ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপের সেরা খেলোয়াড় হলেন রদ্রি


বিশ্বকাপের সেরা খেলোয়াড় হলেন রদ্রি

২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল পুরস্কার স্পেনের মিডফিল্ডার রদ্রির কাছে এসেছে। টুর্নামেন্টজুড়ে তার অসাধারণ ধারাবাহিকতা, ম্যাচ নিয়ন্ত্রণ এবং নেতৃত্বের জন্য এই সম্মান তাকে প্রদান করা হয়েছে।

স্পেনের মাঝমাঠের প্রাণভোমরা রদ্রি পুরো বিশ্বকাপজুড়ে দলের খেলার ছন্দকে নিয়ন্ত্রণ করে আসছিলেন। আক্রমণ গড়ে তোলার কাজ থেকে শুরু করে রক্ষণে শক্তি প্রবর্তন, সব ক্ষেত্রেই তিনি ছিলেন অসাধারণ। অনেকের মতে, রদ্রি যেন মাঠের ‘অর্কেস্ট্রার পরিচালক’, যার নির্দেশনায় স্পেনের পুরো দল ছন্দে থাকতো।

এই স্বীকৃতির মাধ্যমে রদ্রি বিশ্ব ফুটবলের অন্যতম প্রখ্যাত মিডফিল্ডার হিসেবে আরও শক্তিশালীভাবে তার অবস্থান প্রতিষ্ঠা করলেন। এর আগেও তিনি ব্যালন ডি'অর, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, চারটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) অর্জন করেছিলেন। এবার তার গৌরবময় অর্জনের তালিকায় যুক্ত হলো বিশ্বকাপের শিরোপা এবং টুর্নামেন্টসের মর্যাদা।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

রদ্রির নেতৃত্বে, স্পেন মাঝমাঠে আধিপত্য বিস্তার করে ২০২৬ বিশ্বকাপ জয় করার স্বপ্ন পূরণ করেছে। এটি ব্যক্তিগত ও দলীয় দুটি ক্ষেত্রেই তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় সাফল্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ জয়ের পর তোরেস, ‘এই সাফল্য পুরো স্পেনের’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৯ এম


বিশ্বকাপ জয়ের পর তোরেস, ‘এই সাফল্য পুরো স্পেনের’

১৬ বছর পর দ্বিতীয় শিরোপা জয়ের স্বাদ পেল স্পেন। এই জয়ের নায়ক হলেন ফেররান তরেস। ১০৬ মিনিটে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে তিনি দলের জয় নিশ্চিত করেন। জয়সূচক গোল করার পর তিনি নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফরোয়ার্ড তারকা।

স্পেনের এই তারক, এ জয়কে ৪ কোটি ৭০ লাখ মানুষের বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, "শুধু আমার বা ওই ২৬ জন খেলোয়াড়ের নয়। ভাগ্যেই হয়তো লেখা ছিল যে দেশের মানুষের থেকে অনেক দূরে গিয়েই আমাদের জিততে হবে; তবুও আমরা তাদের যতটা সম্ভব নিজেদের কাছাকাছি অনুভব করিয়েছি। আমি শুধু সেই কাপটা উঁচিয়ে ধরতে চাই এবং তা শক্ত করে আঁকড়ে ধরতে চাই। আজকের এই দিনটির জন্য আমরা হাড়ভাঙা খাটুনি খেটেছি।"

ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেও ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছিলেন তরেস। তিনি বলেন, "এ এক বিশাল স্বস্তি। বিশ্বকাপ চলাকালীন আমাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল, কিন্তু ভাগ্য তো আগে থেকেই লেখা থাকে। ঈশ্বরকে ধন্যবাদ, যিনি আমাকে সবসময় এগিয়ে যাওয়ার শক্তি জোগান।"

২০১০ সালের প্রথম শিরোপার পর স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয় যে বেশ কঠিন ছিল, তা তিনি স্বীকার করে নেন। ফাইনালে গোল করে তারকা বনে যাওয়া এই ফুটবলার বলেন, "দিনশেষে, যেকোনো ফাইনালই কঠিন। যখন প্রতিপক্ষ হিসেবে (লিওনেল) মেসি থাকেন, তখন কিছুটা স্নায়ুচাপ কাজ করে ঠিকই; কিন্তু নিজেদের ফুটবল ও নিজেদের ওপর আমাদের সবসময়ই বিশ্বাস ছিল।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইয়ামালের বাজিমাত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৭ এম


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইয়ামালের বাজিমাত

মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপ জিতেছেন লামিন ইয়ামাল, আর্জেন্টিনাকে হারিয়ে। স্প্যানিশ ফুটবলারের জীবনে ১৯ সংখ্যা অদ্ভুতভাবে মিশে গেছে। তার বয়স, স্পেনের জার্সি নম্বর ১৯, আর বিশ্বকাপ জয়ের তারিখও ১৯ জুলাই।

বিশ্বকাপ ফাইনালের ছয় দিন আগে, ১৩ জুলাই ১৯তম জন্মদিন উদযাপন করেন ইয়ামাল। সেই দিন তার একমাত্র চাওয়া ছিল সতীর্থদের সঙ্গে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপে টিকে থাকা। তার সেই ইচ্ছা পূর্ণ হয়েছে এবং এদিন বিজয়ী ট্রফি তার হাতে এসেছে।

নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে স্পেন দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছে। শুরুর একাদশে থাকা ইয়ামাল পুরো ম্যাচের সময় আর্জেন্টিনার রক্ষণকে ব্যস্ত রেখেছিলেন।

পঞ্চম মিনিটে তার একটি শট আটকে দেন এমিলিয়ানো মার্তিনেস। নির্ধারিত সময়ের শেষদিকে ইয়ামালের বাঁকানো ফ্রি কিকও অসাধারণভাবে ফিরিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। যদিও ফাইনালে গোল বা সহায়তা পাননি, তবুও স্পেনের আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন বার্সেলোনার এই তরুণ।

ক্লাব বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পরলেও জাতীয় দলের হয়ে তিনি পরিচিত ১৯ নম্বর জার্সি পরে ছিলেন। এই জার্সিতে দুই বছর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার পর এবার বিশ্বকাপও জিতলেন তিনি।

১৯৫৮ সালের পেলের পর এবার কিশোর বয়সেই বিশ্বকাপে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ও হয়েছিলেন ইয়ামাল। স্পেনের নতুন প্রজন্মের সবচেয়ে বড় তারকা হিসেবে তিনি বিশ্বচ্যাম্পিয়নদের সংক্ষিপ্ত তালিকায় নাম লেখালেন।

বয়স ১৯, জার্সি ১৯, আর তারিখ ১৯। তিনটি ১৯ মিলিয়ে ইয়ামালের ফুটবল জীবনে যোগ হলো সবচেয়ে বড় অর্জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালিকে ছাড়িয়ে নতুন ইতিহাসের জন্ম দিল স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৫ এম


ইতালিকে ছাড়িয়ে নতুন ইতিহাসের জন্ম দিল স্পেন

বিশ্বকাপ জয়ের পাশাপাশি স্পেন আরেকটি ঐতিহাসিক রেকর্ড ভেঙে ফেলল।

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড তারা ভেঙে নতুন ইতিহাস তৈরি করেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রবিবার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলের জয়ের মাধ্যমে এই কীর্তি গড়ে স্পেন।

আন্তর্জাতিক মঞ্চে এটি তাদের টানা ৩৮তম অপরাজিত থাকার কীর্তি। এই মাধ্যমে তারা ৩৭ ম্যাচ অজেয় থাকা ইতালিকে ছাড়িয়ে যায়।

এই জয়ে সব মিলিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্পেন। ফাইনালে নিজেদের শতভাগ জয়ের রেকর্ডও বজায় রেখেছে দলটি।

এর আগে ২০১০ সালে বিশ্বকাপ জিতেছিল স্পেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনাল দেখার সময় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি তরুণ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৫ এম


বিশ্বকাপ ফাইনাল দেখার সময় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি তরুণ

আর্জেন্টিনাকে হারানোর মাধ্যমে ১৬ বছর পর ফের বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। স্প্যানিশদের এই সাফল্যে ইয়ামালদেরও শুভকামনা জানিয়েছিল গাজার ফিলিস্তিনিরা। অন্যদিকে, স্পেনের বিশ্বজয় দেখা উপলক্ষে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন, যা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার সময় এই তরুণকে গুলি করা হয়। রোববার (স্থানীয় সময়) পশ্চিম তীরের দেইর জারির শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে তার পরিচয় কিংবা বয়স প্রকাশ করেনি। এদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকেও ঘটনার পর তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, ওই তরুণকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে দেইর জারির এবং আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, অধিকৃত পশ্চিম তীরে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে বিভিন্ন ধরনের উত্তেজনা বিরাজমান। এসব সামরিক অভিযান, বিক্ষোভ এবং নিরাপত্তা অভিযানকে কেন্দ্র করে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। মানবাধিকার সংস্থাগুলো বারবার এ অঞ্চলে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে এসেছে।

কিন্তু এই ঘটনাটি ঘটল এমন এক সময়ে, যখন পৃথিবীর কোটি কোটি ফুটবলপ্রেমী ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ উপভোগে ব্যস্ত ছিলেন।

বিশ্বকাপের উন্মাদনার মাঝে পশ্চিম তীরে ঘটে যাওয়া এই প্রাণহানির ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ফের নতুন করে অস্থির পরিস্থিতির প্রতি আকর্ষণ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%