০১:৪৬ পি.এম
প্রযুক্তি উদ্যোক্তা ও স্পেসএক্স-এর প্রধান ইলন মাস্ক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর, নিজের প্রতিষ্ঠানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শাখার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যমে জানান, স্পেসএক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা শাখার নাম ‘স্পেসএক্সএআই’ থেকে পরিবর্তন করে ‘স্পেসএক্সএসআই’ রাখা হবে।
মাস্ক এক এক্স ব্যবহারকারীর প্রস্তাবের জবাবে এই নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন। পরে, অন্য একটি পোস্টে তিনি উল্লেখ করেন, “আর এআই নয়, এসআই—এটাই ভালো।”
এদিকে, গত ২৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সুপার ইন্টেলিজেন্সের যুগের উদ্বোধন’ শীর্ষক একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এই আদেশে মার্কিন প্রশাসনিক দপ্তর, নীতি ও দাপ্তরিক নথিপত্রে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (এআই)-এর পরিবর্তে ‘সুপার ইন্টেলিজেন্স’ (এসআই) শব্দটি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, প্রযুক্তির দ্রুত অগ্রগতিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পরপরই ইলন মাস্ক তার প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: মালয়েশিয়া ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন