ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটি এলাকা থেকে ৫ সন্দেহভাজন গ্রেপ্তার


যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটি এলাকা থেকে ৫ সন্দেহভাজন গ্রেপ্তার

ব্রিটিশ পুলিশ যুক্তরাজ্যের একটি মার্কিন বিমানঘাঁটি এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে ইরানে হামলায় ব্যবহৃত হওয়ার সন্দেহ রয়েছে। তাদের গ্রেপ্তার করা হয়েছে বিস্ফোরক আইনে অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে।

সংবাদ মাধ্যম আলজাজিরা জানাচ্ছে, রবিবার ভোরে স্থানীয় সময় গ্লুচেস্টারশায়ার ওয়েলফোর্ড এলাকায় তিনটি সন্দেহজনক যানবাহনের খবর পাওয়ার পর সশস্ত্র পুলিশ অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করে। পরে কাউন্টার টেররিজম পুলিশ ঘটনাটির তদন্তে যুক্ত হয়। গাড়িগুলো ঘিরে ৪০০ মিটার নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে এবং সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল সেগুলো পরীক্ষা করছে।

ঘটনার পর আশপাশের প্রায় ৮৫টি বাড়ির বাসিন্দাকে নিরাপত্তার কারণে সরিয়ে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পাঁচজনই হেফাজতে আছেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

কাউন্টার টেররিজম পুলিশের সিনিয়র ন্যাশনাল কো-অর্ডিনেটর ভিকি ইভান্স বলেছেন, "তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।"

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ঘাঁটিটি হলো রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি। ব্রিটিশ সরকারের অনুমোদনে যুক্তরাষ্ট্র এই ঘাঁটি থেকে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানা গেছে।

জুলাই মাসে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) সতর্ক করে বলেছিল, যুক্তরাষ্ট্রের হামলায় ব্যবহৃত কোনো ঘাঁটি বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হতে পারে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় আলোচিত রবিউল হত্যা মামলার আসামি মারুফ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


আলফাডাঙ্গায় আলোচিত রবিউল হত্যা মামলার আসামি মারুফ গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের বহুল আলোচিত রবিউল ইসলাম শেখ ওরফে পাইচো (৫৫) হত্যা মামলার আসামি মারুফ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিনের গ্রাম্য বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে। কাশিয়ানী সদর বাজারের চায়ের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে রবিউল ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে রবিউল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত রবিউল ইসলাম শেখ টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামের সাত্তার শেখের ছেলে। তিনি কাশিয়ানী সদর বাজারে চায়ের দোকান চালাতেন।
এর আগে গত ২৬ জুন একই ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া গ্রামের উকিল শেখের বাড়ির সামনে মোটরসাইকেলে যাওয়ার সময় কলেজছাত্র সুমন শেখ (২৪)কে কুপিয়ে হত্যা করা হয়। সুমন ছিলেন রবিউল ইসলামের ভাতিজা। তিনি আলাউদ্দিন শেখের ছেলে এবং কাশিয়ানী এম.এ. খালেক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বড়ভাগ গ্রামে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও গ্রাম্য বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষ, হামলা-পাল্টা হামলা ও মামলা হয়েছে।
সুমন হত্যা মামলায় কয়েকজন আসামি গ্রেপ্তারের পর সম্প্রতি জামিনে বের হয়েছেন বলে স্থানীয়রা জানান। তবে তাঁদের কেউ রবিউল হত্যাকাণ্ডে জড়িত কি না, তা পুলিশ নিশ্চিত করেনি।

উল্লেখ্য, আড়াই মাসের ব্যবধানে একই বিরোধের জেরে চাচা-ভাতিজা দুজন নিহত হওয়ায় বড়ভাগ গ্রামসহ আশপাশের এলাকায় নতুন করে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে মামলার আসামি মারুফ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের হয়ে রেকর্ড গড়লেন অভিষিক্ত বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


যুক্তরাষ্ট্রের হয়ে রেকর্ড গড়লেন অভিষিক্ত বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

মার্কিন ফুটবলের নতুন বিস্ময়বালক বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে অভিষিক্ত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামার সময় তার বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন, যা তাকে যুক্তরাষ্ট্রের পুরুষ সিনিয়র জাতীয় ফুটবল দলের জার্সিতে এই কীর্তি গড়ার সুযোগ করে দেয়।

এই অভিষেকের ফলে, তিনি ২০০৬ সালে ফ্রেডি অদুর পর যুক্তরাষ্ট্রের ইতিহাসের চতুর্থ কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে পরিচিতি লাভ করেন। পাশাপাশি, গত দুই দশকের মধ্যে সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক ফুটবলার হিসেবে তিনি রেকর্ড বইয়ে নাম লেখাতে সক্ষম হয়েছেন।

ওরাল্যান্ডোতে পেরুর বিপক্ষে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেন। এই ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-১ ব্যবধানে সহজ জয় অর্জন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে মাদক নিয়ে বিরোধের অভিযোগ যুবককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


রাজশাহীতে মাদক নিয়ে বিরোধের অভিযোগ যুবককে হত্যা

 রাজশাহী নগরীতে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে আব্দুল বারী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিরাজশাহীতে মাদক নিয়ে বিরোধের অভিযোগ যুবককে হত্যাবার দিবাগত রাত ১টার দিকে নগরীর ডিঙ্গাডোবা বাকীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বারী ওই এলাকার বদরুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানায়, কয়েক দিন ধরে বহিরাগত কিছু যুবক ওই এলাকায় মাদক বিক্রি করছিল। শনিবার বিকেলে এ নিয়ে তাদের সঙ্গে বারীর বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে গভীর রাতে প্রায় ৫০ জন যুবক বারীকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে জানান স্থানীয়রা।

তাঁদের দাবি, বাড়ির বাইরে নেওয়ার পর ওই যুবকদের সঙ্গে বারীর ফের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যাকান্ডের ঘটেছে বলে তিনি শুনেছেন। রবিবার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্ত করা হয়েছে। এ ব্যপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরের ঘটনায় বিএনপি ক্ষুব্ধ ও বিব্রত, তবে জড়িত নয়: এমরান সালেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


মিরপুরের ঘটনায় বিএনপি ক্ষুব্ধ ও বিব্রত, তবে জড়িত নয়: এমরান সালেহ

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপির নাম জড়িয়ে প্রকাশিত সংবাদ ও বিভিন্ন বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, এসব ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। তবে বিএনপি এই ঘটনার জন্য ক্ষুব্ধ ও বিব্রত।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গরু বাজারে মাদকবিরোধী যুব সমাজের উদ্যোগে আয়োজিত সুপারস্টার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স এসব মন্তব্য করেন।

তিনি বলেন, জমি-সংক্রান্ত বিরোধের কারণে সৃষ্ট জটিলতা থেকে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কোনো প্রকার বাছবিচার ছাড়াই ‘বিএনপির চাঁদাবাজি ও দখলবাজি’ হিসেবে প্রচার করা হচ্ছে। তার দাবি, এসব ঘটনার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই।

এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ‘এই দুঃখজনক ঘটনায় বিএনপি ক্ষুব্ধ ও বিব্রত। তবে বিএনপি এতে জড়িত নয়। জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

তিনি সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিএনপির অঙ্গীকারের কথা উল্লেখ করে বলেন, মিরপুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বিএনপি ক্ষুব্ধ ও বিব্রত। দায়িত্ব পালনে কোনো দুর্বলতা, উদাসীনতা বা গাফিলতি থাকলে তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দুই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, অপরাধের দায় প্রমাণ ছাড়া বিএনপির ওপর চাপানো যাবে না। তবে বিএনপির নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হবে না।

এমরান সালেহ প্রিন্স আরো বলেন, এসব হামলা ও ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি দিতে হবে। বিএনপি কোনো অজুহাতে কোনো ঘটনার অপরাধীকে আড়াল করতে চায় না।

তিনি বলেন, ‘বিএনপি সরকারের থাকার সময়ে মিরপুরে দুঃখজনক ঘটনা ঘটেছে, এ জন্য বিএনপি দুঃখিত। বিএনপি জনগণের কাছে জবাবদিহি করে বলেই অপরাধীদের চিহ্নিত করছে। ঘটনার সময় নির্লিপ্ত থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে বিএনপির অবস্থান।’

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রসঙ্গে এমরান সালেহ প্রিন্স বলেন, জমি-সংক্রান্ত বিরোধের ঘটনাকে ‘বিএনপির চাঁদাবাজি বা দখল’ বলে যে প্রচার করা হয়েছে, তা বানোয়াট ও ভিত্তিহীন। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নির্ধারিত হওয়ার আগে বিএনপিকে দায়ী করা দুরভিসন্ধিমূলক।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই বাছবিচার না করে শুধু ভিউ বাড়ানোর জন্য বিএনপির বিরুদ্ধে কনটেন্ট ক্রিয়েটরের বক্তব্য ‘ঔদ্ধত্যপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত’। বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ সাকেরুল্লাহ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন ও মনিরুজ্জামান স্বাধীন, যুবদল নেতা আসাদুজ্জামান আসিফসহ ক্রীড়া সংগঠকেরা বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%