ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

বদলগাছীতে কিশোরীকে গণধর্ষনের চেষ্টা ,থানায় মামলা


বদলগাছীতে কিশোরীকে গণধর্ষনের চেষ্টা ,থানায় মামলা

বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউপির নয়নশহর সরদার গ্রামে একটি কিশোরী (১৫)কে গণধর্ষণের চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় ঘটেছে। বদলগাছী থানার এজাহার অনুযায়ী, মোঃ ইমরান হোসেন (২৫), পিতা- মোঃ শফিকুল ইসলাম, মাতা- বেনুয়ারা বেগম, সাং- নয়নশহর (সরদার পাড়া), থানা- বদলগাছী, জেলা- নওগাঁ। বিবাদী ১। মোঃ মাহবুব হোসেন ওরফে মাফু (৩৮), পিতা- মোঃ আলেক উদ্দিন, মাতা- মোছাঃ ফেরদৌস আরা, সাং- দেব্রাইল, ২। মোঃ ইউনুছ আলী (২৮), পিতা- মোঃ হুমায়ুন, সাং- দেব্রাইল, ৩। মোঃ আলম (৪৫), পিতা- কোমেজ উদ্দীন, সাং- ধর্মপুর, ৪। মানিক সোনার (৪০), পিতা- মেও রফিকুল ইসলাম, সাং- উত্তর রামপুর, ৫। মোঃ সুলতান হোসেন (৩০), পিতা-মোঃ বাচ্চু মিয়া, সাং-নয়ন শহর (মন্ডলপাড়া) সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। ভিকটিম (১৫) মোঃ শফিকুল ইসলামের ছোট বোন। তিনি একজন অপরিণতবোধ সম্পন্ন নাবালিকা। ভিকটিমের বর্ণনা অনুযায়ী, ইং-২১/০৪/২০২৬ খ্রিঃ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় ২নং বিবাদী মোঃ ইউনুছ আলী (২৮) তাকে ৫০০/- (পাঁচশত) টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে অন্যান্য বিবাদীগণ উপস্থিত হয়ে তার গায়ে হাত দিয়ে শ্লীলতাহানী করে। অন্যান্য বিবাদীগণ মোঃ ইউনুছের ছবি তোলে এবং ভয় দেখায় যে, টাকা না দিলে ছবিটি ইন্টারনেটে ভাইরাল করবে। পরে ০১ নং বিবাদীর মাধ্যমে ০২ নং বিবাদী মোঃ ইউনুছ আলী তাদের ৯,০০০/- টাকা প্রদান করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ০১/০৪/২০২৬ থেকে ০৫/০৪/২০২৬ তারিখের মধ্যে যে কোন দিন সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময় বিবাদী ১। মোঃ মাহবুব হোসেন মাফু (৩৮), ২। মোঃ ইউনুছ আলী (২৮), ৩। মোঃ আলম, ৪। মানিক সোনার (৪০), ৫। মোঃ সুলতান হোসেন (৩০) আমার অপরিণতবোধ সম্পন্ন নাবালিকা বোন (১৫) কে ৫০০/- (পাঁচশত) টাকা দেওয়ার কথা বলে আমাদের বাড়ির পশ্চিম দিকে ৫০০ গজ দূরে জনৈক মোঃ জহরুল ইসলাম জতু এর কলা বাগানে নিয়ে গিয়ে পালাক্রমে ০৪ জন মিলে আমার বোনের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং আমার বোনকে উক্ত ঘটনার কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকি দেয়।

আরও পড়ুন: কাউখালীতে সন্ধ্যা নদীতে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

উক্ত ঘটনার স্বাক্ষী মোছাঃ ফাতেমা বেগম জানান, ভিকটিম আমার ভাতিজী। ঘটনার পর সে আমার কাছে এসে বলে মোঃ মাহবুব হোসেন মাফু, মোঃ আলম, মো: মানিক সোনার, মোঃ সুলতান হোসেন ও আরও ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তিরা তাকে ডেকে নিয়ে গিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে। তার পূর্বের ঘটনা সম্পর্কে আমার সঠিক জানা নেই।

এজাহারটি গত ২৩/০৪/২৬ ইং তারিখে বদলগাছী থানায় আমলে নিয়ে ৯(৩)/৯(৪)খ)/ ১০/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ ধারায় মামলা রুজু করা হয়েছে। বদলগাছী থানার মামলা নং-২০, তারিখ- ২৩ এপ্রিল ; ২০২৬।

ভিকটিম জানিয়েছেন, মোঃ মাহবুব হোসেন ওরফে মাফু ৫০০/- (পাঁচশত) টাকা দেওয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে যায় এবং ২নং আসামি মো: ইউনুছ আলী খারাপ কাজ করার চেষ্টা করে। সেই কাজের সময় মোঃ মাহবুব হোসেন মাফু, মোঃ আলম, মানিক সোনার, মোঃ সুলতান হোসেন এবং অজ্ঞাত কতক জন ভিডিও করে এবং টাকা না দিলে সবাইকে জানিয়ে দেবে। ইউনুছ ভয়ে তাদের ৯০০০/- টাকা দিলে তারা সেখান থেকে চলে যায়। এর আগে এরা এবং আরও ৩/৪ জন যাদের নাম তিনি জানেন না, তাকে ডেকে নিয়ে গিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে।

উক্ত ঘটনার স্বাক্ষী মোঃ নয়ন হোসেন বলেন, ভিকটিম আমার ছোট বোন। ঘটনার পর সে আমার কাছে এসে বলে মোঃ ইউনুছ আলী, মোঃ মাহবুব হোসেন মাফু, মোঃ আলম, মো: মানিক সোনার, মোঃ সুলতান হোসেন ও আরও ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তিরা তাকে ডেকে নিয়ে গিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে। সে আরও জানায়, ইতিপূর্বে এধরণের ঘটনা তারা তার সাথে ঘটানোর চেষ্টা করেছে বলে শুনেছি। এদিকে মামলার মোড অন্য দিকে মোডে নিচ্ছে দাবি করেছেন ভিকটিমের পরিবার। ভিকটিমের পরিবার জানান, মামলার তদন্তকারী অফিসার বদলগাছী থানার ওসি তদন্ত নজরুল ইসলাম নাকি তাদের কাছ থেকে থানায় তার অফিসে পরে কোর্ট পুলিশ মাধ্যমে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন বলে অভিযোগ তুলেছেন।

আরও পড়ুন: আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে নতুন নিয়ম

একাধিক গ্রামবাসী জানান, ভিকটিমের সাথে যা হয়েছে তা অন্যায়। তারা এর সুষ্ঠ বিচার দাবি করছেন। বাদী ইমরান হোসেন জানান, তার নাবালিকা বোন দুইবার ধর্ষণের চেষ্টা ও ধর্ষণের শিকার হয়েছে এবং তিনি এর সুষ্ঠ বিচার দাবি করছেন। তিনি আরও জানান, মামলার তদন্তকারী অফিসার বদলগাছী থানার ওসি তদন্ত মো: নজরুল ইসলাম আসামীদের দ্বারা অনৈতিকভাবে প্রভাবিত হয়ে প্রকৃত ঘটনা আড়াল করার উদ্দেশ্যে সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও বানোয়াট একটি তদন্ত প্রতিবেদন মাননীয় আদালতে দাখিল করেছেন। তিনি গত ০১/০৯/২৬ ইং তারিখে পুলিশ সুপার নওগাঁর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চেয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত নজরুল ইসলাম বলেন,

উক্ত বিষয়ে জানতে চেয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন,

মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলামের অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে নওগাঁ পুলিশ সুপারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,

আরও পড়ুন: কুয়াকাটার সৈকতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ রক্ষার উদ্যোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারুণ্যের অদম্য শক্তিতে মেধাবী দেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২২ এম


তারুণ্যের অদম্য শক্তিতে মেধাবী দেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন উল্লেখ করেছেন, বাংলাদেশ তারুণ্যের অদম্য শক্তিতে জেগে উঠেছে। সরকার মেধাবী জাতি গঠনে তাদের নতুন নতুন ধারণাগুলো গ্রহণ করতে চায়।

প্রতিমন্ত্রী গতকাল শুক্রবার রাত ১০ টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সংসদে তারুণ্যের প্রতিনিধিত্ব অভূতপূর্ব। সরকার এবং বিরোধীদলের তরুণ সদস্যরা সংসদকে প্রাণবন্ত করে তুলছেন এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তারা রাষ্ট্রের নেতৃত্বে আসীন হবেন এবং দায়িত্বশীল ভূমিকা পালনে সক্ষম হবেন, যা রাষ্ট্রের উপকারে আসবে।

শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে। মাদক এবং শারীরিক ও মানসিক নির্যাতনের মতো সমাজের ক্ষতগুলোর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং জনমত তৈরিতে শিক্ষার্থীরা সহজেই কাজ করতে পারেন। কারণ ক্যাম্পাসগুলোতে তাদের একটি শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে, যা যে কোনো কাজকে সহজ এবং সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম।

ফারজানা শারমীন বলেন, পুসান বিগত ১০ বছর ধরে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাবৃত্তি প্রদান করছে, পাশাপাশি অন্যান্য কার্যক্রমও পরিচালনা করছে। তাদের এই কার্যক্রম বিশেষ করে নেটওয়ার্কিং সারাদেশের জন্য অনুকরণীয়। শিক্ষার্থীদের অন্যায়ের পথে পরিচালিত করা সম্ভব নয়, কারণ তারা মানসিকভাবে পবিত্র। সরকার এই অদম্য শক্তিকে সৃজনশীল কাজে নিয়োজিত করে মানবিক রাষ্ট্র গঠন করতে চায়।

প্রতিমন্ত্রী আরো বলেন, সারাদেশে মাদকের কারণে বেশিরভাগ অপরাধ সংঘটিত হচ্ছে। আইন, পুলিশ এবং গ্রেপ্তার করে এই সমস্যার সমাধান সম্ভব নয়। মাদক নির্মূল করতে হলে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সামাজিক সচেতনতা সৃষ্টিতে কাজ করছে। তবে শিক্ষার্থীরা যদি এই সামাজিক সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখেন, তাহলে সবচেয়ে ভালো ফলাফল সম্ভব। মাদক, সহিংসতা, নির্যাতন ইত্যাদি ইস্যুতে শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো কর্মসূচির আয়োজন করলে, আমরাও সেই সব কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারি।

অনুষ্ঠানে পুসানের সভাপতি নওশীন আশরাফি আঁচলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাহানা বেগেম শেলী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রামস্থ নাটোর জেলা সমিতির সভাপতি মো. মোখলেসুর রহমান সপু, মিরপুর সায়েন্স কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, মাজার শরীফ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, পুসানের প্রতিষ্ঠাতা তানভীর আনোয়ার, সাবেক সভাপতি মোহাম্মদ জিহাদ হাসান এবং সাধারণ সম্পাদক মো. আজিজুল হাকিম।

উল্লেখ্য, ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার ১৮ হাজার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সেবা, সখ্যতা ও শিক্ষা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংগঠনটি ৩৯ জন শিক্ষার্থীকে মাসে ২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার হামলায় ইউক্রেনের এসবিইউ সদর দপ্তর ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৫ এম


রাশিয়ার হামলায় ইউক্রেনের এসবিইউ সদর দপ্তর ক্ষতিগ্রস্ত

শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রাশিয়া একটি ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় নয়জন আহত হয়েছেন। এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি অভিযোগ করেছেন যে, হামলার মূল লক্ষ্য ছিল এসবিইউ প্রধানের ব্যক্তিগত কার্যালয়। এ বিষয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের কিয়েভ সফরের দুই দিন আগে দিনের বেলায় এই হামলা সংঘটিত হয়েছে। ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।

হামলার পর, জেলেনস্কি এসবিইউকে রাশিয়ার বিরুদ্ধে ‘উপযুক্ত ও কার্যকর জবাব’ দেওয়ার নির্দেশনা প্রদান করেছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা এই হামলাকে ‘বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, হামলার সময় এসবিইউর ভারপ্রাপ্ত প্রধান ওলেক্সান্ডার পোকলাদ ঘটনাস্থলের আশপাশে উপস্থিত ছিলেন না।

জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি পোস্টে জানান, কিয়েভের ভলোদিমিরস্কা সড়কে অবস্থিত এসবিইউর কেন্দ্রীয় ভবনে একটি রুশ ড্রোন আঘাত হেনেছে। উল্লেখ্য, ভবনটি সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের ঠিক বিপরীতে অবস্থিত।

তিনি উল্লেখ করেন, ড্রোনটি সরাসরি ওই ভবনে থাকা এসবিইউ প্রধানের কার্যালয়কে লক্ষ্য করে পাঠানো হয়েছিল।

ইউক্রেনের সংবাদমাধ্যম ইউক্রেইনস্কা প্রাভদায় প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, এসবিইউ ভবনের সামনের অন্তত দুটি জানালা দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। ভবনের সামনে একটি অগ্নিনির্বাপক গাড়িও উপস্থিত ছিল।

এএফপির এক সাংবাদিক ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দেখতে পেয়েছেন।

জেলেনস্কি জানান, হামলার পর তিনি এসবিইউর ভারপ্রাপ্ত প্রধান পোকলাদের সঙ্গে কথা বলেছেন এবং তাকে রাশিয়ার বিরুদ্ধে একটি কার্যকর জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন, যা সম্ভব হলে হামলার ধরন ও মাত্রার দিক থেকে পাল্টা প্রতিক্রিয়ার মতো হবে।

এসবিইউ হলো ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা, যা রাশিয়ার বিরুদ্ধে একাধিক হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের ওপর দিনের বেলাতেও রাশিয়ার হামলা বৃদ্ধি পেয়েছে। এসব হামলায় কখনো কখনো জেট ইঞ্জিনচালিত ড্রোন ব্যবহার করা হচ্ছে, যেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা তুলনামূলক কঠিন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে চালানো এই হামলায় অন্তত নয়জন আহত হয়েছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক মাসগুলোতে অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চলমান যুদ্ধের দিকে বেশি মনোযোগ দিয়েছে।

রাশিয়ার ইউক্রেন আক্রমণ সাড়ে চার বছর ধরে চলছে। এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাতে পরিণত হয়েছে, যাতে হাজার হাজার বেসামরিক মানুষ ও কয়েক লাখ সেনা নিহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৭ এম


ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের ফলে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য প্রকাশ করেন।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৬ জন, লালবাগ বিভাগ থেকে ৩৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৪২ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৯ জন, মিরপুর বিভাগ থেকে ১৩৬ জন, গুলশান বিভাগ থেকে ৩৬ জন, উত্তরা বিভাগ থেকে ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালীন ১টি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩৫৮৯ পিস ইয়াবা, ৯.৪ গ্রাম হেরোইন, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি বুপ্রেনরফিন ইঞ্জেকশন, নগদ ১৫৪০ টাকা এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৮ এম


বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড ভারতের

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে একটি উল্লেখযোগ্য উত্থান ঘটেছে। ২৮ আগস্ট শেষ হওয়া সপ্তাহে রিজার্ভের পরিমাণ ৭৪০.৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এই উত্থানের ফলে মার্কিন ডলারের বিপরীতে রুপি আরও শক্তিশালী হচ্ছে।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্ট মাসের শেষ সপ্তাহে বৈদেশিক মুদ্রা সম্পদের পরিমাণ ৬০০,৬৭০ মিলিয়ন ডলারে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে, স্বর্ণের মজুদও বেড়ে দাঁড়িয়েছে ১১৬,৪০৯ মিলিয়ন ডলারে। গত জুন মাসে, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য কম খরচে ঋণ গ্রহণের সুযোগ এবং ব্যাংকগুলোর জন্য বিনা মূল্যে হেজিং সুবিধা উন্মোচন করেছে ভারত।

ফলস্বরূপ, ৫ জুন থেকে ৩১ আগস্টের মধ্যে আরবিআই মোট ১৩৬ বিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক ফান্ড পেয়েছে, যার মধ্যে প্রায় ১২৭ বিলিয়ন ডলার এসেছে প্রবাসী ভারতীয়দের আমানত থেকে। এই বিশাল অর্থপ্রবাহের ফলে চলতি সপ্তাহে ডলারের বিপরীতে রুপির মান ০.৩% বৃদ্ধি পেয়ে ৯৫.৩৭৭৫-এ উন্নীত হয়েছে।

আন্তর্জাতিক আর্থিক সংস্থা (এইচএসবিসি) জানিয়েছে, স্পট বৈদেশিক মুদ্রার এই বৃদ্ধি আরবিআই-কে শক্তিশালী করবে। এটি আগামী দিনে বাজার অস্থিতিশীল হলে রূপির দর স্থিতিশীল রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%