ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইবির ‘সঞ্চারী’ বাসে ইট নিক্ষেপ, পুলিশে হেফাজতে দুই অভিযুক্ত


ইবির ‘সঞ্চারী’ বাসে ইট নিক্ষেপ, পুলিশে হেফাজতে দুই অভিযুক্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ঝিনাইদহ রুটে চলাচলকারী ডাবল ডেকার বাস ‘সঞ্চারী’তে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। একটি মোটরসাইকেলের সঙ্গে বাসের ধাক্কা লাগাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবক বাসটি লক্ষ্য করে ইট ছুঁড়ে মারেন। এতে চালকের পাশের জানালার কাচ ভেঙে যায়। অল্পের জন্য রক্ষা পান বাস চালক ও শিক্ষার্থীরা।

রোববার (১৫ নভেম্বর) রাতে ঝিনাইদহের ভাটই বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ভাটই বাজার এলাকা পার করার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা দুই আরোহীর একটি মোটরসাইকেল বাসটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। রাস্তার নির্মাণকাজ চলমান থাকায় এক পাশের লেন বন্ধ থাকায় মোটরসাইকেলটি বাসের পাশে ধাক্কা লেগে বালুর ওপর পড়ে যায়। পরে আরোহীরা উঠে বাসকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন। এতে বাসের জানালার কাঁচ ভেঙে যায়।

আরও পড়ুন: যবিপ্রবির পিএমই ক্লাবে সভাপতি নোমান, সাধারণ সম্পাদক প্রান্ত

বাসটির চালক মিথুন বলেন, ‘আমি চলাচলের নির্ধারিত লেন দিয়ে যাচ্ছিলাম। বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল আসছিল। মোটরসাইকেলটি বালুতে পড়ে যাওয়ার পর আরোহীরা উঠে আমার দিকে ইট ছুঁড়ে মারে। পরে আমি সামনে গিয়ে বাস থামাই। তখন শিক্ষার্থীরা তাদের আটক করতে গেলে চেষ্টা করলে পালানোর চেষ্টা করেন এবং পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় দুই কিশোরকে পুলিশি হেফাজতে দেয়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেলের কর্মকর্তারা জানান, ঘটনার পর বাসে থাকা শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় যুবকদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে শৈলকূপা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের সহযোগিতায় শিক্ষার্থীদের নিয়ে বাসটি ক্যাম্পাসের উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১০টার দিকে বাসটি ক্যাম্পাসে পৌঁছায়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, জানতে পেরেছি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় মোটরসাইকেলের আরোহীরা ক্ষিপ্ত হয়ে বাস লক্ষ্য করে ইট ছুঁড়ে। এতে আমাদের শিক্ষার্থীরাও ক্ষিপ্ত হয়ে কয়েকজনকে আটক করে। ফলে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে প্রক্টরের তৎপরতায় শৈলকূপা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের আরোহীরা পড়ে যান। পরে তারা উঠে বাস লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন। এতে বাসের একটি জানালার কাঁচ ভেঙে যায়।

আরও পড়ুন: প্রতিবন্ধী শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ

পুলিশ বরাত তিনি বলেন, বর্তমানে ওই দুই কিশোর ও মোটরসাইকেলটি শৈলকূপা থানা-পুলিশের হেফাজতে রয়েছে। আগামীকাল এ বিষয়ে পরবর্তী আইনগত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় ৪৭০০ কৃষকের মাঝে বিনামুল্যে সরিষা বীজ ও সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি:

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ এম


নকলায় ৪৭০০ কৃষকের মাঝে বিনামুল্যে সরিষা বীজ ও সার বিতরণ

শেরপুরের নকলায় সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থ বছরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরে মাঝে সরিষা বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সার-বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান ও যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ ও শেরপুর জেলা সার-বীজ মনিটরিং কমিটির সদস্য দেলোয়ার হোসেন সাঈদী প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, কৃষকদল, যুবদল ও বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার কৃষক-কৃষানী ও উপজেলা কৃষি অফিসে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, উপজেলার ৪ হাজার ৭০০ জন কৃষকের মাঝে প্রতি জনে ১ কে.জি করে সরিষা বীজ, ১০ কে.জি করে ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কে.জি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার বিতরণ করা হচ্ছে। আগামী দুই-তিন দিনের মধ্যে সকল বিতরণ কাজ সম্পন্ন হবে বলে তিনি জানান। বিতরণকৃত এসব সরিষা বীজ ও সার কৃষকের মাঠে যথাযথ ব্যবহার হলে নকলা উপজেলার কৃষি ও কৃষকের উন্নয়নের পাশাপাশি সরিষার উৎপাদন বৃদ্ধি হবে; এতেকরে কৃষি অর্থনীতি অধিক সমৃদ্ধ হবে বলে তিনি আশাব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুবলার চরে রাসপূর্ণিমা ও পুণ্যস্নান ২২-২৪ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০২ এম


দুবলার চরে রাসপূর্ণিমা ও পুণ্যস্নান ২২-২৪ নভেম্বর

সুন্দরবনের দুবলার চরে আগামী ২২-২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাসপূর্ণিমা ও পুণ্যস্নান’। পুণ্যস্নান উপলক্ষে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের নিরাপদ যাতায়াতের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ পাঁচটি নির্ধারিত পথ তৈরি করেছে। দর্শনার্থীদের বিভিন্ন নদীপথে লঞ্চ, ট্রলার, স্পিডবোট এবং দেশি নৌকায় যাতায়াত করতে হবে। এই পথগুলো বনজ সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য নির্ধারণ করা হয়েছে। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বন বিভাগ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল দায়িত্ব পালন করবে।

অনুমোদিত পাঁচটি পথের মধ্যে প্রথম পথ হলো বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী হয়ে দুবলার চর। দ্বিতীয় পথ হলো কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বজবজা হয়ে আড়ুয়া শিবসা অতঃপর শিবসা নদী-মরজাত হয়ে দুবলার চর। তৃতীয় পথ নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদী হয়ে দুবলার চর। চতুর্থ পথ ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন-তিনকোনা দ্বীপ-বরাবর পশুর নদী হয়ে দুবলার চর এবং পঞ্চম পথ হলো বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানিয়েছেন, রাসপূর্ণিমায় পুণ্যস্নানে অংশগ্রহণের জন্য দর্শনার্থী ও তীর্থযাত্রীদের ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনের জন্য অনুমতি প্রদান করা হবে। প্রবেশের সময় এন্ট্রি পয়েন্টে লঞ্চ, ট্রলার ও নৌকার প্রবেশ ফি, অবস্থান ফি এবং লোকের সংখ্যা অনুযায়ী রাজস্ব আদায় করে পাস দেওয়া হবে। আবেদন করতে হলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। নৌযানগুলো নির্ধারিত রুটে শুধুমাত্র দিনের বেলায় চলাচল করতে পারবে। বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া কোথাও লঞ্চ, ট্রলার ও নৌকা থামানো যাবে না। ট্রলারে প্রয়োজনীয় সংখ্যক লাইফ জ্যাকেট বা বয়া সংরক্ষণ করতে হবে।

তিনি আরও জানান, প্রতিটি জলযানের গায়ে রং অথবা স্টিকার দিয়ে বিএলসি সিরিয়াল নম্বর ও তীর্থযাত্রীর সংখ্যা উল্লেখ করা হবে। প্রবেশের সময় প্রত্যেককে একটি করে টিকিট বা টোকেন প্রদান করা হবে। সুন্দরবনের অভ্যন্তরে অবস্থানকালে সেটি সঙ্গে রাখতে হবে। প্রতিটি লঞ্চ, নৌকা ও ট্রলারকে আলোরকোলে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে রিপোর্ট করতে হবে।

তিনি আরো বলেন, কোনো বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ব্যবহার ও বহন নিষিদ্ধ। যদি কারো কাছে কোনো আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, হরিণ মারার ফাঁদ, দড়ি, কুড়াল, করাত ইত্যাদি অবৈধ কিছু পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস বা চামচ বহন করা যাবে না। লঞ্চ, ট্রলার, নৌকায় এবং পুণ্যস্নান স্থলে মাইক বাজানো, পটকা, বাজি ইত্যাদি ফোটানোসহ সব ধরনের শব্দদূষণ নিষিদ্ধ। এ ছাড়া জাতীয় পরিচয়পত্র অথবা ইউপি চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া সনদের মূল কপি সঙ্গে রাখতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড গ্রহণ করলেন রুনা খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৩ এম


র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড গ্রহণ করলেন রুনা খান

বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন, যা এশিয়ার নোবেল হিসেবে পরিচিত। ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ২০২৬ সালের ৬৮তম এই পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হয়। পুরস্কারটি ফ্রিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের নাতি ফ্রান্সিসকো ম্যাগসাইসাই প্রদান করেন।

রুনা খান ১১ নভেম্বর অনুষ্ঠিত এক পাবলিক লেকচারে তাঁর কর্মজীবন, অগ্রযাত্রা ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। জনসেবামূলক কাজ ও সমাজে ইতিবাচক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার জন্য র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ডকে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে গণ্য করা হয়। তিনি ১৪তম বাংলাদেশি যিনি এই পুরস্কার লাভ করেন। ১৯৫৮ সালে সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের স্মরণে এই পুরস্কার প্রতিষ্ঠিত হয়। সাহস, সততা, জনসেবা এবং মানব উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠার পর থেকে ২৪টি দেশ ও অঞ্চলের ৩৫৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই পুরস্কারে ভূষিত হয়েছেন।

পুরস্কার গ্রহণের পর রুনা খান বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে আমি র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড গ্রহণ করছি। এ স্বীকৃতি আমি সেইসব প্রান্তিক মানুষের পক্ষ থেকে গ্রহণ করেছি, যারা আমাদের তাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের ভাগ্য উন্নয়নে সফলভাবে এগিয়ে যেতে সহযোগিতা করেছে ফ্রেন্ডশিপ পরিবার। ফ্রেন্ডশিপের মাঠপর্যায়ের সহযোদ্ধাদের নিরলস চেষ্টার ফলে আজ এমন সম্মানজনক পুরস্কার অর্জন সম্ভব হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমার বিশ্বাস, মৌলিক সুযোগ-সুবিধা কেবল ব্যক্তিগত ভোগের বিষয় নয়; বরং তা অন্যদের পাশে দাঁড়ানোর দায়িত্ব ও সুযোগ। এ বিশ্বাস থেকেই আমরা এমন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখি, যেখানে প্রত্যেক মানুষ আশা, সুযোগ ও মর্যাদা নিয়ে বাঁচতে পারবেন।’

র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান এডগার ও. চুয়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলেন, ‘টমি কোহ, রুনা খান ও বো চির জীবনপথ ভিন্ন হলেও তাঁদের প্রত্যেকের জীবন আমাদের মনে করিয়ে দেয়, জীবনে আমরা যে সত্যের মুখোমুখি হই, তার পরিপ্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্ত ও কাজই জীবনের প্রকৃত গতিপথ নির্ধারণ করে। তাঁরা কেউই ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেননি। বরং তাঁরা চারপাশের সমস্যাগুলো দেখেছেন, অন্যায়কে চিনতে পেরেছেন এবং উপলব্ধি করেছেন, এসব দেখে মুখ ফিরিয়ে থাকা তাঁদের পক্ষে সম্ভব নয়।’

ফ্রেন্ডশিপের মাধ্যমে দুই দশকের বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগণের মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবন-জীবিকার সুযোগ এবং অন্যান্য মৌলিক সেবা পৌঁছে দিতে কাজ করছেন রুনা খান। মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় তাঁর সাহস, দূরদর্শিতা, সহমর্মিতা ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

পুরস্কার প্রদানকারী সংস্থার মতে, দেশের সবচেয়ে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে রুনা খানের নিরলস প্রচেষ্টা এবং তাঁদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে তাঁর ভূমিকা বিশেষভাবে প্রশংসনীয়। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দর্শন ও মানবিক উদ্যোগের স্বীকৃতি হিসেবেই তাঁকে ২০২৬ সালের ৬৮তম র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

রুনা খানের সামাজিক ও মানবিক কাজের সূচনা ১৯৯৭ সালে। সে সময় দেশের দুর্গম চরাঞ্চল ঘুরে নদীভাঙন, বন্যা ও বারবার বাস্তুচ্যুতির কারণে মানুষের অসহায় জীবনযাপন প্রত্যক্ষ করেন তিনি। যমুনা-ব্রহ্মপুত্রের চরাঞ্চলে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা তাঁকে ভাবিয়ে তোলে। দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার তাগিদ থেকে ২০০২ সালে তিনি প্রতিষ্ঠা করেন ফ্রেন্ডশিপ।

শুরুতে ভাসমান হাসপাতালের মাধ্যমে দুর্গম চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের উদ্যোগ নেয় সংস্থাটি। দুই দশকের বেশি সময়ের পথচলায় ফ্রেন্ডশিপ এখন একটি সমন্বিত সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, জলবায়ু অভিযোজন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক নাগরিক সেবা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে সংস্থাটি। বর্তমানে এর কার্যক্রমের আওতায় প্রতিবছর প্রায় ৭৫ লাখ মানুষ সেবা ও সহায়তা পাচ্ছেন।

সমন্বিত উন্নয়নে ফ্রেন্ডশিপের উদ্যোগ

ফ্রেন্ডশিপের সমন্বিত উন্নয়ন দর্শনের প্রতিফলন সংস্থাটির উদ্ভাবিত ‘ইন্টিগ্রেটেড ক্লাইমেট অ্যাডাপটেশন সলিউশন’ (আইকাস)। এ পদ্ধতিতে জলবায়ু, স্বাস্থ্য, আর্থসামাজিক অবস্থা ও ভৌগোলিক প্রতিবন্ধকতাকে পরস্পর সম্পর্কযুক্ত বিষয় হিসেবে বিবেচনা করা হয়। ফলে উন্নয়ন কার্যক্রমও পরিচালিত হয় সমন্বিতভাবে।

জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে (এসডিজি) সামনে রেখে স্থানীয় জনগণের অংশগ্রহণে প্রকৃতিনির্ভর ও দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন সৃষ্টিকারী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে ফ্রেন্ডশিপ। পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণের প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্ট জনগণের প্রয়োজন ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়।

রুনা খানের নেতৃত্বে গড়ে ওঠা এ উন্নয়ন মডেল আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি পেয়েছে। ২০২৫ সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্ভাবনী উদ্যোগের জন্য ‘ফিক্স দ্য ক্লাইমেট’ বিভাগে মর্যাদাপূর্ণ আর্থশট পুরস্কার অর্জন করে ফ্রেন্ডশিপ। এ পুরস্কার অর্জনের মধ্য দিয়ে সংস্থাটি প্রথম ও একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে এ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিসিবিতে তিন দিনব্যাপী জ্যাকারি পোর্টেবল পাওয়ার স্টেশন প্রদর্শনী সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৪ এম


আইসিসিবিতে তিন দিনব্যাপী জ্যাকারি পোর্টেবল পাওয়ার স্টেশন প্রদর্শনী সম্পন্ন

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ‘২৮তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশনস ২০২৬’ শেষ হয়েছে। এই প্রদর্শনী রোববার সমাপ্ত হয়, যেখানে বিশ্বখ্যাত ব্র্যান্ড জ্যাকারির তিনটি নতুন মডেলের পোর্টেবল পাওয়ার স্টেশন উন্মোচন করা হয়।

১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সেমস-গ্লোবাল ইউএসএ (CEMS-Global USA) কর্তৃক আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনী দেশের সর্ববৃহৎ। নতুন মডেলগুলোর গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

অনুষ্ঠানে সিএসআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জ্যাকারি এক্সপ্লোরার E1000v2, E2000v2 ও E3000v2 মডেলগুলোর মোড়ক উন্মোচন করা হয়।

নতুন মডেলগুলো লিথিয়াম আয়রন ফসফেট (LiFePO4) ব্যাটারি প্রযুক্তি সমৃদ্ধ। এগুলো মাত্র এক ঘণ্টায় ৮০ শতাংশ চার্জ হতে সক্ষম এবং ব্যাটারির স্থায়িত্ব ১০ বছর পর্যন্ত। এই পাওয়ার স্টেশনগুলো বাসাবাড়ি, অফিস, প্রত্যন্ত অঞ্চল ও শিল্পকারখানায় নির্ভরযোগ্য বিদ্যুৎ ব্যাকআপ হিসেবে ব্যবহৃত হবে।

সিএসআইয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাসান বলেন, ‘দেশে লোডশেডিং ও জ্বালানি সংকট মোকাবিলায় জ্যাকারি পোর্টেবল পাওয়ার স্টেশন (পিপিএস) একটি যুগান্তকারী সমাধান। প্রদর্শনী উপলক্ষে আমরা ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় উপহারের ব্যবস্থা করেছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%