ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকান্ডের ৬দিন পর মামলা দায়ের, আসামি ৫১ জন


নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকান্ডের ৬দিন পর মামলা দায়ের, আসামি ৫১ জন

নড়াইলের বেন্দারচর এলাকায় নিহত কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা ও কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা হত্যাকাণ্ডের ছয়দিন পর মামলা দায়ের হয়েছে। ৫১ জনের নাম উল্লেখসহ মামলায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। নিহত জাসাস নেতা সোহেল মোল্যার ভাই জুয়েল রানা বাদী হয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কালিয়া থানায় মামলাটি দায়ের করেন। তবে মামলায় কাদের আসামি করা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।  

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তবে ঘটনার পর দুইজনকে আটক করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত ১৮ নভেম্বর বিকেলে মোটরসাইকেলযোগে মিছিল বের করেন। মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওইদিন সন্ধ্যায় বেন্দারচর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত ভাবে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় শাহিন ও সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করা হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তারা মারা যান। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পাঞ্চলে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আনসার ব্যাটালিয়ন সতর্ক অবস্থানে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


শিল্পাঞ্চলে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আনসার ব্যাটালিয়ন সতর্ক অবস্থানে

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও শ্রমিকদের বেতন বৃদ্ধি এবং শ্রমিককল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে। এই অবস্থায় শ্রমিক অসন্তোষকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যাতে অপতৎপরতা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা, মহাসড়কে যান চলাচল সচল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের ৯টি জেলায় মোট ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে ১৭ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বাহিনীর মহাপরিচালকের সুনির্দিষ্ট পরিকল্পনা ও বিচক্ষণ দিকনির্দেশনা মোতাবেক মোতায়েনকৃত সদস্যরা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও শিল্পকারখানার আশপাশে সতর্ক অবস্থান, নিয়মিত টহল ও নিবিড় নজরদারি পরিচালনা করছেন। পাশাপাশি বিশেষ স্ট্রাইকিং টিমগুলো যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং নাশকতা ও সহিংসতার অপচেষ্টা প্রতিহত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছে।

গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়কের পাশাপাশি নারায়ণগঞ্জের কাঠেরপুল ও জালকুড়িসহ গুরুত্বপূর্ণ এলাকায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরে আসা এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার পরিবেশ নিশ্চিত করতে সদস্যরা সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা কায়সার ওয়াদুদ বাবর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা কায়সার ওয়াদুদ বাবর গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় নিজ বাড়ি থেকে আ.লীগ নেতা কায়সার ওয়াদুদ বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মল্লিকপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া কায়সার ওয়াদুদ বাবর (৪৯) বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মল্লিকপুর গ্রামের আকছেদ আলীর পুত্র।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস জানিয়েছেন, গত ১৫ নভেম্বর দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধিত বিধানের ৬(২)(আ), ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে। বুধবার তাকে নাটোর আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। বাগাতিপাড়া থানা এলাকায় নাশকতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্দির ও গ্রামের রাস্তাঘাট শতভাগ উন্নয়ন নিশ্চিত করবে এমপি মোশারফ

আন্তর্জাতিক ডেস্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


মন্দির ও গ্রামের রাস্তাঘাট শতভাগ উন্নয়ন নিশ্চিত করবে এমপি মোশারফ
 
বগুড়ার নন্দীগ্রামে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় রাসপুঁজা অনুষ্ঠান পরিদর্ষন কালে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বাবু বলেছেন, মন্দীর ও গ্রামের রাস্তাঘাট শতভাগ উন্নয়ন নিশ্চিত করবে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। 
 
মঙ্গলবার (২৪শে নভেম্বর) সন্ধায় উপজেলার কল্যান নগর গ্রামে আয়োজিত রাস পুঁজা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় সম্প্রদায়টির আবেদন হিন্দুপাড়ার গুরুত্বপূর্ন রাস্তা পাকা করন সহ মন্দিরে বিশেষ অনুদান বিষয়টি এমপি মহোদয় নিশ্চিত করেছেন বলেও মাইকে ঘোষনা দেয়া হয়। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা যে আকাংখা নিয়ে আলহাজ্ব মোশারফ হোসেন কে এমপি নির্বাচিত করেছেন তিনি আবশ্যই তা পূরন করবেন। 
 
এসময় উপস্থিত ছিলেন, অত্র ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হাসান, পুঁজা মন্ডবের সভাপতি কার্তিক চন্দ্র মহন্ত, সেক্রেটারী বিকাশ চন্দ্র মহন্ত, ওয়াড বিএনপি নেতা আবুল কালাম আজাদ, রেজাউল করিম, পুঁজা কমিটির সদস্য বাবলু চন্দ্র মহন্ত, আমকমল মহন্ত, ঝন্টু মহন্ত, আন্টু মহন্ত, দিলীপ মহন্ত প্রমূখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় এসআরবি’র অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. সোহেল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


কুমিল্লায় এসআরবি’র অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. সোহেল গ্রেফতার

কুমিল্লা, ২৫ নভেম্বর, ২০২৬ : এসআরবি-১১ কর্তৃক জেলার ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে সদর দক্ষিণ মডেল থানার জাঙ্গালিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আজ বুধবার সকালে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন এসআরবি-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

এসআরবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল সদর দক্ষিণ মডেল থানার জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহেল (৩৫) গ্রেফতার হন।

গ্রেফতার হওয়া সোহেল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামের আবুল হোসেনের পুত্র।

এসআরবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংশ্লিষ্ট মামলায় আদালতের রায় ঘোষণার পর সাজা এড়াতে সোহেল আত্মগোপনে চলে যান। এরপর থেকে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে গ্রেফতার এড়িয়ে চলছিলেন।

গ্রেফতার আসামির বিরুদ্ধে ঘোষিত সাজা কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%