১২:৪৯ পি.এম
ভারতের পক্ষ থেকে সৌদি আরবের রিয়াদ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট টাওয়ারে হুথিদের হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানানো হয়েছে। হামলায় দুই ভারতীয় নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ভারত সরকার অবিলম্বে হামলা বন্ধের জন্য আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, "এ ধরনের হামলা বেসামরিক মানুষের জীবনকে গুরুতর ঝুঁকির মুখে ফেলে।" এটি সৌদি আরবের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে বলেও জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, "এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।" ভারতের পক্ষ থেকে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে। এ ছাড়া, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের অব্যাহত সমর্থনের কথাও বলা হয়েছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় মূল্যস্ফীতি দুই বছরের রেকর্ড ছাড়িয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন