ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের শুভেচ্ছা


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের শুভেচ্ছা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফ্যাসিস্ট সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক জোট জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) সভাপতি ব্যারিস্টার নাসিম খান, জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাৎ, গণদল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান আবদুল্লাহ-আল-হারুন (সোহেল), ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, জাগপা সভাপতি জাকির হোসেন রিয়াজ, এনডিপি মহাসচিব জামিল আহমেদ, বাংলাদেশ ন্যাপ মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারেক, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির মহাসচিব সাইফুল ইসলাম, বিএমএল মহাসচিব রেজওয়ান মর্তুজা, ডিএলের সহ-সভাপতি মাহবুব আলম ও এনপিপির যুগ্ম-মহাসচিব সোহেল রানা প্রমুখ।

শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয়তাবাদী সমমনা জোট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে বিএনপির সঙ্গে থেকে আন্দোলনকে বেগবান করেছিল। গণতন্ত্রকে সুদৃঢ় করতে বর্তমানে জাতীয়তাবাদী সমমনা জোট পূর্বের মতো বিএনপির পাশে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: চোরাচালানের অভিযোগে দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার নাসিম খান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে দেশকে সমৃদ্ধশালী করতে জাতীয়তাবাদী সমমনা জোট বিএনপির পাশে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


নারায়ণগঞ্জে পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে র‍্যাব-১১ বিদেশি একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। তবে, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কুতুবাইল এলাকার প্যারাডাইস ক্যাবলের পরিত্যক্ত ফ্যাক্টরিতে এই অভিযানটি পরিচালিত হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল পরিত্যক্ত ফ্যাক্টরিতে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। এরপর ফ্যাক্টরির আশপাশে তল্লাশি চালিয়ে ঝোপের আড়ালে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার কুতুবাইল এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার আলামত ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।’

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


নেছারাবাদে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের উদ্দেশ্যে পূবালী ব্যাংক পিএলসি মিয়ারহাট শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার মিয়ারহাট বন্দরের নুরজাহান হাবিব সেমি-ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেনের মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ফজিলা রহমান মহিলা কলেজের অধ্যাপিকা এবং নুরজাহান হাবিব সেমি-ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেনের সভাপতি উম্মে সালমা।

এছাড়া, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ কামাল পারভেজ, পূবালী ব্যাংক পিএলসি মিয়ারহাট শাখার ম্যানেজার মুজাফফর হোসেন, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম লিটু, সোহেল রানা মৃধা, মেহজাবিন কিবরিয়া শোহেবসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে উম্মে সালমা উল্লেখ করেন, "পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, এটি পরিবেশকে শীতল রাখে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।" তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার বিষয়ে সচেতনতা তৈরি করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, "আজ যে গাছগুলো রোপণ করা হলো, আগামী দিনে এগুলোই আমাদের বিদ্যালয় ও এলাকার পরিবেশকে আরও সুন্দর ও সবুজ করে তুলবে।"

তিনি যোগ করেন, "শুধু গাছ লাগালেই হবে না, গাছগুলোকে নিয়মিত পরিচর্যা করে বড় করে তুলতে হবে। এজন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।"

পূবালী ব্যাংক পিএলসি মিয়ারহাট শাখার ম্যানেজার মুজাফফর হোসেন বলেন, "সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা চাই, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজের সর্বস্তরে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে উঠুক।"

তিনি আরও বলেন, "আজকের এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। ভবিষ্যতেও পরিবেশ ও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।"

পরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষ পরিচর্যার বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লারাক দ্বীপে তেল উত্তোলনের কার্যক্রম অব্যাহত রয়েছে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


লারাক দ্বীপে তেল উত্তোলনের কার্যক্রম অব্যাহত রয়েছে: ইরান

হরমুজ প্রণালির লারাক দ্বীপে হামলার পরও তেল সংক্রান্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ বোরজ। তিনি জোর দিয়ে বলেছেন, দ্বীপের পরিস্থিতি শান্ত রয়েছে এবং কোনো বাধা ছাড়াই তেল উত্তোলনের কার্যক্রম চলছে।

হামিদ বোরজ সাংবাদিককে বলেন, ট্রাম্পের টুইটগুলো হাস্যকর। খার্গের পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে। তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন সময়ে খার্গের তেল স্থাপনা ও অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। কিন্তু কর্মী ও শিল্প পরিচালনাকারী কর্মকর্তারা তেল কার্যক্রম এক মুহূর্তের জন্যও বন্ধ হতে দেয়নি।

বোরজ দ্বীপটিতে নির্মাণ ও কারিগরি কাজ অব্যাহত থাকার বিষয়টিও তিনি তুলে ধরেন। এই কর্মকর্তা বলেন, আমি যখন আপনার সাথে কথা বলছি, ঠিক তখনই বেশ কয়েকজন ঠিকাদার স্টোরেজ ট্যাঙ্কগুলোর সংস্কার ও আধুনিকায়নের কাজ করছেন। জেটি ও ট্যাঙ্ক পুনর্নির্মাণের পাশাপাশি আগে থেকে পরিকল্পিত অন্যান্য প্রকল্পের কাজও কোনো বাধা ছাড়াই চলছে।

এনআইওসি-এর প্রধান জানান, এসব প্রকল্পের মধ্যে কোনোটির কাজ ২০ শতাংশ আবার কোনোটির কাজ প্রায় ৩০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং সবগুলোর কাজই চলমান রয়েছে। খার্গ দ্বীপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও পোস্ট করার পরই বোরজ এসব মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট তার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে তৈরি একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে বিস্ফোরণ ও আগুনের শিখার মাঝে তেল স্থাপনাগুলো দেখা যাচ্ছিল এবং ক্যাপশনে লেখা ছিল, খার্গ দ্বীপকে চূর্ণ-বিচূর্ণ করে দেওয়া হচ্ছে।

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই খার্গ দ্বীপ নিয়ে ট্রাম্পের এই দাবি সামনে আসে। রবিবার রাতে যুক্তরাষ্ট্র লারাক দ্বীপে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে, এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অবস্থান ও ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ওই হামলার জবাবে জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। হুমকি ও হামলা সত্ত্বেও ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী জোর দিয়ে বলেন, খার্গ দ্বীপে তেল কার্যক্রম ব্যাহত হয়নি এবং দ্বীপটিতে সংস্কার, আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়নের প্রকল্পগুলো অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগেশ্বরীতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, যুবকের এক মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


নাগেশ্বরীতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, যুবকের এক মাসের কারাদণ্ড

 

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাহাবুর রহমান (২৪) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ।

দণ্ডপ্রাপ্ত মাহাবুর রহমান নাগেশ্বরী পৌরসভার গোদ্ধারের পাড় এলাকার ইছহাক আলীর ছেলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান জানান, সোমবার সকাল পৌনে ১০টার দিকে ওই স্কুলছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে কাজী মার্কেটের আজিজ সুপার মার্কেটের সামনে পৌঁছালে মাহাবুর রহমান তার সঙ্গে অশোভন আচরণ ও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে।

এ সময় আশপাশের লোকজন ঘটনাটি দেখতে পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে রাখেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে বিদ্যালয়ে নিয়ে আসে।

পরে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আনা হলে আদালত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মাহাবুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ বলেন, স্কুলছাত্রীকে শ্লীলতাহানির বিষয়টি প্রমাণিত হওয়ায় অভিযুক্ত যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%