ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

সীতাকুণ্ডে হাসপাতালে যেতে ডিভাইডার টপকাচ্ছেন রোগীরা, অ্যাম্বুলেন্স উল্টো পথে


সীতাকুণ্ডে হাসপাতালে যেতে ডিভাইডার টপকাচ্ছেন রোগীরা, অ্যাম্বুলেন্স উল্টো পথে

চিকিৎসা নিতে হাসপাতালে আসা অসুস্থ ব্যক্তিরা এবং তাদের স্বজনরা সীতাকুণ্ডে প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারাত্মক ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একদিকে, অন্যদিকে রোগী ও তাদের স্বজনদের যাতায়াতের প্রধান পথ—মাঝখানে অবস্থিত উঁচু সড়ক বিভাজক (ডিভাইডার)। নিরাপদে পথ পারাপারের জন্য নির্দিষ্ট ও সুগম ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে দ্রুতগতির যানবাহনের ফাঁক গলিয়ে পার হতে হচ্ছে তাদের।

মহাসড়কে চলাচলের সুনির্দিষ্ট পথ না থাকায় অনেকেই উঁচু ডিভাইডার টপকাচ্ছেন, আবার কেউ কেউ যানবাহনের গতি পর্যবেক্ষণ করে দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিশু, প্রবীণ, অন্তঃসত্ত্বা নারী, প্রতিবন্ধী এবং গুরুতর অসুস্থ রোগীরা। রোগীদের পাশাপাশি হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদেরও প্রতিদিন একই রকম পথ চলার ঝুঁকি নিতে হচ্ছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, ইতিপূর্বে পথ পারাপার করতে গিয়ে হাসপাতালের কর্মচারী শফিসহ কয়েকজন হতাহত হয়েছেন।

সীতাকুণ্ডের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি শুধুমাত্র স্থানীয়দের সেবা দেয় না; এটি উপকূলীয়, পাহাড়ি এবং পার্শ্ববর্তী মিরসরাই অঞ্চলের মানুষের চিকিৎসাসেবার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। মহাসড়কের দুর্ঘটনাকবলিত এবং শিল্পকারখানার শ্রমিকদের জরুরি চিকিৎসার জন্যও এখানে আনা হয়।

আরও পড়ুন: কুমিল্লায় ইয়াবা পাচার, চারজনের ১০ বছরের কারাদণ্ড

পারাপারের সমস্যার পাশাপাশি হাসপাতালের ঠিক সামনে সুনির্দিষ্ট ইউটার্ন না থাকার কারণে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে প্রায় ছয় কিলোমিটার বাড়তি পথ ঘুরে আসতে হয়। ফলে সময়ের অপচয় এড়াতে কিছু যানবাহন উল্টো পথে চলাচল করছে। কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউদ্দিন জানান, দূরত্ব এড়াতে চালকদের উল্টো পথে গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক এবং এটি যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে। তিনি আইন প্রয়োগের পাশাপাশি একটি কার্যকর ও নিরাপদ ইউটার্ন স্থাপনের ওপর জোর দেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্স এবং স্থানীয় চিকিৎসক ডা. রাহাত নূর জানান, সড়কে পর্যাপ্ত আলোকসজ্জা, নির্দেশনামূলক সাইনবোর্ড এবং নিরাপদ পারাপার নিশ্চিত করা এখন জরুরি দাবি।

অন্যদিকে, সড়ক ও জনপথ বিভাগের (চট্টগ্রাম) নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম জানিয়েছেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সংলগ্ন এলাকার পাশাপাশি সীতাকুণ্ড হাসপাতালের সামনের সমস্যার বিষয়েও বিশেষজ্ঞ দলের সঙ্গে আলোচনা করা হবে। বিশেষজ্ঞদের সমীক্ষা ও পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তবে স্থানীয়দের মতে, কেবল সাধারণ ফুটওভারব্রিজ নির্মাণ করা হলে সিঁড়ি বেয়ে ওঠানামা করা রোগী এবং প্রবীণদের জন্য এটি কঠিন হয়ে পড়বে। তাদের দাবি, হুইলচেয়ার ও স্ট্রেচার চলাচলের উপযোগী সুবিধা, র‍্যাম্প, পর্যাপ্ত আলো, সাইনবোর্ড এবং অ্যাম্বুলেন্সের নির্বিঘ্ন যাতায়াতের জন্য পরিকল্পিত ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

আরও পড়ুন: মঙ্গলবার বড়াইগ্রামে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে অবৈধ ৫০ দোকান উচ্ছেদ অভিযান চালাল চসিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪২ এম


চট্টগ্রামে অবৈধ ৫০ দোকান উচ্ছেদ অভিযান চালাল চসিক

চট্টগ্রাম, ৯ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত পাঠানটুলী চৌমুহনী এলাকায় ফুটপাতে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করার জন্য অভিযান চালিয়েছে। এ অভিযানের ফলে ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

আজকের অভিযানে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা নেতৃত্ব দেন।

অভিযান চলাকালীন নগরীর আগ্রাবাদস্থ পাঠানটুলী চৌমুহনী মোড় এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসানোর কারণে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রায় ৫০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিগত সময়ে পাহাড় কাটা ও অপরিকল্পিত নগরায়নে ক্ষতবিক্ষত চট্টগ্রাম: সিডিএ চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ এম


বিগত সময়ে পাহাড় কাটা ও অপরিকল্পিত নগরায়নে ক্ষতবিক্ষত চট্টগ্রাম: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম, ৯ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন মন্তব্য করেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় চট্টগ্রাম শহরে ব্যাপকভাবে পাহাড় কাটা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অন্যায়, অপরাধ, অনিয়ম ও দুর্নীতির কারণে চট্টগ্রাম শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ নগরীর বাকলিয়া এক্সেস রোডে চকবাজার ও বাকলিয়া থানা যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহ-সভাপতি নাছির উদ্দীন চৌধুরী নাছিম, চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মো. সেলিম, বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাকিম মাহমুদ চৌধুরী, চকবাজার থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল এবং চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাদ্দামুল হক।

প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, ‘এক সময় গাছপালা, কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের মোহনাকে ঘিরে চট্টগ্রাম ছিল প্রকৃতির এক অপূর্ব লীলাভূমি। কিন্তু বিগত সরকারের আমলে এখানে ব্যাপকভাবে পাহাড় কাটা হয়েছে। নালা ও খালের উপর নির্মাণ করা হয়েছে বহুতল ভবন, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। ফলে নগরীর স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

নগরীতে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের পাশাপাশি সরকারি জায়গা অবৈধভাবে দখলের চিত্র তুলে ধরে প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, ‘কোথাও ১০ তলার অনুমোদন নিয়ে ১২ তলা, আবার কোথাও ১২ তলার অনুমোদন নিয়ে ১৪ তলা ভবন নির্মাণ করা হয়েছে। সরকারি অনেক জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে। নগরীর অনেক হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থাও রাখা হয়নি।’

চট্টগ্রামের সৌন্দর্য ফিরিয়ে আনা ও পরিবেশ সুরক্ষায় সিডিএ’র ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, নগরীর রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে কোনো হকার বসতে দেওয়া হবে না। তবে হকারদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। নগরবাসীকে বাড়ির আঙিনায় গাছ লাগানোর পাশাপাশি ছাদে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক স্থাপনের পরামর্শ দেন তিনি।

সিডিএ চেয়ারম্যান বলেন, ‘পতিত ফ্যাসিস্ট হাসিনা দেশে ফিরলে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। গুম, আয়নাঘর, হত্যা এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর চালানো হত্যাকাণ্ডের জবাব তাকে দিতে হবে।’

এর আগে বাকলিয়া এক্সেস রোডে একটি কৃষ্ণচূড়ার চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী এমরান উদ্দিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি ৯০ বছর বয়সে মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৪ এম


ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি ৯০ বছর বয়সে মারা গেছেন

রাজশাহী, ৯ নভেম্বর, ২০২৬ : ভাষা আন্দোলনের একজন অন্যতম বীর সেনানী, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

মোশাররফ হোসেন আখুঞ্জির মেঝ মেয়ে খাইরুন্নাহার ওরফে সুচি বাসসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন ধরেই বাবা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

সর্বশেষ গত ৩১ অক্টোবর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানী ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানেই বাবার চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।

তিনি আরও বলেন, রাতে তার মরদেহ ঢাকা থেকে রাজশাহী নিয়ে যাওয়া হবে। তার জানাজার সময় পরে জানানো হবে। সবার কাছে তিনি তার বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, মোশাররফ হোসেন আখুঞ্জি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজশাহীতে অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।

রাজশাহী কলেজে অবস্থিত দেশের প্রথম শহীদ মিনার ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জিসহ তার সঙ্গীরা মিলে পুলিশি বাধা উপেক্ষা করে নির্মাণ করেছিলেন।

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে তার সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসসে) একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যালিসন লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৫ এম


অ্যালিসন লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চান

ঢাকা, ৯ নভেম্বর ২০২৬ : গোলরক্ষক অ্যালিসন বেকার চলতি মৌসুমের পর লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন, যাতে তিনি অ্যানফিল্ডে নিজের সফল ক্যারিয়ারকে আরও দীর্ঘায়িত করতে পারেন।

২০১৮ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে বেকার প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান গোলরক্ষক লিভারপুলের হয়ে ৩৪৭টি ম্যাচ খেলেছেন এবং সাতটি বড় শিরোপা জিতেছেন।

চলতি মৌসুমের শেষে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। যদিও অন্য ক্লাবে যাওয়ার গুঞ্জন রয়েছে, তবে তিনি নতুন চুক্তির মাধ্যমে মার্সিসাইডে থাকার সময় বাড়াতে চান।

রোববার প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারানোর পর অ্যালিসন বলেন, ‘হ্যাঁ, আমার ইচ্ছা এই ক্লাবেই থাকার। প্রতিটি ম্যাচ খেলার দিকেই আমার মনোযোগ। মনে মনে আমি এখানে থাকতে পেরে খুশি।’

তিনি আরও যোগ করেন, ‘যদিও এটি বেশ কিছু বিষয় ও পরিস্থিতির ওপর নির্ভর করছে। তবে আমার ইচ্ছা থেকে যাওয়ার। এখানে আমি খুশি, আমার পরিবারও খুশি।’

অ্যালিসন বলেন, ‘এখনো শিরোপা জয়ের ক্ষুধা আমার রয়েছে। ভালো পারফরম্যান্স উপহার দিতে চাই। যত দিন সম্ভব সর্বোচ্চ পর্যায়ে খেলতে চাই। এটাই আমার ভাবনা।’

সম্প্রতি লিভারপুলের কোচ আন্দোনি ইরাওলা আশা প্রকাশ করেছেন যে গোলরক্ষক অ্যালিসন আরও দীর্ঘ সময় তাঁর দলের সঙ্গে থাকবেন।

গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে জুভেন্টাসে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলাকালীন অ্যালিসন জানান, ‘আমার এজেন্ট ক্লাবের সঙ্গে আলোচনা করছেন।’

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি আবারও নিজের গুরুত্ব প্রমাণ করেছেন।

তবে অ্যালিসনের নির্ভরযোগ্য বিকল্প হিসেবে জর্জি মামারদাশভিলি অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি আগামী বছর জেঙ্ক থেকে তরুণ গোলরক্ষক লুকা ব্রুগম্যান্সেরও লিভারপুলে যোগ দেওয়ার কথা রয়েছে।

মৌসুমের শুরুতে লিভারপুলের ধারাবাহিকতার অভাব নিয়ে অ্যালিসন বলেন, বাস্তবতা হলো, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছি না। এখনো ধারাবাহিকতা আসেনি।

তিনি আরও বলেন, ‘আমাদের একজন সেরা কোচ আছেন, সেরা খেলোয়াড়রাও আছেন। অসাধারণ কিছু করার সামর্থ্য আমাদের রয়েছে। তবে দল হিসেবে এমন একটি পর্যায়ে পৌঁছাতে হবে, যেখানে আমরা অনুভব করব এখন আমরা ঠিক আছি, আমাদের আত্মবিশ্বাস আছে এবং জয়ের জন্য প্রয়োজনীয় সবকিছুই আমাদের রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%