ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

পাইকগাছা থানা পুলিশের অভিযানে নাশকতা ও অপহরণ মামলায় ২ আটক


পাইকগাছা থানা পুলিশের অভিযানে নাশকতা ও অপহরণ মামলায় ২ আটক

খুলনার পাইকগাছায় পৃথক অভিযানের মাধ্যমে নাশকতা ও অপহরণ মামলায় দুই ব্যক্তিকে আটক করেছে থানা-পুলিশ। পরে তাঁদের আদালতে পাঠানোর পর কারাগারে পাঠানো হয়।

পুলিশের সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার কপিলমুনি বাজার থেকে পঙ্কজ কর্মকারকে আটক করে পুলিশ। তিনি উত্তর সলুয়া গ্রামের মৃত গোষ্ট কর্মকারের ছেলে। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসানুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, পঙ্কজ কর্মকারকে জিআর ১৩৯/২৪ নম্বর মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, অপহরণ মামলায় কয়রা উপজেলার পাটনিখালি গ্রামের মঞ্জু মোল্লার ছেলে বায়োজিত মোল্লাকে রাতে কয়রা থানা পুলিশের সহায়তায় আটক করা হয়। তাঁকে জিআর ২০৮/২৬ নম্বর মামলায় আদালতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফকিরহাটে সরকারি চাকুরিজীবী দম্পতির বাসা থেকে ১০ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


ফকিরহাটে সরকারি চাকুরিজীবী দম্পতির বাসা থেকে ১০ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

বাগেরহাট জেলার ফকিরহাটে সরকারি চাকুরিজীবী এক দম্পতির ভাড়া করা বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য মালামাল চুরির ঘটনা ঘটেছে।

এটি উপজেলার মূলঘর ইউনিয়নের সৈয়দমহল্লা গ্রামে সংঘটিত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ এবং ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, খুলনা পরমাণু বিজ্ঞানের উর্দ্‌ধতন প্রশাসনিক কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম এবং সৈয়দমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা পারভীন দম্পতি, সৈয়দমহল্লা আমেরিকা প্রবাসী আনিস খান চৌধুরীর বাড়ির নিচ তলায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকছেন। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে চোরেরা ওই দম্পতির বাসার বাদান্দার গ্রিল কেটে এবং ঘরের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে।

এরপর, চোরেরা আলমারির তালা ভেঙে নগদ ২০ হাজার টাকা, দুটি স্বর্ণের রুলি, দুই জোড়া কানের দুল, ২টি চুড়ি, ১টি চেইন মোট ৫ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সময় ওই দম্পতি অন্য কক্ষে থাকায় তারা চুরির বিষয়টি টের পাননি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঘুম থেকে উঠে চুরির বিষয়টি দেখতে পান। পরে থানায় পুলিশকে অবহিত করেন।

এ বিষয়ে গৃহকর্তা শেখ জাহিদুল ইসলাম ফকিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষতিগ্রস্ত গৃহকর্তা শেখ জাহিদুল ইসলাম একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

ক্রীড়াবিদদের জন্য যেকোন পুরস্কার একটি স্বীকৃতি এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। পুরস্কার হাতে পাওয়ার অনুভূতি সকলেই প্রকাশ করে থাকে। প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে বিজয়ী প্রায় সকলেই উপস্থিত থাকলেও বর্ষসেরার পুরস্কার অর্জন করা হামজা চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন না। সাফ চ্যাম্পিয়নশীপে ব্যস্ত থাকার কারণে তিনি অনুষ্ঠানে আসতে পারেননি। তবে দর্শকসারিতে তার প্রাপ্তিতে যে করতালি পড়েছে, তা হামজার জনপ্রিয়তা প্রমাণ করে।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বর্তমানে হামজা চৌধুরী পোস্টার বয় হিসেবে পরিচিত। এতে সন্দেহের অবকাশ নেই। ইংলিশ ফুটবলার হিসেবে যে স্বপ্ন নিয়ে হামজা ফুটবল মাঠে প্রবেশ করেছিলেন, সেই স্বপ্ন তিনি বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে পরিধান করে পূরণ করেছেন। ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন থাকলেও বাংলাদেশে কখনও খেলবেন কিনা, তা নিয়ে কয়েক বছর আগে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। ২০২৫ সালের মার্চে হামজার বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক ঘটে। হামজার আগমন বাংলাদেশের ফুটবলে যে আলোড়ন সৃষ্টি করে, সেটিকে অনেকেই নতুন জাগরণ হিসেবে মনে করেন।

বর্তমানে হামজা দেশের কোটি ফুটবল ভক্তের হৃদয়ের স্পন্দন। তার পায়ের স্পর্শে বাংলাদেশের ফুটবল কিছুটা হলেও হারানো গৌরব পুনরুদ্ধার করেছে।

আজ রাজধানীর একটি স্থানীয় হোটেলে দৈনিক প্রথম আলো আয়োজিত ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদের নাম ঘোষণা করার আগে মঞ্চে উপস্থিত হন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি মঞ্চে উঠে বলেন, "এখানে অনেক কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্বদের দেখছি। এই দিনটাকে আমরা আরও বড়ভাবে উদযাপন করতে চাই।"

বুধবার রাতে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে পরাজিত করে বাংলাদেশ দলের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, "গতকাল অসাধারণ ম্যাচ খেলেছে বাংলাদেশ ফুটবল দল। এই খেলা ধরে রাখতে পারলে আমাদের কাছ থেকে কেউ শিরোপা নিতে পারবে না।"

হামজা চৌধুরীর নাম ঘোষণার সময় নাটকীয়তার সাথে তিনি বলেন, "যিনি পুরস্কার জিতেছেন, তিনি এই মুহূর্তে বাংলাদেশের ক্রেজ। শুধু দেশে নয়, বিদেশেও তাঁর সুখ্যাতি রয়েছে। বাংলাদেশ তাঁকে নিয়ে গর্ব করে, গর্ব করবে। ২০০৩ সালের পর আবারও সাফ জিততে পারি যার হাত ধরে, তিনি হামজা চৌধুরী।"

পঞ্চাশ-ষাটের দশকের ক্রিকেটার ও প্রবীণ ক্রিকেট সংগঠক লুৎফুর রহমান মাখন আজীবন সম্মাননা লাভ করেছেন।

হামজা চৌধুরী, ঋতুপর্ণা চাকমা, মোস্তাফিজুর রহমান, মিলি আক্তার, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ পাঠকের ভোটে বর্ষসেরা মনোনয়নের তালিকায় ছিলেন। এই ক্যাটাগরিতে বর্ষসেরা হয়েছেন হামজা।

মোট ছয় ক্যাটাগরিতে ৭ জন পুরস্কার জিতেছেন। বর্ষসেরা ক্রীড়াবিদ, আজীবন সম্মাননা এবং পাঠকের ভোটে বর্ষসেরা ছাড়া বর্ষসেরা রানার-আপ হয়েছেন হকি তারকা আমিরুল ইসলাম ও নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। বর্ষসেরা নারী খেলোয়াড় হয়েছেন সাবেক টি২০ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন টেবিল টেনিসের তরুণ প্রতিভা খই খই মারমা।

সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার-২০২৫ এর সেরা ক্রীড়াবিদ নির্বাচনে জুরির দায়িত্ব পালন করেছেন বর্তমান ও সাবেক চার ক্রীড়াবিদ এবং একজন সাংবাদিক। জুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন কিংবদন্তি ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। অন্যান্য সদস্যরা হলেন, আকরাম খান (সাবেক ক্রিকেটার), শারমিন আক্তার রত্না (শুটার), রাসেল মাহমুদ জিমি (হকি খেলোয়াড়) এবং দুলাল মাহমুদ (সাংবাদিক)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়রায় বিতরণকৃত বিস্কুটের প্রাকেটে তারিখ নিয়ে বিভ্রান্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


কয়রায় বিতরণকৃত বিস্কুটের প্রাকেটে তারিখ নিয়ে বিভ্রান্তি

খুলনার কয়রায় শিশুদের মাঝে বিতরণকৃত বিস্কুটের প্রাকেটে মুদ্রনের তারিখ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, শিশুদের অপুষ্টি দূরীকরণ প্রকল্পের আওতায় বিতরণ করা সয়া প্রোটিন বিস্কুট মেয়াদোত্তীর্ণ। মূলত, বিস্কুটের কার্টনের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ মুদ্রণে ভুল থাকায় এই বিভ্রান্তি দেখা দিয়েছে।

সম্প্রতি কয়রার বিভিন্ন বিদ্যালয়ে শিশুদের মধ্যে বিতরণ করা বিস্কুটের কার্টনের গায়ে মেয়াদের তারিখ নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই কার্টনে মুদ্রিত তারিখ দেখে বিস্কুটগুলোকে মেয়াদোত্তীর্ণ বলে মনে করছেন। এর ফলে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সোয়া প্রোটিন প্রজেক্ট লিঃ এর কয়রা উপজেলার অপারেশন কর্মকর্তা কামরুল হাসান দিপু জানিয়েছেন, "বিস্কুটের প্রকৃত মেয়াদ নিয়ে কোনো সমস্যা নেই। আমড়া ২০২৬ সালের মে মাসে কার্যাদেশ।" তিনি আরও বলেন, "কার্টনের গায়ে তারিখ মুদ্রণের ভুলের কারণেই এ ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।"

তিনি উল্লেখ করেন, "তবে বেজ সঠিক রয়েছে যার নং ৭। মূলত উৎপাদনের তারিখ হবে ২০২৬-২৭, মেয়াদ উত্তীর্ণের তারিখ হবে ২০২৬-২৭।" উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে তিনি জানান, তারিখ মুদ্রণের ভুলের কারণে বিতরণকৃত বিস্কুটগুলো উঠিয়ে নেওয়া হয়েছে এবং ওই বিস্কুটগুলো খেতে নিষেধ করা হয়েছে। কয়রা উপজেলা প্রেসকাবের সহ সভাপতি আব্দুর রউফ মন্তব্য করেন, "শিশুদের পুষ্টি নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি পরামর্শ দেন, ভবিষ্যতে পণ্যের প্যাকেট ও কার্টনে উৎপাদন এবং মেয়াদের তারিখ নির্ভুলভাবে মুদ্রণ করা এবং সরবরাহের আগে মান যাচাই ও বিতরণ কার্যক্রমে যথাযথ তদারকি নিশ্চিত করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভা

রাজশাহী, ১২ নভেম্বর, ২০২৬ : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা সাড়ে ১১টায় আরএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। সভায় মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংঘটিত অপরাধের চিত্র, মামলা দায়ের ও তদন্তের অগ্রগতি এবং মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

মহিলা চেম্বার অব কমার্স ও হোপ ব্রিজ ফাউন্ডেশনের প্রতিনিধিরা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। তারা ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার অপরাধ দমনে নিয়মিত অভিযান ও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন।

দ্রুত মামলা নিষ্পত্তির স্বার্থে মেডিকেল ও ফরেনসিক প্রতিবেদন যথাসময়ে সরবরাহ এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া জনগণকে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

এ ছাড়া, বাস টার্মিনাল এলাকায় চুরি, ছিনতাই ও মাদক সেবনসহ নাশকতামূলক বিভিন্ন অপরাধ প্রতিরোধে বাস মালিক সমিতির প্রতিনিধিদের টার্মিনালের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান পুলিশ কমিশনার।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মীর মো. শাফিন মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মাঈনুল ইসলাম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%