ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ার কারণ জানালেন চিকিৎসক


শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ার কারণ জানালেন চিকিৎসক

হার্ট অ্যাটাক যে কোনো সময় ঘটতে পারে। বর্তমান সময়ে বয়সের বিষয়টিও হৃদরোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। তবে শীতকালে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। শীতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের স্বাভাবিক প্রতিক্রিয়ায় রক্তনালী সংকুচিত হয়ে যায় এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা বৃদ্ধি পায়, যার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল বা হৃদরোগের পূর্ব ইতিহাস রয়েছে, তাদের জন্য এ ঝুঁকি বেশি থাকে। তাপমাত্রা কমলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। কিন্তু কেন? এবং কীভাবে হৃদরোগের আশঙ্কা এড়ানো সম্ভব?

শীতে ঝুঁকি বাড়ানোর একটি প্রধান কারণ হচ্ছে শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। ভারতের বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারের কার্ডিয়োলজি বিভাগের ডিরেক্টর ডা. অঞ্জন সিয়োটিয়া মন্তব্য করেছেন, ‘ঠান্ডায় আপনার শরীরের তাপমাত্রা কমে গেলে রক্তনালিগুলো সংকুচিত হয়ে যায়। এর ফলে রক্তনালির অভ্যন্তরের পরিসর কমে যায় এবং রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। এর ফলে রক্তচাপ বৃদ্ধি পায়। তখন সারা শরীরে রক্ত পৌঁছে দিতে হৃদযন্ত্রকে অধিক পরিশ্রম করতে হয়। ফলে হার্টের ওপর চাপ বৃদ্ধি পায়। যদি করোনারি আর্টারিতে পূর্বে ব্লক থাকে, তাহলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে।'

ডা. অঞ্জন সিয়োটিয়া আরও উল্লেখ করেন, ঠান্ডা আবহাওয়া রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকেও প্রভাবিত করতে পারে। শীতে রক্তের প্লেটলেটের সক্রিয়তা এবং রক্তের ঘনত্ব বৃদ্ধি পায়। এর ফলে রক্ত জমাট বাঁধার প্রবণতা বৃদ্ধি পায়। যাদের ধমনি আগে থেকেই সংকুচিত, তাদের জন্য এই পরিবর্তন আরো বিপজ্জনক হয়ে দাঁড়ায়। কারণ রক্তের এই জমাট ধমনিকে আটকে দিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বৃদ্ধি করে।

আরও পড়ুন: ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা এক বছরের মধ্যে চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তিনি বলেন, শীতে শারীরিক সক্রিয়তা কমে যায়। শরীরচর্চার জন্য এনার্জি থাকে না। অধিকাংশ সময়ই জবুথবু হয়ে শুয়ে-বসে থাকার ইচ্ছা হয়। এর পাশাপাশি বিয়েবাড়ি, পিকনিকের আয়োজনও থাকে। ফলে ফ্যাটযুক্ত ও নোনতা খাবার গ্রহণের প্রবণতা বাড়ে। এতে শুধু ওজন বৃদ্ধি পায় না, বরং রক্তচাপ, কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রাও বৃদ্ধি পেতে থাকে। প্রতিটি বিষয়ই হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে।

চলুন জেনে নেওয়া যাক, যে লক্ষণে সতর্ক হওয়া প্রয়োজন—

হার্ট অ্যাটাকের কিছু লক্ষণ কখনোই অবহেলা করা উচিত নয়। বিশেষ করে বুকের মাঝখানে দীর্ঘক্ষণ ধরে ব্যথা, চাপ, টান বা ভারি ভাব। কারণ বুকের ব্যথা হাত, কাঁধ, পিঠ, ঘাড় বা চোয়ালে ছড়িয়ে পড়তে পারে। শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। ঠান্ডা ঘাম ঝরে। বমি বমি ভাব হয়। বমি বা মাথা ঘোরে। এবং হঠাৎ অস্বাভাবিক দুর্বলতা দেখা দেয়।

তবে সব হার্ট অ্যাটাকে তীব্র বুকের ব্যথা অনুভূত হয় না। বিশেষ করে নারী, বয়স্ক এবং ডায়াবেটিসে আক্রান্তদের ক্ষেত্রে অস্বাভাবিক ক্লান্তি, শ্বাসকষ্ট বা পেটের উপরের দিকে অস্বস্তির মতো লক্ষণও দেখা দিতে পারে।

আরও পড়ুন: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯

হার্ট অ্যাটাক প্রতিরোধে নিজেকে সুস্থ রাখার কয়েকটি উপায় জেনে নিন।

১. রক্তচাপ, শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন।

২. শীতেও শরীরকে সচল রাখুন। হালকা শরীরচর্চা করুন।

৩. প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। পাতে রাখুন মৌসুমি শাকসবজি ও ফল।

আরও পড়ুন: হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৫

৪. কায়িক পরিশ্রমের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নিন।

৫. ধূমপান ও মদপান এড়িয়ে চলুন।

৬. ঠান্ডায় শরীরকে উষ্ণ রাখুন।

আরও পড়ুন: ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস সেন্টার চালু হচ্ছে: এমপি সরোয়ার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসুস্থতার কথা বলে মাহফিল থেকে ফিরে শ্যালকের স্ত্রীর ঘরে ভগ্নিপতি হাতেনাতে ধরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১২ পি.এম


অসুস্থতার কথা বলে মাহফিল থেকে ফিরে শ্যালকের স্ত্রীর ঘরে ভগ্নিপতি হাতেনাতে ধরা

রংপুরের তারাগঞ্জে শ্যালকের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম, বয়স ২৮ বছর, এবং তার বাড়ি রংপুর মহানগরে।

শুক্রবার দুপুরে তারাগঞ্জ উপজেলার শ্যালকের বাড়িতে বেড়াতে যান তিনি। এরপর শ্যালককে সঙ্গে নিয়ে স্থানীয় একটি ধর্মীয় মাহফিলে অংশগ্রহণ করেন। অসুস্থতার কথা বলে তিনি মাঝপথে মাহফিল থেকে বিদায় নেন। কিন্তু নিজের বাড়িতে ফিরে না গিয়ে শ্যালকের বাড়িতে তার স্ত্রীকে ধর্ষণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাহফিলে থাকা অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর তার শ্যালককে জানান, শরীর খারাপ লাগছে। তিনি বলেন, ওষুধ কিনে বাড়ি ফিরে যাবেন এবং মাহফিল থেকে চলে যান। তবে তার শ্যালক মাহফিলে থেকে যান।

জাহাঙ্গীর নিজের বাড়িতে না ফিরে শ্যালকের বাড়িতে ফিরে যান। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্যালকের স্ত্রীকে ধর্ষণ করেন তিনি। ভুক্তভোগী নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে জাহাঙ্গীরকে আটক করেন। এ সময় তাকে মারধরও করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরকে নিজেদের হেফাজতে নেয়। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের কর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশের দাবি যুবলীগের সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১২ পি.এম


জামায়াতের কর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশের দাবি যুবলীগের সদস্য

কুমিল্লার তিতাসে পুলিশের হাতে আটক হওয়া এক ব্যক্তিকে জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে দাবি করে থানায় হট্টগোলের ঘটনা ঘটে। তবে পুলিশ জানায়, আটক ব্যক্তি যুবলীগের কর্মী।

শনিবার (২৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে তিতাস থানার চত্বরে এই ঘটনা ঘটে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, তিতাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লিপ্ত রয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। এ সময় উপজেলার কালাইগোবিন্দপুর গ্রামের যুবলীগ কর্মী মো. গিয়াস উদ্দিন সরকারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

শনিবার বিকালে গিয়াস উদ্দিনকে আদালতে পাঠানোর সময় উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাকে নিজেদের কর্মী দাবি করে পুলিশের গাড়ি আটকে দেন এবং দলীয় স্লোগান দেন। পুলিশ বিক্ষুব্ধ নেতাকর্মীদের সরিয়ে আটক ব্যক্তিকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা হয়। ঘটনাস্থলে ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং তাদেরও পাল্টা স্লোগান দিতে দেখা যায়।

তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রকৌশলী শামীম সরকার জানান, শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে বলরামপুর ইউনিয়নে তাদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মাগরিবের নামাজের পর বলরামপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন সরকারকে ছদ্মবেশে পুলিশ ধরে নিয়ে আসে।

তিনি বলেন, খবর পেয়ে তারা রাতেই থানায় গিয়ে ওসিকে বিষয়টি জানান এবং গিয়াস উদ্দিন তাদের কর্মী, এমন প্রমাণ দেন। তখন ওসি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সকালে আসতে বলেন। কিন্তু তাদের কিছু না জানিয়ে গিয়াস উদ্দিনকে আদালতে পাঠানোর জন্য পুলিশের গাড়িতে তোলা হয়। এ সময় তারা বিষয়টি জানতে চান।

থানায় হট্টগোলের বিষয়ে জানতে চাইলে শামীম সরকার বলেন, তারা কোনো হট্টগোল করেননি। সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন। তারাই হট্টগোল করার চেষ্টা করেছেন।

তিতাস থানার ওসি মমিরুল হক জানান, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সরকার লিপ্ত রয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। রাতে জামায়াতে ইসলামীর নেতারা গিয়াস উদ্দিনকে তাদের কর্মী দাবি করেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

ওসি আরও বলেন, ২৮ নভেম্বর বিকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গিয়াস উদ্দিনকে আদালতে পাঠানোর সময় তার স্বজন ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বাধা দেন। পরে পুলিশের কার্যক্রমের আওতায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের সরিয়ে আটক ব্যক্তিকে আদালতে পাঠাতে সক্ষম হন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাপলা চত্বরের ঘটনার প্রকৃত অপরাধীদের বিচার হবে: ধর্মমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


শাপলা চত্বরের ঘটনার প্রকৃত অপরাধীদের বিচার হবে: ধর্মমন্ত্রী

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা রক্ষার দাবিতে সমবেত আলেম-ওলামা ও তৌহিদি জনতার ওপর হামলার ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি।

শনিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আড়াইহাজার উপজেলা আন্তর্জাতিক শানে রিসালাত সম্মেলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শারীরিক অসুস্থতার কারণে সম্মেলনে সশরীরে উপস্থিত হতে না পারায় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন ধর্মমন্ত্রী।

সম্মেলনে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়া।

এতে বক্তব্য দেন আওলাদে রাসূল (সা.) মাওলানা সাইয়েদ আশহাদ রশিদী, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এমপি, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী আন নদভী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি রিজওয়ান রফিকী, মাওলানা ড. শুয়াইব আহমদ, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা এতেশামুল হক কাসেমী উজানী, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, মাওলানা এহতেশামুল হক সাখী, মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী ও মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসাসহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, মাশায়েখ এবং বিপুলসংখ্যক দ্বীনদার মানুষ।

ধর্মমন্ত্রী বলেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর ঐতিহাসিক শাপলা চত্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা রক্ষা এবং তাঁর শানে কটূক্তিকারী ব্লগারদের বিচারের দাবিতে দেশের লাখ লাখ তৌহিদি জনতা হেফাজতে ইসলামের তৎকালীন আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর নেতৃত্বে সমবেত হয়েছিলেন।

তিনি বলেন, সেই রাতের লোমহর্ষক ঘটনার কথাও সবাই জানেন। রাতের আঁধারে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিরস্ত্র, জিকিররত নবীপ্রেমিক আলেম-ওলামা ও দ্বীনদার মানুষের ওপর হামলা চালানো হয়েছিল। এতে অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত ও নির্যাতনের শিকার হয়েছেন।

শাপলা চত্বরে সমবেত মানুষের ত্যাগের কথা উল্লেখ করে কায়কোবাদ বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নবীপ্রেমিক মানুষ সেদিন ঢাকায় ছুটে এসেছিলেন। তাঁরা ঢাকার রাজপথ ও অলিগলি কিছুই চিনতেন না; তাঁরা চিনতেন আল্লাহকে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে। নবীজির ভালোবাসায় উদ্বুদ্ধ হয়েই তাঁরা নিজেদের জান-মাল উৎসর্গ করতে রাজধানীতে এসেছিলেন।

তিনি প্রশ্ন রেখে বলেন, নবীজির মর্যাদা রক্ষার দাবিতে রাজপথে আসা কি তাঁদের অপরাধ ছিল?

ধর্মমন্ত্রী বলেন, নবীজির মর্যাদা রক্ষার জন্য তাঁরা জীবন দিয়েছেন, জান-মাল উৎসর্গ করেছেন। তাঁদের সেই ত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, আমাদের সরকার ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাসহ বিভিন্ন হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করি, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা রক্ষায় নিজের অবস্থান তুলে ধরে কায়কোবাদ বলেন, ‘আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা রক্ষার জন্য আমি নগণ্য কায়কোবাদ—আমার সাধ্য অনুযায়ী সবকিছু করতে প্রস্তুত আছি। নবীজির শান ও মর্যাদা রক্ষার প্রশ্নে কোনো আপস হতে পারে না।’

ধর্মমন্ত্রী পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, ‘হে নবী! আমি আপনার মর্যাদা সমুন্নত করেছি।’

তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। তাঁর পরে আর কোনো নবী আগমন করবেন না। আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত।

আলেম-ওলামা ও দ্বীনদার মানুষের প্রতি সরকারের অবস্থান তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত আমাদের সরকার আলেম-ওলামা ও দ্বীনদার মানুষের প্রতি সম্মানশীল এবং আলেমবান্ধব সরকার। দেশের ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় ব্যক্তিত্বদের মর্যাদা রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতার প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের ৮২ হাজার মসজিদের প্রায় ২ লাখ ৫০ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন। বাংলাদেশের ইতিহাসে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে দুই দিন ধরে হামলা, ট্রান্সফরমারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে দুই দিন ধরে হামলা, ট্রান্সফরমারে আগুন

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে টানা দুই দিন পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার গভীর রাতে পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে আবারও হামলা চালায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত। হামলার সময় তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। হামলাকারীরা গুলিও ছোড়ে। এর আগের দিনও একই উপকেন্দ্রে হামলার ঘটনা ঘটে।

পরপর দুই দিনের এই হামলায় গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাজনৈতিক অস্থিরতার সুযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থক বা দলটির সঙ্গে সংশ্লিষ্ট দুর্বৃত্তদের নাশকতার আশঙ্কা নিয়েও স্থানীয় পর্যায়ে উদ্বেগ রয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে মতিহার থানার খড়খড়ি এলাকায় পবা-২ উপকেন্দ্রের অভিযোগ কেন্দ্র কার্যালয়ে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত হামলা চালায়। তারা কার্যালয়ে ঢুকে গানপাউডার ছিটিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। এতে তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। আরও কয়েকটি বোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে।

বিস্ফোরণের ফলে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। দায়িত্বে থাকা লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হামলার পর কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগের দিনের হামলার পর উপকেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এ ঘটনায় থানায় এফআইআর করা হয়েছে। নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হয়েছিল। প্রথম দিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে রাখা হয়। পাশাপাশি পুলিশ প্রশাসনকে নিরাপত্তা ও টহল বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল।

তিনি বলেন, হামলার সময় কর্মীরা পাহারায় ছিলেন। পুলিশকে খবর দেওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছায়। তারপরও দুর্বৃত্তরা হামলা চালিয়ে পালিয়ে যায়।

নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির জানান, পরপর দুই দিনের হামলায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপকেন্দ্রের কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে। হামলাকারীদের মুখ বাঁধা ছিল বলেও জানান তিনি।

মনির বলেন, হামলাকারীরা কার্যালয়ে ঢুকে গুলিবর্ষণ ও পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরানোর চেষ্টা করে। পরে স্টাফরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান। পরপর দুই দিন এমন হামলার পর নিরাপদে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, আগের দিনও উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল। তবে সেদিন আগুন লাগেনি। দ্বিতীয় দিনের ঘটনায় বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিস্ফোরণের কারণে কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে আগুন নিয়ন্ত্রণে এনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, বিদ্যুৎ সরবরাহের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে ধারাবাহিক হামলা শুধু কর্মীদের নিরাপত্তাই বিঘ্নিত করছে না, জনসেবামূলক কার্যক্রমকেও ঝুঁকির মুখে ফেলছে। উপকেন্দ্র ও বিদ্যুৎ স্থাপনাগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা, পর্যাপ্ত পুলিশি পাহারা এবং নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%