ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম


বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি নিয়ে অগ্রগতির সম্ভাবনা কমে যাওয়ার ফলে এবং হরমুজ প্রণালি দিয়ে ট্যাংকার চলাচল ধীর হয়ে যাওয়ায় বাজারে ভূ-রাজনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ বেড়েছে। এর ফলে বিশ্বাবাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।

বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার (১৭ আগস্ট) ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম সর্বোচ্চ ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯.৪০ ডলারে পৌঁছেছিল। এর পরবর্তীতে দাম ৭২ সেন্ট বেড়ে ৮৯.২০ ডলারে লেনদেন হচ্ছিল। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচার্স ৪৪ সেন্ট বেড়ে ৮২.৮৩ ডলারে দাঁড়িয়ে ছিল।

হরমুজ প্রণালীতে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) পরিচালিত ট্যাংকার এবং সৌদি আরামকোর একটি তেল শোধনাগারে হামলার ঘটনার পর গত সপ্তাহে উভয় ধরনের তেলের ফিউচার্সের দামই ৫ শতাংশের বেশি বেড়ে গেছে।

আরও পড়ুন: সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ

সপ্তাহান্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে ইরান এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত চলাকালে আমেরিকানদের পেট্রোলের সামান্য বেশি দাম মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন।

সিঙ্গাপুরে ফিলিপ নোভার মার্কেট ইনসাইটসের প্রধান প্রিয়াঙ্কা সচদেভা বলেন, আগস্টের শুরুতে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর তেলের দাম এখন প্রায় পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে। কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি সমাধানের সম্ভাবনা কমেছে এবং বাজারে ভূ-রাজনৈতিক ঝুঁকির প্রভাব আবারও বেড়ে গেছে।

যদিও হরমুজ প্রণালীতে নতুন করে আগ্রাসনের স্পষ্ট প্রমাণ না পাওয়া গেলে, বিশেষ করে ট্যাংকার বা তেল অবকাঠামোয় বড় ধরনের টানাপড়েনের খবর না এলে, এখান থেকে তেলের দাম আরও বাড়ার সুযোগ সীমিত বলে মনে করেন তিনি।

সোমবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, ট্যাংকারে হামলার পর সপ্তাহান্তে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। কেপলারের জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, শনিবার মাত্র পাঁচটি পণ্যবাহী জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে। রবিবার কোনো জাহাজই প্রণালীটি পার হয়নি। অথচ আগের সপ্তাহান্তে এই সংখ্যা ছিল ৩১টি।

আরও পড়ুন: এনসিপির নতুন কমিটিতে ৩ নেতার পদাবনতি, কারণ অজানা

এদিকে, সংযুক্ত আরব আমিরাত শুক্রবার হরমুজ প্রণালী অতিক্রমকারী এডিএনওসি পরিচালিত তৃতীয় একটি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করেছে। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম এ তথ্য জানায়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রণালীতে এডিএনওসির জাহাজ জড়িত আরও দুটি ঘটনার জন্যও ইরানকে দায়ী করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন জানে না বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৬ এম


শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন জানে না বাংলাদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে দেশটিতে আছেন সে বিষয়ে বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।’

সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’

 

ভারতীয় একটি সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরাতে আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে এমন প্রতিবেদন প্রকাশের বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, ওই প্রতিবেদনে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন কি না বা তিনি ঠিক কোন স্ট্যাটাসে অবস্থান করছেন, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। তাই ওই প্রতিবেদনের ভিত্তিতে মন্তব্য করা ঠিক হবে না।

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন পর্যন্ত স্পষ্টভাবে জানে না শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন। ফলে ভারতীয় আদালতের অনুমতির বিষয়টি কী অর্থে বলা হয়েছে, সেটিও পরিষ্কার নয়।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেঘালয়ে সালাহউদ্দিন আহমেদের অবস্থান এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার সঙ্গে শেখ হাসিনার বিষয়টির কোনো সম্পর্ক আছে কি না, জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, দুটি বিষয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই।

 

তিনি জানান, ২০১৫ সালে সালাহউদ্দিন আহমেদকে বাংলাদেশ থেকে অপহরণ করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল।

পরে ভারতের শিলংয়ে তাকে পাওয়া যায়। সেখানে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তিনি খালাস পান। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশে ফিরে আসেন।

এদিকে জুলাই আন্দোলনে ভূমিকার অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে তাদের ভূমিকার কারণে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং প্রায় ৩০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন।

এসব অপরাধের দায় আসামিদের নিতে হবে। ট্রাইব্যুনাল তাদের সর্বোচ্চ শাস্তি দেবেন বলে তারা প্রত্যাশা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমি এই বাংলাদেশ দলকে নিয়ে দারুণ রোমাঞ্চিত’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৯ এম


‘আমি এই বাংলাদেশ দলকে নিয়ে দারুণ রোমাঞ্চিত’

ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দল ইতিহাস সৃষ্টি করেছে। পূর্ণ শক্তির অস্ট্রেলীয়াকে, যারা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল, তাদেরই মাঠে নামিয়ে ৯ উইকেটের দারুণ জয় পেয়েছে। এই জয়ের কথা দেশের ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

ম্যাচের তৃতীয় দিনের শেষেও জয়ের সুবাস স্পষ্ট ছিল। কিন্তু দুই দিন বাকি থাকায় বাংলাদেশের সামনে পা হড়কানোর সুযোগ ছিল। অতীতে এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশ অনেকবার ম্যাচ হেরেছে। কিন্তু এবার ধারণা ছিল না যে তেমন কিছু হবে। হেসেখেলে ৯ উইকেট হাতে রেখে টাইগাররা জয়ী বন্দরে প্রবেশ করলো।

অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় – আহা! এমন সাফল্য দেশের ক্রিকেটে আসবে ভাবা যায়নি। যা কল্পনার বাইরে ছিল, তা বাস্তবের রূপ নিয়েছে। এমন একটি বিজয়ে ক্রিকেট বিশ্ব বাংলাদেশকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে।

বাংলাদেশের ক্রিকেটের একজন বড় সাপোর্টার হিসেবে পরিচিত ভারতের প্রখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনি বহুবার বাংলাদেশ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। এবারও তার প্রশংসা থেমে নেই।

হার্শা ভোগলে নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওতে জানিয়েছেন, ‘বাংলাদেশ তাদের ক্রিকেট ইতিহাসে অনেক স্মরণীয় মুহূর্ত অর্জন করেছে। কিন্তু এই ডারউইন জয়ের সঙ্গী অনেক কিছুই আগে করতে পারেনি। আমি চাইছিলাম ম্যাচ শেষ হওয়ার আগে দেখতে। তখন সবাই বলছিল, ম্যাচ তিন দিন যাবেনা? বাংলাদেশ দলের ক্রিকেটাররা বলেছিল, আমরা ম্যাচ পাঁচ দিন রাখতে চাই। তারপর তারা যে কিছুর সাক্ষী করলো, সেটা দারুণ।’

হার্শা বাংলাদেশ দল নিয়ে তার রোমাঞ্চের কথাও তুলে ধরেছেন, ‘দল নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। আমি অনেক ম্যাচ মাঠে গিয়েছি, যেখানেও বাংলাদেশ জয়ী হওয়ার সুযোগ পেয়েও পারেনি। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্টে তারা জিততে পারেনি। এবার আমি দেখছিলাম কিভাবে তারা ১৯৮ রানে অস্ট্রেলিয়াকে অলআউট করেছে। তরুণ তানজিদ হাসানের সেঞ্চুরি দেখে আমি অনেক আনন্দিত হয়েছি। আমরা তার কথা শুনছিলাম অনেক দিন। সে দারুণ সাদা বলের প্লেয়ার। লাল বলেও সে যেভাবে খেলেছে, সেটা অসাধারণ।’

হার্শা জুড়েছেন, ‘মুমিনুল হক, যিনি লাল বলের একজন নিয়মিত প্লেয়ার, তার সাথে তানজিদ যেভাবে জুটিবদ্ধ হয়েছে, সেখানেই আসল ভিত্তি গড়ে উঠেছে। অস্ট্রেলিয়াকে বার্তা দেওয়া হয়েছে, তোমরা ১৯৮ রানে অলআউট হয়েছো তাই বলে আমরা ১২০ রানে অলআউট হবো না। তার পর নাজমুল হোসেন শান্ত সবার দিক থেকে অবদান রেখেছে, মুশফিকুর রহিমও ভালো করেছে। মেহেদী হাসান মিরাজ তাদের এমন সুবিধা দিচ্ছে, যা আগে সাকিব আল হাসান দিত। তবে লেজের ব্যাটারদের অবদানও উল্লেখযোগ্য। তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ সবাই ব্যাট হাতে দলে সহযোগিতা করেছে। হয়তো তাদের রান ২০ পের করেনি, কিন্তু এগুলোও প্রয়োজন ছিল।’

ডারউইন মহাকাব্যের পর পরবর্তী টেস্ট সাউথ ম্যাকায়ে, আগামী ২২ আগস্ট অনুষ্ঠিত হবে। সিরিজের ফলাফল বর্তমানে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধীদল হয়েই আ. লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৩ এম


বিরোধীদল হয়েই আ. লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান জানিয়েছেন, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী এখন এমন অবস্থানে পৌঁছেছে যে, এটি আওয়ামী লীগের ‘সব বৈশিষ্ট্য’ অর্জন করেছে। তার দাবি, জামায়াত-শিবির বর্তমানে ‘জালিম সংগঠনে’ পরিণত হয়েছে।

তিনি বলছেন, ভবিষ্যতে ক্ষমতায় গেলে জামায়াত ভিন্নমতের প্রতি ন্যূনতম স্পেসও দেবে না।

রাশেদ খান এক বিবৃতিতে জানান, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করার পর জামায়াত-শিবির দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ‘পেশীশক্তির মহড়া’ দিয়েছে। অতীতে বিরোধী দলগুলোকে মজলুম ও বিনয়ী হিসেবে দেখা গেলেও বর্তমানে জামায়াতের আচরণে ভিন্ন চিত্র পরিলক্ষিত হচ্ছে।

তিনি জানিয়েছেন, পারিপার্শ্বিক অবস্থার কথা উল্লেখ করে মনে হচ্ছে, জামায়াত-শিবির সম্পূর্ণ জালিম সংগঠনে পরিণত হয়েছে। কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করে, আজকে আবার দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পেশীশক্তির মহড়া দিয়েছে জামায়াত শিবির। অতীতে আমরা বিরোধীদলকে সবসময় মজলুম ও বিনয়ী হিসেবে দেখেছি, কিন্তু এখন জামায়াত প্রধান বিরোধীদল হয়ে আওয়ামী লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে।

রাশেদ খান বলেন, ‘এরা ভবিষ্যতে ক্ষমতায় গেলে ভিন্নমতকে ন্যূনতম স্পেস দেবে না। গণঅধিকার পরিষদকে ধন্যবাদ জানাই এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য।'

তিনি বিশেষভাবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ তারা জামায়াতমুখী নেতাদের বিরুদ্ধে সচেতনতার ব্যবস্থা করছেন। জামায়াত শিবির কতটা ভয়ংকর তা এখন অন্তত গণঅধিকার পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপলব্ধি করতে পারছেন। এর মধ্যে সারাদেশে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে তিনি সাধুবাদ জানিয়েছেন।

সবশেষে রাশেদ খান আশা প্রকাশ করে বলেন, গণঅধিকার পরিষদের আর কেউ টকশো কিংবা বক্তব্যে জামায়াতি বয়ান দেবে না। জামায়াত ও তাদের সেক্রেটারি জেনারেল গণঅধিকার পরিষদকে নিয়ে আজকের যে জঘন্য বক্তব্য দিয়েছেন, তিনি তার তীব্র নিন্দা করেন।

তিনি বলছেন, এই দেশের গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদের পতনে জামায়াতের তুলনায় গণঅধিকার পরিষদের অবদান অনেক বেশি। যখন জামায়াত গুপ্ত ছিল, তখন গণঅধিকার পরিষদ রাজপথে ছিল। কিন্তু আজকের আস্ফালন দেখে মনে হচ্ছে তারা সব করেছে! তবে ইতিহাস তো বদলানো যায় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ভাড়া বাসা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৭ এম


ঢাকায় ভাড়া বাসা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া কক্ষে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

রোববার (১৬ই আগস্ট) রাতে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকায় রাজু সিটি সংলগ্ন মৃত আমির আলীর মালিকানাধীন বাড়ির একটি ভাড়া কক্ষের মেঝেতে নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকার মৃত আমির আলীর মালিকানাধীন বাসায় প্রায় সাত দিন আগে রাজমিস্ত্রির কাজের কথা বলে দুজন ব্যক্তি কক্ষটি ভাড়া নেন। প্রতিবেশীদের সঙ্গে তাদের তেমন কোনো যোগাযোগ ছিল না। গত কয়েকদিন ধরে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল।

সন্ধ্যার দিকে কক্ষটির ভেতর থেকে পচা দুর্গন্ধ ছড়াতে থাকলে প্রতিবেশীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে অবহিত করেন।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ঘরের মেঝেতে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহতের গলায় গামছা পেঁচানো ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, ঘরটির বাইরে থেকে তালা লাগানো ছিল। প্রাথমিক আলামত দেখে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। তবে বাড়িওয়ালা ওই ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্র কিংবা মোবাইল নম্বর সংরক্ষণ না করায় তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারে জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%