প্রদেশে প্রবেশের সময় তাদের ধরা হয়। আটক হওয়া অন্য আটজন ইন্দোনেশিয়ার নাগরিক।

তারা দুই ইঞ্জিনযুক্ত একটি স্পিডবোটে করে অবৈধভাবে ইন্দোনেশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন। পুর্নামা সমুদ্রসৈকতে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

ডুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল কুসুমাজি জানান, রোববার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা অনুপ্রবেশের বিষয়টি জানতে সক্ষম হন। “এ তথ্য পাওয়ার পর নৌ সদস্যদের পুর্নামার জলসীমা ও উপকূলজুড়ে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়।”

অভিযানের নেতৃত্ব দেন নৌঘাঁটির গোয়েন্দা ইউনিটের প্রধান ওয়াহিউ উইদিদি ওয়িদায়াত। অভিযানে তিনটি দলে বিভক্ত হয়ে কাজ করা হয়।

অভিযানে অংশ নেয় নৌঘাঁটির কুইক রেসপন্স টিম, নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডের (কোডায়েরাল) সামুদ্রিক গোয়েন্দা ইউনিট এবং ফ্লিট কমান্ড (কোয়ারমাদা) ‘আইয়ের’ ইনটেলমার অপারেশনস টাস্কফোর্স।

সূত্র:

দ্য জাকার্তা পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙামাটির ঝুলন্ত সেতুতে সাত দিন পর পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

এর আগে, গত শনিবার কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে ঝুলন্ত সেতুর পাটাতন এক ফুট পর্যন্ত ডুবে যাওয়ার কারণে নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়ার ফলে ধীরে ধীরে হ্রদের পানি কমতে শুরু করে। এর ফলে, ছয় দিন পর শুক্রবার ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি নেমে গিয়ে সেতুটি দৃশ্যমান হয়ে ওঠে।

পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, কাপ্তাই হ্রদে পানি কিছুটা কমে আসায় সেতুর পাটাতন থেকে পানি নেমে গেছে। গতকাল সেতুর ঘষামাজা সম্পন্ন করে পর্যটকদের চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও জানান, শনিবার দুপুর থেকে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে, পর্যটকরা আবারও ঝুলন্ত সেতুর সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে ভারী বৃষ্টির পর ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


চীনে ভারী বৃষ্টির পর ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির পর ভূমিধসের ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার ভোর ৪টার দিকে প্রদেশটির জিয়ান শহরের সুইচুয়ান কাউন্টির একটি গ্রামে ভূমিধসের এই ঘটনা ঘটে। সিনহুয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই তথ্যটি স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে এসেছে।

কাউন্টির বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ সদর দপ্তর জানায়, কয়েক দিন ধরে চলতে থাকা ভারী বৃষ্টির কারণে ভূমিধসের এই ঘটনা ঘটেছে। কর্মকর্তাদের মতে, টাইফুন সাউডেলের প্রভাবে ওই অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়েছে।

ভূমিধসের পর তিনজনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে একজনের মৃত্যু হয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য ব্যাপক অভিযান শুরু হয়েছে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও চলছে। নতুন করে ভূমিধস বা অন্য কোনো দুর্যোগের ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউসের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউসের ইন্তেকাল

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় রাজধানীর মধ্যবাড্ডার নিজ বাসায় ইন্তেকাল করেন।

শনিবার খেলাফত মজলিসের পক্ষ থেকে এক শোক বার্তায় তাঁর মৃত্যুর খবর প্রকাশ করা হয়। মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের মরদেহ বরিশালের চরমোনাইয়ে নেওয়া হবে। সেখানে তাঁকে দাফন করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক খেলাফত মজলিসের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এটি উল্লেখযোগ্য যে, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা পীর সৈয়দ মুহাম্মদ ইসহাকের তৃতীয় সন্তান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%