০৯:৫৬ এম
তরুণ ও উদীয়মান সাংবাদিক শাহিনের ২০তম জন্মদিন আজ। আজ (১০ জুন) তিনি জীবনের ১৯টি বসন্ত পেরিয়ে ২০ বছরে পদার্পণ করলেন। জীবনের এই বিশেষ ও আনন্দঘন মুহূর্তে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং তাঁর সকল সহকর্মী, পাঠক, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও সুস্থতা কামনা করেছেন।
সাংবাদিক শাহিন তাঁর সততা, বস্তুনিষ্ঠতা এবং কর্মনিষ্ঠার মাধ্যমে ইতিমধ্যেই সহকর্মী ও পাঠকদের মাঝে একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন। তরুণ বয়সেই সাংবাদিকতার মতো একটি চ্যালেঞ্জিং পেশায় যুক্ত হয়ে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
নিজের ২০তম জন্মদিনে অনুভূতি ব্যক্ত করে সাংবাদিক শাহিন বলেন:"জীবন থেকে আরও একটি বছর পেরিয়ে গেল। সাংবাদিকতার এই পথচলায় যারা সবসময় আমাকে সমর্থন ও অনুপ্রেরণা দিয়েছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আগামী দিনগুলোতে যেন আরও সততা ও সাহসিকতার সাথে দেশের কল্যাণে কাজ করে যেতে পারি, সেজন্য আমি সবার কাছে দোয়া ও দীর্ঘায়ু কামনা করছি।"
আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?
এদিকে সাংবাদিক শাহিনের ২০ বছর পূর্ণ হওয়া এবং শুভ জন্মদিনে তাঁর সহকর্মী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সরাসরি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। সবাই তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেছেন।
'তালাশ বিডি ' পরিবারের পক্ষ থেকেও তরুণ এই সংবাদকর্মীকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা। আগামী দিনগুলোতে তাঁর লেখনী আরও ধারালো হোক এবং তিনি তাঁর পেশাগত জীবনে সাফল্যের চূড়ায় পৌঁছান—আজকের এই দিনে এটাই আমাদের প্রত্যাশা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন