ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

যাদের নিয়ে মাঠে নামছে ফ্রান্স


যাদের নিয়ে মাঠে নামছে ফ্রান্স

ফ্রান্স হলো রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন। তারা কাতার বিশ্বকাপের রানার্স আপ হিসেবে পরিচিত।

২০২৬ বিশ্বকাপে লেস ব্লুজরা টপ ফেবারিট হিসেবে পা রেখেছে। অনেকেই ফ্রান্সের এই দলের তুলনা করছেন ব্রাজিলের ১৯৯৪-২০০২ বিশ্বকাপ খেলা প্রজন্মের সঙ্গে। বিশ্বকাপ জয়ী খেলোয়াড় এবং কোচ দিদিয়ের দেশমের দলে এত বিপুল তারকা রয়েছে যে, কাকে রেখে কাকে খেলানো হবে তা নিয়ে চলছে আলোচনা।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় সেনেগালের বিপক্ষে होने যাওয়া ম্যাচের আগে ফ্রান্সের এই দলে রয়েছে মধুর সমস্যার পাশাপাশি অন্যান্য সংকটও।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

যদি রক্ষণের কথা বলা হয়, তাহলে দেখা যায় দুই ফুলব্যাক জুলেন কুন্দে এবং থিও হার্নান্ডেজ ৪ বছর আগের মতো সেরা কন্ডিশনে নেই। কুন্দে সদ্য ইনজুরি কাটিয়ে উঠেছেন। সেনেগালের বিপক্ষে তার সেরাটা পাওয়া নিয়ে ফ্রান্স শিবিরে রয়েছে দুশ্চিন্তা।

এসি মিলানে থাকার সময় থিও হার্নান্ডেজ ছিলেন সময়ের সেরা লেফট ব্যাক। কিন্তু সেরা সময় পেরিয়ে ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার এখন সৌদি প্রো লিগে পাড়ি জমিয়েছেন। একের পর এক ইনজুরির কারণে তিনি ইউরোপের শীর্ষ লিগ ছেড়ে চলে গেছেন।

স্পেনের সবচেয়ে বড় চিন্তার জায়গা হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ড বা প্লে মেকিং পজিশন নিয়ে। রাশিয়াতে পল পগবার সৃজনশীলতা পেয়েছিল ফ্রান্স। তবে কাতারে প্লে মেকার হিসেবে খেলেছিলেন অ্যান্তোনিও গ্রিজম্যান।

এবার উসামান ডেম্বেলে অথবা মাইকেল ওলিসের মধ্যে একজনকে নাম্বার টেন পজিশনে খেলতে হবে। দেখা যাচ্ছে তাদের কেউ ওই পজিশনে অভ্যস্ত নয়।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তবে ওলিস বায়ার্ন মিউনিখে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলেছিলেন। তবে শেষ মৌসুমে তাকে রাইট উইঙ্গার পজিশনে বেশি দেখা গেছে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, ফ্রান্স কোচ দেশম পজিশনাল মেক-শিফট নিয়ে কাজ করছেন। তিনি ওলিসকে মিডফিল্ডার পজিশনে ও উসমান ডেম্বেলেকে লেফট উইঙ্গে রাখতে পারেন। কিলিয়ান এমবাপ্পে স্ট্রাইকার পজিশনে খেলবেন। রাইট উইঙ্গার হিসেবে ব্রাডলি বারকোলা হতে পারেন তার প্রথম পছন্দ। এ ক্ষেত্রে ডিজেরি দুয়ে বেঞ্চ গরম করবেন।

আবার যদি দুয়ে শুরুর একাদশে থাকেন তবে বারবোলা বসবেন বেঞ্চে, ফলে উসমান ডেম্বেলেকে রাইট উইঙ্গার পজিশনে খেলতে হবে। এই পজিশনে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

ফ্রান্সের সম্ভাব্য শুরুর একাদশ হলো: মাইক ম্যাইগনান, জুলেন কুন্দে, উইলিয়াম সালиба, দায়ত উপামেকানো, থিও হার্নান্ডেজ, অঁরেলিন চুয়ামেনি, আদ্রিয়ান রাবিওট, মাইকেল ওলিস, উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, ব্যাডলি বারকোলা।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোকনপুর সীমান্তে বিএসএফকে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


রোকনপুর সীমান্তে বিএসএফকে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

১৬ জুন, ২০২৬, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)কে সহায়তা করে এক নারীকে ঠেলে পাঠানোর অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৫ জুন) দিবগত রাতের সময় ওই এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতদের রাতেই গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন, উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের মো:আজম (৩৫), আসমাউল হক (৩৩), মেশবাউল হক (৩৫), মো: আলম (৩৮), বাবুল আক্তার (৪০), এমদাদুল হক জেন্টু (৩৮) এবং রয়েল (২৮)। বিজিবি জানায়, সোমবার দিবাগত পৌণে ১১ টার দিকে ভারতীয় ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের আরকে ওয়াদা ক্যাম্পের সদস্যরা দুই দেশের সীমান্তের ২২৫/৩ পিলারের কাছ দিয়ে নৌকাপথে এক নারীকে মাঝির মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে। ওই সময় বিজিবি তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। এই ঘটনার সহায়তা করার অভিযোগে ওই এলাকা থেকে স্থানীয় ৭ জনকে আটক করা হয়েছে। তাদেরকে গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়ে। ওই নারী ভারতীয় অভ্যন্তরে ফিরে গেছে। সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তে অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর বলেও তিনি জানান। গোমস্তাপুর থানার ওসি নূরে আলম জানান, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানিয়েছেন, আটককৃত ৭ জন বর্তমানে গোমস্তাপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে ওসি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অদ্য ইং ১৬/০৬/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.০০ ঘটিকায় পোরশা থানাধীন গাংগুরিয়া ইউনিয়নের গাংগুরিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পোরশা থানার অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রয় কালে ০১ জন পেশাদর মাদক ব্যবসায়িকে আটক করা হয়। উক্ত মাদক ব্যবসায়ি মোঃ ইব্রাহিম (৩০), পিতা- মো: শরিফ উদ্দিন, গ্রাম-পোরশা (গোবিরাকুড়ি), থানা- পোরশা, জেলা-নওগাঁ এর দেহ তল্লাশি করিয়া তার ডান হাতে থাকা শপিং ব্যাগের ভিতর সাদা পলিথিনে মোড়ানো ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাদক বিরোধী অভিযান চলমান আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে। সবার প্রতি আহ্বান জানানোর মাধ্যমে তিনি বলেন, ‘আসুন আমাদের নিজের চিন্তা কিছুটা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সঙ্গে যা হয়েছে, এখন প্রতিশোধ নিলে সেটা ফেরত পাব না। তাই প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আমরা দেশের জন্য কী করতে পারি, সেই চেষ্টা করতে পারি। সাকসেসফুল হওয়া পরের ব্যাপার; অন্তত দেশের জন্য কাজ করার মাইন্ডসেট নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার বারবার প্রমাণ করেছে গণমাধ্যমের সঙ্গে তাদের শত্রুতা নেই। আর তাই বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। সরকারের ভুল হতে পারে; গঠনমূলক আলোচনা হোক।’

আজ বিকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের দিনটা আমাদের জন্য, বাংলাদেশের সংবাদপত্র জগতের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। আজকের এই দিনে বাংলাদেশের সব সংবাদপত্র একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল; হাতেগোনা মাত্র চারটি সংবাদপত্র ছিল। সেখান থেকে আজকে আমরা এতগুলো সাংবাদিক ভাইয়ের সঙ্গে কথা বলছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, ওই সময় সংবাদপত্রের যে গলা চেপে ধরা হয়েছিল সেটি অন্তত এখন নেই; এই মুহূর্তে নেই। যেভাবে সংবাদপত্রের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল, চারটা সংবাদপত্রকে রেখে সব বন্ধ করে দিয়েছিল। একই সময় আমরা দেখেছি বাংলাদেশের সব রাজনৈতিক দলকে বন্ধ মানে বিলুপ্ত করে বাকশাল নামে একটা দল গঠন করা হয়েছিল।’

তিনি বলেন, ‘পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করলেন। একই সঙ্গে সংবাদপত্রের ওপর থেকে রেস্ট্রিকশন তুলে নিলেন। পরবর্তী সময় কী হয়েছে, কতটুকু হয়েছে, এটা আপনাদের কথা থেকেও বেরিয়ে এসেছে।’ প্রতি বছর ১৬ জুন বাংলাদেশে সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালিত হয়। ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন বাকশাল সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চারটি সরকারি প্রচারপত্র বাদে দেশের সব পত্রিকার প্রকাশনা ও ডিক্লারেশন বাতিল করে দেয়। এর প্রতিবাদে পরবর্তী বছর থেকে সাংবাদিক ও সংবাদমাধ্যমকর্মীরা দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছেন।

গণমাধ্যমের সহযোগিতা কামনা করে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাকে অনেক সাহায্য করতে পারেন। শুধু সরকার একা পারবে না; আপনার সহযোগিতা আমার লাগবে। আপনার সহযোগিতা না পেলে আমি বুঝতে পারব না যে, কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে।’

তিনি বলেন, ‘সবার সহযোগিতা পেলেই অন্তত বুঝতে পারব যে, কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। অথবা ভালো কাজের পথটা আপনাদের দেখাতে হবে। অর্থাৎ দেশের কাজে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এই সহযোগিতাটা আমি আপনাদের কাছে চাইছি। আপনারা সহযোগিতা করলে আমার কাজ সহজ হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের সামনে এখন একটি বড় সমস্যা হচ্ছে মাদক। বিশ্বব্যাপী কম-বেশি থাকলেও আমাদের এখানে এর প্রকোপ আশঙ্কাজনক। কিন্তু প্রশ্ন হলো, আমরা কতজনকে ধরব, কতজনকে চিকিৎসা দেব বা কাউন্সেলিং করব? আমাদের তো সক্ষমতা ও সম্পদের একটা সীমাবদ্ধতা রয়েছে। তাই এই সমস্যার সমাধানে আমাদের বিকল্প পথ খুঁজতে হবে।’

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ১৫ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের শারীরিক ও মানসিক যে বিপুল শক্তি থাকে, তা ইতিবাচক খাতে ব্যবহারের সুযোগ করে দিতে হবে। আর এর অন্যতম প্রধান মাধ্যম হলো খেলাধুলা ও সংস্কৃতি। অথচ ঢাকা শহরসহ সারা দেশেই এখন খেলার মাঠের তীব্র সংকট।

তরুণদের এই শক্তিকে কাজে লাগাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে নতুন কুঁড়ি স্পোর্টস ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চালু করেছি। সম্প্রতি শেষ হওয়া একটি শিক্ষা বিভাগীয় ইভেন্টে সারা দেশের প্রায় ২২ লাখ ছেলে-মেয়ে অংশ নিয়েছে। দল-মত-নির্বিশেষে সব পরিবারের সন্তান এখানে যুক্ত হয়েছে। অথচ দুঃখের বিষয়, এত বড় একটি আয়োজন আমাদের দেশের সংবাদমাধ্যমগুলোতে সেভাবে গুরুত্ব পায়নি।’

কেবল খেলাধুলা নয়, বিজ্ঞান ও প্রযুক্তিতে তরুণদের মেধা বিকাশের জন্য জেলা ও বিভাগীয় পর্যায়ে উদ্ভাবনী মেলা বা সায়েন্স ফেয়ার আয়োজনের ওপরও গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, বছরের নির্দিষ্ট কিছু দিন (যেমন ১৬ ডিসেম্বর বা ২১ ফেব্রুয়ারি) ছাড়া কেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সারা বছর সাংস্কৃতিক বা বিতর্ক প্রতিযোগিতা হয় না! যুব সমাজকে সুস্থ ধারায় ফেরাতে এই চর্চাগুলো সারা বছর চালু রাখতে হবে।

তরুণদের নৈতিক অবক্ষয় রোধ এবং সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনার ওপর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকাল দেখা যায় একটা জীবন্ত প্রাণীকে পিটিয়ে মারা হচ্ছে এবং ১০ জন মিলে তা মোবাইলে রেকর্ড করছে। এগুলো অস্বাভাবিক মানসিকতা। স্কুল পর্যায় থেকেই আমাদের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। তথ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী দায়িত্বে ‘অসম্ভব চাপ’ অনুভব করছেন জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এখানে একজন (সাংবাদিক) তার বক্তব্যে বলেছেন, উনি নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, উনি মানুষের চোখে-মুখে খুশি দেখেছেন; আমার মনে হয় একই জিনিস মনে হয় আমিও দেখেছি। কিন্তু তার পরেও অবশ্যই দায়িত্বের একটা চাপ অনুভব করছি। কারণ, এখানে প্রচুর সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে। অ্যাট দ্য সেইম টাইম বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা অনেক বেশি। সো অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বে।

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘কয়েকদিন আগে আমি অফিস থেকে যখন বাসায় যাচ্ছি, তখন আমার সঙ্গে গাড়িতে যারা ছিল, তখন আমি তাদের বলছিলাম, আব্বা একসময় উনার একজন সহকর্মীকে বলেছিলেন যে, দিনটা যদি ২৪ ঘণ্টা না হয়ে ৪৮ ঘণ্টা হতো তাহলে আমরা আরেকটু বেটার কাজ করতে পারতাম।’

তিনি বলেন, ‘আব্বার মতো আমি ওদিন বলছিলাম যে, দিনটা মানে কখন অফিসে ঢুকছি এবং কখন সন্ধ্যা হয়ে যাচ্ছে; একটু বুঝতেই পারছি না। দম ফেলার টাইম পাওয়া যাচ্ছে না। সেজন্য আমারও মনে হয় আসলে দিন ২৪ ঘণ্টা না হয়ে যদি ৪৮ ঘণ্টা হতো তাহলে একটু ভালো হতো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জেলের মধ্য থেকে এসেছি, আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, মানসিকভাবে নির্যাতিত হয়েছি। আমাকে শারীরিকভাবে নির্যাতন করার জন্য এখনো এক্স-রে করলে হয়তো দেখা যাবে আমার পিঠের হাড্ডিটা এখনো বাঁকাভাবে একটু লেগে আছে। যেহেতু প্রায় অনেকদিন এটা করে ফেলে রাখা হয়েছিল। প্রপার টাইমে চিকিৎসা করা হয়নি, সেজন্য হয়তো একটু বাঁকাভাবে রয়ে গিয়েছে। চার সপ্তাহের মধ্যে তিন দিনে হাড্ডি জোড়া লেগে যাবে না।’

তারেক রহমান বলেন, ‘বাট আমি এখন যদি যারা এর জন্য দায়ী, আমি যদি সেজন্য কাউকে দায়ী করে বেড়াই, তবে আমার তো হাড্ডি জোড়া লাগবে না। আমি এখনো যেই পেইনটা মাঝে মাঝে অনুভব করি, আমার সেই পেইনটা চলে যাবে না। সুতরাং ক্ষতি যা হয়ে গেছে সেটা নিয়ে না ভেবে দেশের কল্যাণের কথা ভাবতে হবে।’

সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদেরকে বলছি, দয়া করে আমার নেতাকর্মীদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি।’

মতবিনিময় অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিয়ে দুপুরের খাবার খান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় এই মতবিনিময়সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, স্পিচ রাইটার এসএএম মাহফুজুর রহমান, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব হাসান শিপলু, সুজাউদ্দৌলা সুজন, শাহাদাত হোসেন স্বাধীন প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাঁথিয়া প্রেস ক্লাবের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


সাঁথিয়া প্রেস ক্লাবের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

 ১৬ জুন, ২০২৬: ঐতিহ্যবাহী পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) প্রেস ক্লাব হলরুমে এই অনুষ্ঠানে পাবনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময়, তিনি সাঁথিয়া ক্লাবের নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য পাবনা জেলা পরিষদের পক্ষ থেকে ৫ লাখ টাকা অনুদান প্রদান করেন।

সাঁথিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক মীর নাজমুল বারী নাহিদের সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান স্বপন, মানিক মিয়া রানা ও জয়নুল আবেদীন রানা প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড সঠিক নিয়মে বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, সরকারের অন্যান্য দপ্তরের পাশাপাশি জেলা পরিষদের মাধ্যমে পাবনা জেলার সকল উপজেলায় জেলা পরিষদের নির্ধারিত কাজগুলো বাস্তবায়ন করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তিনি add বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতে জেলার সার্বিক উন্নয়নে যে কোনো ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ করতে তিনি সদা প্রস্তুত। স্থানীয় যে কোন সমস্যা তাকে অবহিত করা হলে তিনি অগ্রাধিকার ভিত্তিতে তা সমাধানের চেষ্টা করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%