১২:৪৮ পি.এম
কুমিল্লা, ২৫ নভেম্বর, ২০২৬ : এসআরবি-১১ কর্তৃক জেলার ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে সদর দক্ষিণ মডেল থানার জাঙ্গালিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আজ বুধবার সকালে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন এসআরবি-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
এসআরবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল সদর দক্ষিণ মডেল থানার জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহেল (৩৫) গ্রেফতার হন।
আরও পড়ুন: বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা কায়সার ওয়াদুদ বাবর গ্রেপ্তার
গ্রেফতার হওয়া সোহেল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামের আবুল হোসেনের পুত্র।
এসআরবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংশ্লিষ্ট মামলায় আদালতের রায় ঘোষণার পর সাজা এড়াতে সোহেল আত্মগোপনে চলে যান। এরপর থেকে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে গ্রেফতার এড়িয়ে চলছিলেন।
গ্রেফতার আসামির বিরুদ্ধে ঘোষিত সাজা কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: শিল্পাঞ্চলে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আনসার ব্যাটালিয়ন সতর্ক অবস্থানে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন