১০:৪০ পি.এম
পাবনা-২ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব মন্তব্য করেছেন যে নারীদের ভাগ্যন্নোয়নে বর্তমান বিএনপির সরকার দৃঢ়প্রতিজ্ঞ। কারণ, দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। এই অর্ধেক জনগণের উন্নয়ন ছাড়া দেশের কাঙ্খিত অগ্রগতি সম্ভব নয়। এই কারণে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড এবং পিঙ্কি বাস বা মহিলা বাস সার্ভিস চালু করার পাশাপাশি নারীদের উন্নয়নে নতুন নতুন প্রকল্প গ্রহণ করেছে।
মঙ্গলবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা মহিলাদলের সভাপতি হাজারী লুৎফুন নাহারের সভাপতিত্বে স্থানীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা মহিলাদলের সহ-সভাপতি লাভলী আক্তার ও শিল্পী খাতুন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদল নেতা গাজী মাজহারুল ইসলাম। সভায় মহিলাদলের ৪শতাধিক মহিলা নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন