০২:১০ পি.এম
সিলেটে গত ২৪ ঘণ্টার মধ্যে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু ঘটেছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এছাড়া, একই সময়ে আরও ছয়জনের হাম রোগ শনাক্ত করা হয়েছে। চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১৫১ জনের মৃত্যু হয়েছে। হাম শনাক্ত হয়েছে ১ হাজার ৩১ জনের।
শুক্রবার (২৮ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
আরও পড়ুন: রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত
মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজনের বয়স ৫ মাস, অপরজনের ১১ মাস এবং অন্য শিশুর বয়স ৯ মাস।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১২৮ জন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত ৩৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১৪০ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ১১০ জন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেদনটি জানায়, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে ১৪১ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৫১ জন।
আরও পড়ুন: রংপুরে ডাম্পট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত, ১৮ আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন