০১:৪৮ পি.এম
ঢালিউডের চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবারও পূজা উদ্যাপনে মেতে উঠেছেন, যা প্রতিবছরের রীতি। পূজার দিনগুলোতে তিনি নিজের স্টাইল অনুযায়ী সাজবেন।
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই মিমের ভিন্ন পোশাক ও সাজ থাকবে। মিম পূজার দিনগুলোতে পরিবারের সঙ্গে আনন্দে কাটাতে পছন্দ করেন।
এবারের পূজার পরিকল্পনা সম্পর্কে মিম সংবাদমাধ্যমে মন্তব্য করেন,
"প্রত্যাশা করছি, সবাই মিলে অনেক সুন্দরভাবে এবং সুন্দর পরিবেশে যেন পূজার দিনগুলো কাটাতে পারি। একা নয়, সবাই মিলে যেন আনন্দ করতে পারি। পূজার উৎসব শুরু হয়ে গেছে। প্রতিবারের মতো এবারও মন্দিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।"
আরও পড়ুন: অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, ভক্তদের মধ্যে আলোচনা
মিম আরও বলেন,
পূজার সময় তিনি অনেক উপহার পান। তবে উপহার পাওয়ার পাশাপাশি উপহার দেওয়ারও আনন্দ রয়েছে। দুটোতেই আনন্দ। এই আনন্দ আরও বৃদ্ধি পায়, যখন কাছের মানুষদের সঙ্গে ঘোরাঘুরি করা যায়। মিম আশা প্রকাশ করেন, "দুর্গাপূজার এ আনন্দ ও উৎসব আমাদের সবার হোক।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন