ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

অর্থনীতি পুনরুদ্ধারে এডিপি বড় ভূমিকা রাখে : পরিকল্পনা প্রতিমন্ত্রী


অর্থনীতি পুনরুদ্ধারে এডিপি বড় ভূমিকা রাখে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, এ তথ্য জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি আরও বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে এবং গতি সঞ্চারে এডিপির বড় ভূমিকা রয়েছে।

যদি এটি সঠিকভাবে সম্পন্ন হয়, তবে দেশি এবং বিদেশি নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি হবে।

এদিন বুধবার (২২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে একটি ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন। সভাটির সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন তারেক রহমান।

আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ ৮ পাচারকারী আটক

সভায় মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সংবলিত ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৩টি এবং সংশোধিত প্রকল্প ৫টি।

পরে ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বেশকিছু প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তদন্ত রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি এ কথা বলেন, আইএমইডি’র সাম্প্রতিক রিপোর্ট পরীক্ষা করা হচ্ছে এবং পিডি (প্রকল্প পরিচালক) নিয়োগের নীতিমালার খসড়া নিয়ে আলোচনাও চলছে।

এই এলাকা সমূহ শেষ হলে একটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন নির্দেশিকা তৈরি হবে, যা ভবিষ্যতে প্রকল্পগুলো সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবে। নতুন সরকারের মেয়াদের অল্প সময়ের মধ্যেও পুরনো কাজের ধারাবাহিকতা বজায় রেখে ইতিবাচক পরিবর্তন আনার প্রচেষ্টা চলমান রয়েছে। তবে আইনি বা নীতিগত পরিবর্তন রাতারাতি সম্ভব নয়; বরং সমন্বয়ের মাধ্যমে একটি ভালো পরিবেশ তৈরির কাজ চলছে।

আরও পড়ুন: ভৈরবে চাঁদা দাবির সংঘর্ষে আহত ১৫

রেট শিডিউল বা দর তালিকা পর্যালোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন, বিভিন্ন মন্ত্রণালয় বা সংস্থার (যেমন—এলজিইডি, স্বাস্থ্য মন্ত্রণালয়) আলাদা আলাদা রেট শিডিউল রয়েছে, যা দিয়ে প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠিত হয়েছে, যা ইতিমধ্যে একাধিক বৈঠক করেছে।

খুব অল্প সময়ের মধ্যে এই রেট শিডিউলগুলো পর্যালোচনা করে সাধারণ এবং বিশেষ কাজের জন্য একটি নতুন রেট শিডিউল তৈরি করা হবে, যেন সে অনুযায়ী প্রাক্কলন তৈরি করা সম্ভব হয়।

প্রকল্পে দীর্ঘসূত্রতা ও গাফিলতি প্রসঙ্গে সাকি বলেন, প্রকল্পের দীর্ঘসূত্রতার কারণে বাড়তি অপচয় ঘটে। এর পিছনে মূলত সমন্বয় ও জবাবদিহির অভাব এবং দায়িত্বহীনতা কাজ করছে।

আরও পড়ুন: অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের অধ্যক্ষ ১৩ ঘণ্টা অবরুদ্ধের পর পুলিশের সহায়তায় উদ্ধার, শিক্ষার্থীদের বিক্ষোভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামাবাদে ইরান-পাকিস্তানের বৈঠকে কী আলোচনা হলো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


ইসলামাবাদে ইরান-পাকিস্তানের বৈঠকে কী আলোচনা হলো

ইরান ও পাকিস্তান সন্ত্রাসবাদ দমন, মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, ইসলামাবাদে সফররত ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও উপস্থিতি ছিল। উভয় পক্ষ একমত হয়েছে যে, অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে পারস্পরিক সমন্বয় আরও বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে।

এদিকে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মোমেনি বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন। চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অবসান এবং স্থগিত শান্তি আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে পাকিস্তান ও কাতারের প্রস্তাবিত উত্তেজনা প্রশমন পরিকল্পনা নিয়ে এ সফরে আলাপ-আলোচনা চলছে বলে জানা গেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বিশেষ করে আফগানিস্তান সীমান্ত ব্যবহার করে সন্ত্রাসবাদ ও মাদক পাচার রোধে ইরান এবং পাকিস্তানের মধ্যে আরো ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


ভারতের তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০

ভারতের সিকিমের নামচি জেলার সমারডুং এলাকায় এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে একটি ভয়াবহ বিস্ফোরণ ও ধসের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। সিকিম প্রশাসন নিশ্চিত করেছে যে, সুড়ঙ্গে ছড়িয়ে পড়া বিষাক্ত মিথেন গ্যাস ও ধসে চাপা পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।

বুধবার (২২ জুলাই) সকাল পর্যন্ত উদ্ধারকারীরা ১৩ জনের মরদেহ বের করে এনেছেন। বাকি ৭ জনের মরদেহ সুড়ঙ্গের ভেতরে শনাক্ত করা সম্ভব হলেও এখনো উদ্ধার করা যায়নি।

এ ঘটনায় দুর্ঘটনার সময় সুড়ঙ্গের ভেতরে মোট ২৭ জন শ্রমিক কাজ করছিলেন। মঙ্গলবার (২১ জুলাই) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে শ্রমিকদের দুপুরের খাবার খাওয়ার বিরতি চলাকালে এই দুর্ঘটনা ঘটে। আকস্মিক ধস ও বিস্ফোরণের মুখে পড়ে কেবল দুজন শ্রমিক কোনোক্রমে বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন। সুড়ঙ্গের গভীর ও দুর্গম অংশে এখনো পাঁচজন শ্রমিক আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে উদ্ধারকারী দল এখনো তাদের সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করতে পারেনি।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন। পরবর্তীতে সিকিম ও পশ্চিমবঙ্গের জরুরি সেবা দলের পাশাপাশি মঙ্গলবার রাতে ঘটনাস্থলে পৌঁছায় ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের বিশেষায়িত উদ্ধারকারী দল। ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের সুপারিনটেনডেন্ট অভিজিৎ কুন্ডু নিশ্চিত করেছেন যে, সুড়ঙ্গের ভেতর থেকে জীবিত কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি জানান, ভেতরে ধ্বংসস্তূপের মধ্যে এখনো ৭ থেকে ৮টি মরদেহ পড়ে থাকতে দেখা গেছে এবং সেখানে কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

বর্তমানে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং সিকিম ও পশ্চিমবঙ্গের যৌথ উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত সুড়ঙ্গে অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে। বিষাক্ত মিথেন গ্যাসের তীব্রতা এবং নতুন করে ধস নামার ঝুঁকির কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এনএইচপিসি কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো পার্বত্য অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মান্দায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত রাসেলের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


মান্দায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত রাসেলের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

নওগাঁর মান্দা উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ রাসেলের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে তার আত্মার মাগফিরাত কামনা এবং স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (২২ জুলাই) বাদ আসর উপজেলার কশব ইউনিয়নের ভোলাগাড়ি গ্রামে অবস্থিত শহীদ রাসেলের কবরে প্রথমে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর সেখানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কবর জিয়ারত শেষে শহীদ রাসেলের বাসভবনসংলগ্ন স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।

এ সময় কশব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রশিদ এবং ইউনিয়ন পরিষদ সচিব আহম্মদসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও শহীদ রাসেলের শোকসন্তপ্ত বাবা, পরিবারের সদস্য, নিকটাত্মীয়, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় মুসল্লিরা এই দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া মাহফিলে শহীদ রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সইবার ধৈর্য দানের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলার বোরহানউদ্দিনে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


ভোলার বোরহানউদ্দিনে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হাসাননগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ অভিযুক্ত ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় সংযুক্ত রয়েছে এক সাবেক ইউপি সদস্যকেও।

পুলিশ এবং মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিদ্যালয় ছুটির পরে প্রধান শিক্ষক মহিউদ্দিন শিশুটিকে ভবনের তৃতীয় তলার স্টোর রুমে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রেক্ষিতে বুধবার (২২ জুলাই) ভুক্তভোগী শিশুর পরিবারের তরফ থেকে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করার পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্ত প্রধান শিক্ষক মহিউদ্দিন এবং সহযোগী সাবেক ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করে।

মামলার বাদী ও ভুক্তভোগী শিশুর দাদা অভিযোগ করেন, বিদ্যালয় ছুটির পর তৃতীয় তলার স্টোর রুমে নিয়ে নাতনিকে ধর্ষণ করা হয়। শিশুটি চিৎকার করতে গেলে অভিযুক্ত তার মুখ চেপে ধরে মেরে ফেলার হুমকি দেন। পরে কাউকে কিছু না বলার জন্য শিশুটির হাতে ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য বাচ্চু এবং আওয়ামী লীগ নেতা ফিরোজ মেম্বার রাতে ভুক্তভোগীর দাদা-দাদির বাড়িতে গিয়ে সমঝোতার চেষ্টা করেন এবং ওই সময় তারা ১০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করেন। তবে ভুক্তভোগী পরিবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

পরদিন সকালে ঘটনার সত্যতা জানতে ভুক্তভোগীর স্বজনরা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে প্রশ্ন করলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। প্রধান শিক্ষক তাদের কিল-ঘুষি ও মারধর করেন। পরে বাচ্চু মেম্বার, ফিরোজ মেম্বার ও নূরউদ্দিনের অনুসারীরা ভুক্তভোগী শিশুর মামা, দাদা ও দাদির ওপর হামলা চালিয়ে তাদের আহত করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অবশ্য, প্রধান শিক্ষক মহিউদ্দিন সকল অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, তিনি কোনও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। তার দাবি এটি বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির খাবার বিতরণকে কেন্দ্র করে বহিরাগত লোকজন বিদ্যালয়ে এসে ক্লাস চলাকালীন তার ওপর হামলা চালিয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। মামলায় অভিযুক্ত প্রধান শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%