ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কার্যক্রম বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠানের


কার্যক্রম বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠানের

বাংলাদেশ ব্যাংক সংকটে থাকা পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধের প্রক্রিয়ায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করা হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন।

গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় দীর্ঘদিন ধরে সংকটে থাকা নয়টি আর্থিক প্রতিষ্ঠানের পরিস্থিতি পর্যালোচনা করা হয়। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বন্ধের প্রক্রিয়ায় নেওয়া পাঁচটি প্রতিষ্ঠান হলো- এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। অন্যদিকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্সকে পুনরুদ্ধারের সুযোগ দিয়ে তিন মাস সময় দেওয়া হয়েছে। যদি এ সময়ের মধ্যে ব্যক্তি আমানতকারীদের মূল অর্থ পরিশোধে সক্ষমতা দেখাতে ব্যর্থ হয়, তবে সেগুলোকেও রেজল্যুশন বা অবসায়ন প্রক্রিয়ার আওতায় আনা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তার কাছ থেকে জানা গেছে, বন্ধের সিদ্ধান্ত নেওয়া পাঁচটি প্রতিষ্ঠানে প্রায় ২৭ হাজার ব্যক্তি আমানতকারীর ২ হাজার ৭০০ কোটি টাকার আমানত রখা আছে। প্রথম ধাপে এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হবে। এরপর প্রশাসক নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর সম্পদ ও দায়-দেনা মূল্যায়ন করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণের হার এফএএস ফাইন্যান্সের ৯৯ দশমিক ৯৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৯৮ দশমিক ৫০ শতাংশ, আভিভা ফাইন্যান্সের ৯৩ দশমিক ৯৩ শতাংশ, পিপলস লিজিংয়ের প্রায় ৯৫ শতাংশ ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯৯ দশমিক ৪৪ শতাংশে পৌঁছেছে। উচ্চ খেলাপি ঋণ, তারল্য সংকট ও আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ার কারণে গত বছরের মে মাসে ২০টি এনবিএফআইকে কারণ দর্শানোর নোটিস দেয় বাংলাদেশ ব্যাংক। পরে তাদের পুনরুদ্ধার পরিকল্পনা মূল্যায়ন করে নয়টি প্রতিষ্ঠানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। ধারাবাহিক পর্যালোচনার পর বর্তমানে পাঁচটি প্রতিষ্ঠানকে অবসায়ন বা বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খাতসংশ্লিষ্টদের মতে, বিগত বছরগুলোতে অনিয়ম, দুর্বল সুশাসন ও ঋণ কেলেঙ্কারির কারণে এসব প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার অবনতি ঘটেছে। বিশেষ করে আলোচিত পি কে হালদারের বিরুদ্ধে পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, এফএএস ফাইন্যান্স ও বিআইএফসি থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে ২১ মার্কিন সামরিক স্থাপনায় হামলা করল ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১০:১০ এম


মধ্যপ্রাচ্যে ২১ মার্কিন সামরিক স্থাপনায় হামলা করল ইরানের

ইরানের পাল্টা হামলা আবারও মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর লক্ষ্য করে একটি ড্রোন হামলাসহ তারা বেশ কয়েকটি মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

এই অভিযানের সম্পৃক্ততা দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার সরাসরি প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে তেহরান। আইআরজিসি বুধবার (১০ জুন) ভোরে জানায়, অঞ্চলজুড়ে বিমান ও নৌঘাঁটিসহ ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে গার্ডস বাহিনী ঘোষণা দেয় যে, মার্কিন সামরিক অভিযান যদি অব্যাহত থাকে, তবে তারা আরও কঠোর পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি।

এছাড়া, গার্ডস বাহিনী বলেছে, তারা কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন হামলাও চালিয়েছে। কুয়েতের সামরিক বাহিনী পরে এ ঘটনাটি নিশ্চিত করে জানায় যে, তাদের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক সফলভাবে শত্রুপক্ষের আকাশ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক এবং কেশম দ্বীপসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের ব্যাপক ও সুনির্দিষ্ট হামলার পর তেহরান এই পাল্টা হামলা চালিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানে একটি টেলিযোগাযোগ টাওয়ারসহ ২০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে।

এদিকে, সংঘর্ষের ব্যাপক আঞ্চলিক বিস্তারে, আইআরজিসি জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়েও তথ্য দিয়েছে। রেভল্যুশনারি গার্ড আরও জানাচ্ছে, তারা মার্কিন আল-আজরাক ঘাঁটির চারটি আলাদা এলাকাকে লক্ষ্যবস্তু হিসাবে নিয়েছে, যার মধ্যে এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং একটি কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার অন্তর্ভুক্ত ছিল।

অন্যদিকে, জর্ডানের সেনাবাহিনী জানায়, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেখানে ধ্বংসাবশেষ পড়ে ছিল, তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

মঙ্গলবার মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ইরানের ভূপাতিত হওয়ার জবাবে যুক্তরাষ্ট্র তেহরানে হামলা শুরু করে। এর প্রতিক্রিয়া হিসেবে ইরানও মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পে-স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সরকারি কর্মচারীদের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১০:১৯ এম


পে-স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সরকারি কর্মচারীদের

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতৃবৃন্দ অবিলম্বে নবম জাতীয় পে-স্কেলের সুপারিশ পূর্ণাঙ্গ কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মঙ্গলবার (৯ জুন) একটি যৌথ বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ ও আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, প্রায় ১১ বছর আগে, ২০১৫ সালে অষ্টম পে-স্কেল নোটিফিকেশন অনুযায়ী সব গ্রেডের ক্ষেত্রে বার্ষিক বেতন বৃদ্ধির হার ৫ শতাংশ হওয়ায় নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনমান, জীবনধারণ এবং অর্থনৈতিক বাস্তবতায় যৌক্তিক হারে বেতন বৃদ্ধি করা হয়নি। তাছাড়া, একজন কর্মচারী যদি বেতন গ্রেডের শেষ ধাপে উন্নীত হয়, তবে পরবর্তী পদোন্নতি না হলে তার বেতন বৃদ্ধির আর কোনো সুযোগ থাকে না।

গত একযুগে ৫০ শতাংশের অধিক মূল্যস্ফীতি হওয়ায় একজন সরকারি কর্মচারীর মৌলিক চাহিদার খাদ্যসামগ্রীর দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এছাড়াও শিক্ষা ব্যয়, স্বাস্থ্য ব্যয় শিক্ষিত হারে বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে বিভিন্ন সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে প্রায় ১৯ লাখ ১৯ হাজার ১১১ জন কর্মচারী রাষ্ট্রের কাজে নিয়োজিত আছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, সরকারি কর্মচারীদের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ২৭ জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করে।

বিভিন্ন কর্মচারী সংগঠন ও অংশীজনের সঙ্গে প্রায় ১৮৪টি সভা ও ২ হাজার ৫৫২ জনের মতামত গ্রহণের মাধ্যমে চূড়ান্ত সুপারিশ গত ২১ জানুয়ারি সরকারের নিকট দাখিল করা হয়। তবে অদ্যাবধি বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়িত না হওয়ায় কর্মচারীদের মাঝে হতাশা ও ক্রমাগত ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে।

সরকারি কর্মচারীরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছেন যে, সম্প্রতি 'নবম জাতীয় পে-স্কেল' বাস্তবায়নের যৌক্তিক দাবির বিপক্ষে কিছু বিভ্রান্তিকর এবং নেতিবাচক মন্তব্য বিভিন্ন যোগাযোগ ও সামাজিক মিডিয়াতে প্রকাশিত হয়েছে। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির এক যুগ পর সিপিডি উল্লেখ করেছে যে, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে তা বাজারে মূল্যস্ফীতি আরও বাড়িয়ে তুলবে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমাবে এবং তাদের উপর তীব্র অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ম. নূরুল ইসলাম বলেন, বর্তমান সরকার নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কার্যকর করতে খুবই আন্তরিক। তার আন্তরিকতার ফলে বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। এ পর্যায়ে এসে এ ধরনের বক্তব্য দেওয়া উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন।

কর্মচারীদের দাবিকে অযৌক্তিক বা নেতিবাচকভাবে উপস্থাপন করা মোটেও কাম্য নয়; এতে কর্মচারীদের মনোবল ভেঙে পড়েছে।

আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মো. নজরুল ইসলাম বলেন, গত ১১ বছর, ২০১৫ সাল থেকে আজ পর্যন্ত নতুন কোনো পে-স্কেল বাস্তবায়িত না হওয়ায় সাম্প্রতিক বছরগুলিতে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতি চরমভাবে বেড়েছে। ফলে নির্দিষ্ট বেতনের সরকারি কর্মচারীরা তাদের পরিবারের স্বাস্থ্য, সন্তানের শিক্ষা, জীবনধারণ, জীবনমান, বাসস্থান, যাতায়াতসহ মৌলিক চাহিদা পূরণ করতে তীব্র আর্থিক সংকটে পড়েছেন, যা পূর্ববর্তী এবং বর্তমান বাজারের সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ হাজার কোটি টাকা ঋণ সহায়তা চায় ইসলামী ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১০:২৩ এম


১০ হাজার কোটি টাকা ঋণ সহায়তা চায় ইসলামী ব্যাংক

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক আবারও টাকার সংকটে পড়ে ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে।

চেয়ারম্যান নিয়োগের পর ব্যাংকের নানা বিতর্ক এবং চলমান আন্দোলনের কারণে গ্রাহকেরা এক সপ্তাহের মধ্যে ব্যাংকটি থেকে পাঁচ হাজার কোটি টাকার বেশি তুলে নিয়েছেন।

এ পরিস্থিতির কারণে গ্রাহকের চাহিদা সামাল দিতে ব্যাংকটি মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা ধার চাওয়ার আবেদন করেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী গণমাধ্যমকে জানান, ইসলামী ব্যাংক ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে। তবে এখনও টাকা দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্য সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১০:২৬ এম


মধ্যপ্রাচ্য সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে, ফের বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের মূল্য। ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার পর তেলের দাম বিশ্ব বাজারে বৃদ্ধি পেয়েছে। বুধবার, ব্যারেলপ্রতি তেলের দাম প্রায় এক শতাংশ বৃদ্ধি পায়।

র‌য়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুড ৮৩ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬৮ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৮৮ দশমিক ৯৭ ডলারে পৌঁছেছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে ইসরায়েল ও ইরান একে অপরের ওপর সরাসরি হামলা বন্ধ করায়, গতকাল মঙ্গলবার, ব্রেন্ট তেলের দাম ১৭ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় এবং ডব্লিউটিআই তেলের দাম ২৯ মে'র পর সর্বনিম্ন অবস্থানে আসে।

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে, ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর কাশম দ্বীপে হামলা করে মার্কিন সেনাবাহিনী। জবাবে পাল্টা হামলা চালিয়েছে তেহরানও।

উভয় দেশে হামলা-পাল্টা হামলার মধ্যে তেলের বাজারে এসেছে দুসংবাদ। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, সামনে এই তেলের বাজারে আরো অস্থিরতা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%