মো : সুমন হাসান বাপ্পি, স্টাফ রিপোর্টার
১১:৫৬ এম
ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে রয়েছেন শামীম আহমদ। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি।
রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার সময়ে তিনি একাধিকবার প্রতিপক্ষের হামলার শিকার হয়ে মৃত্যুর মুখোমুখি হন এবং বহু মামলার আসামি হয়ে পুলিশের হাতে একাধিকবার গ্রেফতার হন। তিনি হামলা-মামলা, গ্রেফতারের মতো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েও একটূ সময়ের জন্যও দলীয় কর্মকাণ্ড থেকে বিচ্যুত হননি বলে তাঁর রাজনৈতিক সহকর্মীরা জানান। সংগঠনের দুঃসময়ে মাঠে সক্রিয় থাকা , দলের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকার, সুশিক্ষিত, মেধাবী, নির্ভিক এবং অত্যন্ত ক্লিনইমেজধারী হওয়ায় যুবদলের নেতাকর্মীদের মধ্যে তাঁর নাম আলোচনার শীর্ষে রয়েছে। বিশ্বস্ত সূত্র মতে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দলীয় হাইকমান্ডের গুড লিস্টে রয়েছে তার নাম।
ঐতিহ্যবাহী ঢাকা কলেজ এর ইংরেজি বিভাগের প্রাক্তন মেধাবী ছাত্র , শামীম আহমদ সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও যুবদল মোহাম্মদপুর জোনের টিম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি রাজীব-আকরাম নেতৃত্বাধীন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে মুক্তি দিয়েছে স্থানীয় আদালত। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তাদের মুক্তির শর্ত হলো এক বছরের জন্য শান্তিভঙ্গ হতে পারে, এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না।
এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদনে উল্লেখ করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে অবতরণের পর উড়োজাহাজের ভেতর থেকেই তাদের আটক করা হয়েছিল। রোববার (১১ অক্টোবর) সকালে দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাদের মুক্তি দেয়।
শনিবার দেশজুড়ে রাজনীতিবিদ, অভিনেতাসহ তিন হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। পরে রাতের দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। দিল্লির কেন্দ্রীয় অংশের যন্তর মন্তরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীজুড়ে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলে পুলিশ। এর ফলে বিক্ষোভকারীরা এক জায়গায় জড়ো হতে না পেরে শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রতিবাদ জানান।
ভারতের এনডিএ সরকারের কড়া সমালোচক ইউটিউবার ধ্রুব রাঠিও আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন। শনিবার গভীর রাতে তাকেও মুক্তি দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের বিশেষ শুনানি আজ
এদিকে, শনিবার দিল্লির একাধিক মেট্রো স্টেশন ও ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানিতে রোববার সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ বসতে পারে বলে আশা করা হচ্ছে।
রোববার সকালে মেট্রো চলাচল স্বাভাবিক থাকলেও বিভিন্ন স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছে। আশপাশে বাসও রাখা হয়েছে, যাতে আটক ব্যক্তিদের সেখান থেকে সরিয়ে নেওয়া যায়।
শুক্রবার ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন একটি বেঞ্চ শনিবারের বিক্ষোভের আগে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ না রাখার নির্দেশ দিয়েছিলেন। ওই বেঞ্চের অন্য দুই বিচারপতি ছিলেন জয়মাল্য বাগচী ও ভি মোহনা।
সিজেপির নেতারা জানিয়েছেন, ভোটার তালিকা থেকে ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়া ও তালিকায় কারসাজির অভিযোগের জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে।
তাদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে মানুষের জমায়েত ঠেকাতে দিল্লিতে ‘অঘোষিত জরুরি অবস্থা’ জারি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সউদী আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে এবং ৩০৯ জন আহত হয়েছেন। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সউদী যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করবেন। তিনি জানিয়েছেন, হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সউদী আরবের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করা হবে।
সউদী আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে চারজন সউদী নাগরিক, দুইজন বাংলাদেশি এবং একজন করে নাগরিক যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদান থেকে রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলার বিষয়ে ট্রাম্প মন্তব্য করেছেন যে, হুতিদের বিরুদ্ধে সউদী আরবের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। তিনি সউদী যুবরাজের সঙ্গে টেলিফোনে কথা বলার পরিকল্পনাও জানিয়েছেন।
সউদী নেতৃত্বাধীন জোট হামলার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করেছে। তবে, আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে, হুতিরা সর্বশেষ হামলার দায় স্বীকার করেনি। এর আগে বৃহস্পতিবার রিয়াদের একই বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছিল গোষ্ঠীটি।
হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, যা বিমান চলাচলে বিঘ্ন ঘটিয়েছে। সউদী কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে এবং তা নিরূপণের কাজ চলছে। তথ্যসূত্র: আল-জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান আন্তর্জাতিক আলোকচিত্রের একটি মর্যাদাপূর্ণ আয়োজন সিয়েনা অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুটি ভিন্ন বিভাগে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন।
১০ অক্টোবর শনিবার ইতালির ঐতিহাসিক শহর সিয়েনায় অনুষ্ঠিত এই আয়োজনে ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এর পিপল বিভাগে পিনু রহমানের ‘দ্য গোল্ডেন বার্ডেন’ আলোকচিত্রটি বিজয়ী হয়েছে। এর ফলে তিনি মর্যাদাপূর্ণ Pangea Prize অর্জন করেন।
অন্যদিকে, সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড (SIPA) ২০২৬-এর ডকুমেন্টারি এন্ড ফটো জার্নালিজম বিভাগে তার ‘ব্যাড মর্নিং ইন অ্যা বার্নড ভ্যালি’ ছবিটি Highly Commended স্বীকৃতি লাভ করেছে।
পুরস্কার গ্রহণের পর পিনু রহমান মন্তব্য করেন, "আন্তর্জাতিক এই বৃহৎ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা এবং দুটি পৃথক বিভাগে স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন আমার ভিজ্যুয়াল জার্নি এবং আলোকচিত্রের মাধ্যমে গল্প বলার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।"
চলতি বছর সিয়েনা অ্যাওয়ার্ডসের ‘সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড’, ‘ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ড’ এবং ‘ড্রোন ফটো অ্যাওয়ার্ড’-এ তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৬৩টি দেশ থেকে ৪০ হাজারেরও বেশি ছবি জমা পড়ে। উৎসবটি ১০ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত সিয়েনা ও আশপাশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে।
পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রগুলো উৎসবের মূল প্রদর্শনী ‘পিপল শেয়ারিং অল দ্য ওয়ার্ল্ড’-এ দর্শনার্থীদের জন্য প্রদর্শিত হবে। এছাড়া, আয়োজকদের তথ্য অনুযায়ী, ছবিগুলো দ্বিভাষিক বিশেষ ফটোবুক সিরিজ বিয়োন্ড দ্য লেন্স-এও স্থান পাবে।
প্রসঙ্গত, ২০১২ সাল থেকে আলোকচিত্রচর্চার সঙ্গে যুক্ত পিনু রহমান মানুষ, সমাজ, ভ্রমণ ও প্রামাণ্য আলোকচিত্রের মাধ্যমে গল্প তুলে ধরেন। এর আগে তিনি সি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ন্যাশনাল উইনার নির্বাচিত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেহজাবীন চৌধুরী, অভিনেত্রী, জমকালো সাজের পরিবর্তে পঞ্চাশের দশকের ফ্যাশনে কালো রংয়ের পোশাক এবং আত্মবিশ্বাসী উপস্থিতির মাধ্যমে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তার নতুন লুকের ছবি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
মেহজাবীনের সাজে পঞ্চাশের দশকের ফ্যাশন থেকে অনুপ্রাণিত বোল্ড লুক এবং কালো হল্টার-নেক সুইংয়ের পোশাক ছিল। এতে রেট্রো ফ্যাশনের ছোঁয়া স্পষ্ট ছিল।
ফিটেড কোমর, ঘেরযুক্ত স্কার্ট, গ্লিটারযুক্ত অ্যাঙ্কেল-স্ট্র্যাপ হিল এবং উজ্জ্বল লাল লিপস্টিকের সংমিশ্রণে অভিনেত্রী তার ক্লাসিক লুককে আধুনিক গ্ল্যামারের ছোঁয়া দিয়েছেন। পরিমিত মেকআপ এবং সাবলীল উপস্থিতির মাধ্যমে তার পুরো সাজ নজর কেড়েছে।
ছবি প্রকাশের পরপরই ভক্তরা প্রশংসা করতে শুরু করেন। প্রতিক্রিয়ার বন্যা এবং মন্তব্যের ঘরে ভক্তদের উচ্ছ্বাস দেখা যায়। ভালোবাসার ইমোজি দিয়ে অনুরাগীদের মন্তব্যের জবাবও দিয়েছেন তিনি।
মেহজাবীনের এই লুক প্রমাণ করে যে ফ্যাশনে নজর কাড়তে অতিরিক্ত জাঁকজমকের প্রয়োজন নেই। ভিন্টেজ ফ্যাশন, ক্লাসিক রঙ এবং আত্মবিশ্বাসী উপস্থিতির মাধ্যমে তিনি আবারও তার স্টাইল স্টেটমেন্ট তুলে ধরেছেন, যা বর্তমানে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ