০৮:৫১ এম
দেশে সোনার দাম সবশেষ সমন্বয়ের মাধ্যমে আরো কমানো হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার (১৮ জুলাই) দেশের বাজারে সবশেষ সমন্বয়কৃত দামেই সোনার বিক্রি চলছে।
সবশেষ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম কমানোর কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই দিন ভরিতে সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি হিসেব করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। তাছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায় বেচাকেনা হচ্ছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দাম দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে।
তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ীর মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কার বিক্রয়ের দাম সাথে ভ্যাট যুক্ত রয়েছে, তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেয়া যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম অব্যাহত থাকবে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন