ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ময়মনসিংহে জামায়াত নেতার সাংগঠনিক পদ স্থগিত


ময়মনসিংহে জামায়াত নেতার সাংগঠনিক পদ স্থগিত

জামায়াতে ইসলামীর সাংগঠনিক নীতিমালা লঙ্ঘন করে নারী শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করায় ময়মনসিংহের ফুলপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম কিবরিয়ার আমির ও রুকন (সদস্য) পদটি স্থগিত করা হয়েছে। একইসঙ্গে, সংগঠনের বিধান অনুযায়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন মাস্টারকে ফুলপুর উপজেলার ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ অনুষ্ঠানে, ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর বিদ্যমান সাংগঠনিক রূপরেখা অনুযায়ী, কোনো সদস্য বা রুকন যদি নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকেন, তবে তাদের রুকন পদ স্থগিত রাখার বিধান রয়েছে। সেই নীতিমালা অনুসারে প্রশাসনিক প্রয়োগ হিসেবেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একই স্থানে ২ দুর্ঘটনায় ৫ প্রাণহানি

উল্লেখ্য, অধ্যাপক গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে স্থানীয় ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন।

দলীয় কার্যালয় সূত্রে জানা গেছে, রুকন পদ স্থগিত হওয়ার কারণে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা আমিরের পদটি শূন্য হয়। ফলস্বরূপ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা জামায়াতের বর্তমান সেক্রেটারি জাকির হোসেন মাস্টার ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করবেন। সভায় জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়টি সম্পর্কে অধ্যাপক গোলাম কিবরিয়ার মোবাইলে বারবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

জেলা জামায়াতের আমির আব্দুল করিম জানান, তাকে আপাতত আমিরের পদ থেকে সরিয়ে রাখা হয়েছে। এটি দলীয় অভ্যন্তরীণ ব্যাপার।

আরও পড়ুন: মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবক মো. রায়হান নিহত

এদিকে, ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনার মধ্যে ফুলপুর উপজেলা আমিরের পদ স্থগিত হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন হামলার প্রতিশোধে আঞ্চলিক অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৮:২২ এম


মার্কিন হামলার প্রতিশোধে আঞ্চলিক অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি তেহরানের

মার্কিন হামলার বদলে মধ্যপ্রাচ্যের সেতু ও বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া জবাব ইরান দিয়েছে। দেশটির সেতু এবং বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও আঞ্চলিক পরিকাঠামো ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি তেহরান দিয়েছে। তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে, ইরানের এক সামরিক সূত্র স্পষ্ট জানিয়ে দেয়, তেহরানের সার্বভৌমত্ব ও দেশের ভেতরে হামলা হলে ওয়াশিংটন দাঁতভাঙা জবাব পাবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ ট্রাম্প এক বার্তায় সতর্ক করে বলেন, হরমুজ প্রণালির মাধ্যমে যাওয়া কোনো জাহাজে ইরান যদি ক্ষেপণাস্ত্র, রকেট বা ড্রোন দিয়ে হামলা চালায়, তবে প্রতিবারই মার্কিন বাহিনী তেহরানসহ দেশটির বিভিন্ন সেতু এবং বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালাবে।

মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির জবাবে ইরানি সামরিক সূত্রটি জানিয়েছে, হরমুজ প্রণালীর ওপর তেহরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তারা নিজেদের ভূখণ্ড ও পানিসীমায় কোনো হুমকি বরদাশত করবে না। তেহরান জানিয়েছে, যদি জাহাজ চলাচল নির্ধারিত নিয়ম মেনে এবং সমন্বয় করে করে, তবে হরমুজ প্রণালী সম্পূর্ণ নিরাপদ থাকবে। আমেরিকা যদি নতুন করে কোনো সামরিক দুঃসাহসিকতা দেখায়, তবে তা তাদের জন্য চরম অপমান বয়ে আনবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের অব্যাহত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে 'অপারেশন নাসর ২'-এর ২৫তম ধাপে জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ফের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। জর্ডানের কিং ফয়সাল এবং প্রিন্স হাসান বিমানঘাঁটিতে চালানো এই হামলায় এফ-ফিফটিন যুদ্ধবিমানের জন্য তৈরি সরঞ্জাম, হেলিকপ্টার হ্যাঙ্গার এবং শিপিং কনটেইনারে থাকা আটটি নতুন এমকিউ-নাইন ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনাও হতাহত হয়েছে।

আইআরজিসি স্পষ্ট বার্তা দিয়েছে, যদি মার্কিন আগ্রাসন অব্যাহত থাকে, তবে তারা এমন এক চূড়ান্ত অভিযানে যেতে প্রস্তুত, যার পর যুক্তরাষ্ট্রে জাতীয় শোক ঘোষণা ছাড়া উপায় থাকবে না। অন্যদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাগুলোতে এ পর্যন্ত ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ছয়শ' মানুষ আহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিভি পর্দায় আজ, ভারতের ম্যাচসহ গুরুত্বপূর্ণ সব খেলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৪ এম


টিভি পর্দায় আজ, ভারতের ম্যাচসহ গুরুত্বপূর্ণ সব খেলা

আজ প্রথম টি-টোয়েন্টি সিরিজে ভারত ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে। ম্যাচটি বিকেল ৫টায় শুরু হবে। আজ লঙ্কা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে।

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ট্যুর অনুষ্ঠিত হবে। ম্যাচের সময় সকাল ৬-৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২ চ্যানেলে প্রচারিত হবে।

লঙ্কা প্রিমিয়ার লিগের কলম্বো ও ক্যান্ডির ম্যাচটি বেলা ৩-৩০ মিনিটে, যা দেখানো হবে টি স্পোর্টসে।

গল ও জাফনার মধ্যে রাত ৮টায় হতে চলা ম্যাচটিও ঩টি স্পোর্টসে দেখা যাবে।

প্রথম টি-টুয়েন্টি ম্যাচটি হচ্ছে জিম্বাবুয়ে ও ভারতের মাঝে, যা বিকেল ৫টায় ফ্যানকোডে প্রচারিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাক ও জর্ডানে মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকায় বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩২ এম


ইরাক ও জর্ডানে মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকায় বিস্ফোরণ

ইরাক-জর্ডানে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন করে শক্তিশালী হামলা চালিয়েছে ইরান।

মধ্যপ্রাচ্যের দুই পক্ষের চলমান উত্তেজনার মধ্যে বুধবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল শহর অন্তত ছয়টি বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে। একই সময়ে সেখানে স্থাপিত মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতে দেখা যায়।

অন্যদিকে জর্ডানের পূর্বাঞ্চলেও একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ বিস্ফোরণগুলি মার্কিন সেনা বহনকারী ঘাঁটিগুলোকে নিশানা করে চালানো হয়েছে বলে ইরানের স্থানীয় বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে। জর্ডানের 'মুম্বাফাক সালতি' বিমান ঘাঁটির অভ্যন্তরে একটি ড্রোন ভূপাতিত হওয়ার খবরও পাওয়া গেছে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, শত্রুভাবাপন্ন আগ্রাসনের জবাবে তাদের 'অপারেশন নাসর ২'-এর ২৫তম তরঙ্গের অংশ হিসেবে জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পুনরায় হামলা চালানো হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী, প্রাথমিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিংস ফয়সাল ও প্রিন্স হাসান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এফ-১৫ বিমান সাজানোর একটি স্থাপনা আঘাতপ্রাপ্ত হওয়ার পাশাপাশি মোতায়েনের অপেক্ষায় থাকা কন্টেইনারে রাখা আটটি নতুন এমকিউ-৯ ড্রোন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া, দুটি ড্রোন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন হেলিকপ্টার সংরক্ষণাগারে পরবর্তী হামলায় দুটি ভারী মার্কিন হেলিকপ্টারের ব্যাপক ক্ষতি সাধন এবং বেশ কয়েকজন সামরিক কর্মী হতাহত হওয়ার তথ্যও দাবি করেছে তেহরান।

নতুন স্যাটেলাইট ছবিতে কুয়েতের আহমাদ আল-জাবের বিমান ঘাঁটিতে ইরানি হামলার ধ্বংসাবশেষ স্পষ্ট হয়ে উঠেছে। আইআরজিসির দেওয়া তথ্য অনুযায়ী, তাদের হামলায় কুয়েতের ওই ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর একটি 'এএন/এফপিএস-১১৭' আগাম সতর্কীকরণ রাডার, একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং বিমান কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত একটি সামরিক স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সাবেক ইসরায়েলি বিমান বাহিনী প্রধান রান কোচাভ এ প্রসঙ্গে মন্তব্য করেছেন যে, জর্ডান ও উপসাগরীয় দেশগুলোর ঘাঁটিতে আঘাত হানার ফলে মার্কিন সামরিক অবকাঠামো ও তাদের নজরদারি ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরাক-জর্ডানে প্রাণহানির ঘটনা স্বীকার করে মার্কিন সেন্ট্রাল কমান্ড বার্তা দেওয়ার পর, দো্বর বিমান ঘাঁটিতে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই হামলা মার্কিন সামরিক আত্মরক্ষার ক্ষমতাকে আরও ভেঙে দেবে। তারা ভবিষ্যতে তাদের ওপর আরও শক্তিশালী ও সিদ্ধান্তমূলক হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনজুরিতে দীর্ঘ বিরতিতে যাচ্ছেন সালিবা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৪ এম


ইনজুরিতে দীর্ঘ বিরতিতে যাচ্ছেন সালিবা

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) চ্যাম্পিয়ন আর্সেনালের জন্য দুঃসংবাদ বয়ে এনেছেন ফরাসি ডিফেন্ডার উইলিয়াম সালিবা। পিঠের চোটের কারণে তিনি দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। তবে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, তার এখনই অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে না।

এই ২৫ বছর বয়সী সেন্টার-ব্যাকের পিঠের মারাত্মক চোটের ঘটনা ঘটে বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলার সময়। এর ফলে ইংল্যান্ডের বিপক্ষে দলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও তিনি মাঠে নামতে পারেননি। উল্লেখ্য, সালিবা টুর্নামেন্ট শুরুর আগে থেকেই পিঠের সমস্যায় ভুগছিলেন। তবে ফ্রান্সের সেমিফাইনাল পর্যন্ত যাত্রায় মূল একাদশে ৪টি ম্যাচ তিনি খেলেছেন।

বুধবার আর্সেনালের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে দেখা যায় যে, চিকিৎসকরা সালিবাকে অস্ত্রোপচার না করার পরামর্শ দিয়েছেন পুনর্বিবেচনার পর। কিন্তু উইলিয়ামকে অবিলম্বে একটি পরিকল্পিত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ধারণা করা হচ্ছে, তিনি দীর্ঘ সময় মাঠের বাইরে থাকবেন।

গত মৌসুমে আর্সেনালের প্রিমিয়ার লিগ জয় এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পেছনে সালিবার অনবদ্য ভূমিকা ছিল এবং তিনি ৫০টি ম্যাচে অংশ নিয়েছিলেন। আগামী ২২ আগস্ট কভেন্ট্রি সিটির বিপক্ষে লিগ শিরোপা ধরে রাখার লড়াই শুরু করতে যাচ্ছে আর্সেনাল। যেখানে সালিবার অনুপস্থিতি দলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে স্পেন। ঐতিহাসিক এই জয়ের পর বিশ্বজয়ী দুই তারকা ফাবিয়ান রুইস এবং গাভি নিজেদের জন্মশহ্রে ফিরে এক অদ্ভুত ও ঐতিহ্যবাহী সংবর্ধনার মুখোমুখি হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%