ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ফ্লাইওভারে দুর্ঘটনা: বিকল ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু


ফ্লাইওভারে দুর্ঘটনা: বিকল ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিকল ট্রাকের ওপর একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছে।

শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ২ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকায় ফ্লাইওভারের ওপর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তি সাইফুল ইসলাম শাকিল (২৭) নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৩৩ জন গ্রেফতার

আহতদের মধ্যে রয়েছেন ট্রাকচালক রনি মিয়া (৩০) এবং তার সহকারী রুবেল (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফ্লাইওভার থেকে টঙ্গী স্টেশন রোডে নামার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে আটকে যায়। এ অবস্থায় ট্রাকটির চালক ও সহকারী দুজন আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের ওপরই অবস্থান করছিল।

এ সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি কাভার্ডভ্যান টাকটিকে সজোরে ধাক্কা দেয়। এই সংঘর্ষের তীব্রতায় কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত হন চালক সাইফুল ইসলাম শাকিল। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, দুর্ঘটনার পর আহত ট্রাকচালক ও তার সহকারীকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ঋণের বোঝা ও বনদস্যুদের শঙ্কায় পাইকগাছার জেলেদের সাগরে যাওয়ার প্রস্তুতি, নৌকা ও জাল গোছাতে ব্যস্ত

তিনি மேலும் জানান, নিহত চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামরিক অভিযানে ত্রেন দে আরাগুয়ার শীর্ষ নেতা নিহত, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


সামরিক অভিযানে ত্রেন দে আরাগুয়ার শীর্ষ নেতা নিহত, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়াভিত্তিক আন্তর্জাতিক অপরাধী সংগঠন ত্রেন দে আরাগুয়ার (টিডিএ) প্রধান নিনো গেরেরো মার্কিন সামরিক হামলায় নিহত হয়েছেন। তিনি বলেন, ভেনেজুেলার সঙ্গে সমন্বয় করে এই অভিযান পরিচালিত হয়েছে।

শুক্রবার রাত নজনের দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, তার নির্দেশে মার্কিন সাউদার্ন কমান্ড খুব দ্রুত ও প্রাণঘাতী সামরিক অভিযান চালিয়ে গেরেরোকে সফলভাবে হত্যা করেছে।

ট্রাম্প আরও জানান, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে এটি পরিচালিত হয়েছে। তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে খুব ভালোভাবে কাজ করছি।’

তবে হামলাটি কোথায় পরিচালিত হয়েছে সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট কোনো বিস্তারিত তথ্য দেননি। তিনি শুধু উল্লেখ করেছেন, এই অভিযানের ফলে ত্রেন দে আরাগুয়ার সদস্যরা ভেনেজুয়েলা কিংবা বিশ্বের কোথাও নিরাপদ আশ্রয় পাচ্ছে না।

ট্রাম্পের পোস্টের সঙ্গে ১০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে গাছপালায় ঘেরা একটি স্থাপনায় আকাশ থেকে হামলার দৃশ্য স্পষ্ট দেখা যায়। বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়, কিন্তু ভিডিওতে কোনো ব্যক্তিকে স্পষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্র ত্রেন দে আরাগুয়াকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিন্হিত করেছে। অভিযোগ রয়েছে, ভেনেজুয়ায় জন্ম নেওয়া এই অপরাধী চক্র বর্তমানে কলম্বিয়া, পেরু, চিলির মতো বিভিন্ন দেশে সক্রিয়।

নিহত নিনো গেরেরোর আসল নাম হেক্টর রাস্টেনফোর্ড গেরেরো ফ্লোরেস। তার বিরুদ্ধে গত ডিসেম্বরে নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে সংঘবদ্ধ অপরাধ, মাদক পাচার এবং অস্ত্র-সংক্রান্ত একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল।

মার্কিন অ্যাটর্নি জে ক্লেটন বলেন, গেরেরো ফ্লোরেস ভেনেজুয়েলার একটি কারাগারভিত্তিক গ্যাং থেকে ত্রেন দে আরাগুয়াকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনে রূপান্তরের মূল পরিকল্পনাকারী ছিলেন।

তিনি আরও জানান, তার নেতৃত্বে সংগঠনটি উত্তর ও দক্ষিণ আমেরিকা ছাড়াও ইউরোপে সহিংসতা, চাঁদাবাজি, মানবপাচার এবং মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল।

উল্লেখ্য, গেরেরো ফ্লোরেসকে গ্রেপ্তার বা দোষী সাব্যস্ত করার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। তবে ট্রাম্পের দাবির বিষয়ে এখনও ভেনেজুয়েলার কর্তৃপক্ষ কিংবা স্বাধীন কোনো সূত্র থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

তথ্যসূত্র: এএফপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

আজ মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকার বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে এই তথ্যটি এক বার্তায় তারা জানায়।

ওই বার্তায় উল্লেখ করা হয়েছে, এলএনজি সরবরাহের জন্য একটি ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনাল জরুরি রক্ষণাবেক্ষণের কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহে হ্রাস ঘটছে। এর ফলস্বরূপ, শনিবার (১২ জুন) মধ্যরাত পর্যন্ত তিতাস গ্যাস কোম্পানির অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ সৃষ্টি হতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সবুজ বাংলাদেশ গড়ার জন্য বৃক্ষরোপণ, রোপিত চারার রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছর মেয়াদী এ কর্মসূচির আওতায় ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে শনিবার (১৩ জুন) সকালে উপজেলার গাংগাইর এলাকায় এই কর্মসূচী উদ্বোধন করা হয়।
উপজেলার গাংগাইর রক্তিপাড়ার খননকৃত কোচিয়া খালের পাড়ে তালের চারা রোপন করে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো: জুবায়ের হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিন প্রমূখ।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে ১ হাজার তালের চারা রোপণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিথ্যা প্রচারণাকে বেশি গুরুত্ব দিচ্ছে জামায়াত: নাসির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


মিথ্যা প্রচারণাকে বেশি গুরুত্ব দিচ্ছে জামায়াত: নাসির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, জামায়াত তথ্যের চেয়ে বয়ানকে এবং সত্যের চেয়ে মিথ্যা প্রচারণাকে বেশি গুরুত্ব দিচ্ছে।

তিনি শনিবার (১৩ জুন) তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই মন্তব্য করেন।

ওই পোস্টে নাসির উদ্দিন নাসির লিখেছেন, আবারও প্রমাণিত হলো, জুলাই-আগস্ট পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে জামায়াতের আমির, ছাত্রশিবিরের নেতাকর্মী এবং শিবির-নিয়ন্ত্রিত বট ও ফেক আইডিগুলো থেকে। পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টা বারবার স্পষ্ট হয়ে উঠেছে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে প্রথম থেকেই ঘটনাটিকে অপহরণ ও ‘গুম’ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। তাদের শীর্ষ পর্যায়ের নেতাদের বক্তব্য এবং অনলাইন সমর্থকদের প্রচারণায় এমন একটি ধারণা তৈরি করা হয় যেন এটি রাষ্ট্রীয় সংশ্লিষ্টতার কোনো গুরুতর ঘটনা। অথচ ‘গুম’ শব্দটি কোনো সাধারণ অভিযোগ নয়; এটি একটি ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, যার সঙ্গে রাষ্ট্রীয় সম্পৃক্ততার প্রশ্ন জড়িত থাকে।

Untitled-3

তিনি আরও লিখেছেন, এখন পুলিশি তদন্তের প্রাথমিক তথ্য বলছে, ঘটনাটি অপহরণ বা গুম নয়। বরং সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা সামনে এসেছে। যদি তদন্তে প্রকাশিত তথ্যগুলো সত্য হয়ে থাকে, তাহলে প্রশ্ন উঠবে—কোনো রাজনৈতিক দল কি এত বড় অভিযোগ উত্থাপনের আগে ন্যূনতম যাচাই-বাছাইয়ের প্রয়োজনও অনুভব করে না? আরও উদ্বেগের বিষয় হলো, অভিযোগের সত্যতা যাচাইয়ের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিতভাবে ‘গুম’ বয়ান ছড়িয়ে দেওয়া হয়েছে। একটি অপ্রমাণিত ঘটনাকে কেন্দ্র করে আবেগ উসকে দেওয়া হয়েছে, রাষ্ট্র ও বিভিন্ন প্রতিষ্ঠানকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, অথচ পরে যখন ভিন্ন তথ্য সামনে এসেছে তখন সেই প্রচারণার দায় কেউ নিচ্ছে না।

নাসির লিখেছেন, বারবার দেখা যাচ্ছে, তথ্যের চেয়ে বয়ানকে এবং সত্যের চেয়ে মিথ্যা প্রচারণাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজনৈতিক বক্তব্য যদি যাচাইকৃত তথ্যের পরিবর্তে অনুমান, গুজব কিংবা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারের ওপর দাঁড়ায়, তাহলে তা শুধু রাজনৈতিক সংস্কৃতিকেই ক্ষতিগ্রস্ত করে না; বরং প্রকৃত গুম, অপহরণ বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর গুরুত্বও কমিয়ে দেয়।

ছাত্রদলের সাধারণ সম্পাদক লিখেছেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ সত্যভিত্তিক অবস্থান প্রত্যাশা করে, প্রোপাগান্ডা নয়। জিসান ইস্যুতে অন্তত এটুকু স্পষ্ট হয়েছে যে, অভিযোগ তোলার ক্ষেত্রে যতটা তৎপরতা দেখানো হয়েছে, তথ্য যাচাইয়ের ক্ষেত্রে তার সামান্য অংশও দেখা যায়নি। রাজনৈতিক অঙ্গনে এই প্রবণতা গণতন্ত্র, মানবাধিকার এবং জনআস্থার জন্য মোটেও শুভ নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%